উদ্দীপকের সাথে 'জীবন বিনিময়' কবিতার সাদৃশ্যপূর্ণ দিকটি ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের সাথে 'জীবন বিনিময়' কবিতায় বর্ণিত বাদশা রাবর কর্তৃক তাঁর সন্তানের জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনার দিকটি সাদৃশ্যপূর্ণ। 'জীবন বিনিময়' কবিতার মূল প্রতিপাদ্য- পুত্রের প্রতি পিতার স্নেহবাৎসল্যের কাছে মৃত্যুর পরাজয়। বাদশা বাবরের পুত্র হুমায়ুন দুরারোগ্য রোগে আক্রান্ত হলে বাবর নিজ প্রাণের বিনিময়ে পুত্রের জীবন রক্ষা করার জন্য স্রষ্টার কাছে প্রার্থনা করেন। উদ্দীপকে প্রকাশ পেয়েছে সৃষ্টিকর্তার প্রতি প্রার্থনার দিকটি। দয়াময় প্রভুর দিকেই মানুষের মহাচলমান গতি। আমরা তারই করুণ প্রার্থনা করি। 'জীবন বিনিময়' কবিতাতেও বাদশা বাবরের পুত্র হুমায়ুন দুরারোগ্য রোগে আক্রান্ত হলে বাদশা নিজের প্রাণ দিয়ে সন্তানের প্রাণ ভিক্ষা দেওয়ার প্রার্থনা করেন সৃষ্টিকর্তার দরবারে। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনার দিক থেকে উদ্দীপকের সাথে আলোচ্য কবিতার সাদৃশ্য রয়েছে।
SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল
উদ্দীপকের সাথে 'জীবন বিনিময়' কবিতার সাদৃশ্যপূর্ণ দিকটি ব্যাখ্যা করো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর