"উদ্দীপকটি 'জীবন বিনিময়' কবিতার সমগ্র ভাবের ধারক নয়"- মন্তব্যটি বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে 'জীবন বিনিময়' কবিতায় বর্ণিত পিতৃস্নেহের দিকটি না থাকায় উদ্দীপকটি 'জীবন বিনিময়' কবিতার সমগ্র ভাবের ধারক নয়। 'জীবন বিনিময়' কবিতার মূল প্রতিপাদ্য বিষয়- পিতৃস্নেহের কাছে মরণের পরাজয়। এ কবিতায় পিতৃস্নেহের একটি মহৎ দৃষ্টান্ত উপস্থাপিত হয়েছে। বাদশা বাবরের পুত্র দুরারোগ্য রোগে আক্রান্ত হলে পিতা বাবর তার প্রাণের বিনিময়ে ছেলেকে বাঁচিয়ে তোলেন। উদ্দীপকে প্রকাশ পেয়েছে মহান সৃষ্টিকর্তার দরবারে প্রার্থনার দিকটি। মানুষ বিপদে-আপদে মহান করুণাময় সৃষ্টিকর্তার কাছে আশ্রয় প্রার্থনা করে। 'জীবন বিনিময়' কবিতাতেও বাদশ বাবর তার সন্তানের সুস্থতার জন্য নিজের জীবনে বিনিময়ে সন্তানের জীবন ফিরিয়ে দেওয়ার প্রার্থনা করেছেন সৃষ্টিকর্তার কাছে। উদ্দীপকে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনার দিকটি প্রকাশ পেলেও এটি 'জীবন বিনিময়' কবিতার মূল প্রতিপাদ্য নয়। এ কবিতার কেন্দ্রীয় বিষয় পিতার স্নেহবাৎসল্যের কাছে মরণের পরাজয়। হুমায়ুন কঠিন রোগে আক্রান্তে হলে তার বাবা রাজ্যের সকল বিজ্ঞ হেকিম, কবিরাজ দরবেশকে দিয়ে তার ছেলের চিকিৎসা করান। এতেও কোনো ফল না পাওয়া গেলে দরবেশের পরামর্শে ছেলেকে সুস্থ করতে নিজের প্রাণ বিনিময় করেন। এ দিকগুলো উদ্দীপকে অনুপস্থিত থাকায় উদ্দীপকটি 'জীবন বিনিময়' কবিতার সমগ্র ভাবের ধারক নয়"- এ মন্তব্যটি সমর্থনযোগ্য।
SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল
"উদ্দীপকটি 'জীবন বিনিময়' কবিতার সমগ্র ভাবের ধারক নয়"- মন্তব্যটি বিশ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর