উদ্দীপকটি 'জীবন বিনিময়' কবিতায় সমগ্র ভাব ধারণ করে কি? উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: উদ্দীপকে অন্যের জন্য আত্ম-উৎসর্গের দিকটি অনুপস্থিত থাকায় উদ্দীপকটি 'জীবন বিনিময়' কবিতার সমগ্র ভাব ধারণ করেনি। 'জীবন বিনিময়' কবিতায় পুত্র হুমায়ুনের সুস্থতার জন্য পিতা বাবরের 'আত্মত্যাগের মহৎ দৃষ্টান্ত উপস্থাপিত হয়েছে। হুমায়ুন দুরারোগ্য রোগে আক্রান্ত হলে বাদশা বাবর রাজার বিজ্ঞ-হেকিম-কবিরাজ দরবেশদের ডাকেন। এতেও হুমায়ুন সুস্থ না হলে এক দরবেশের পরামর্শে বাবর সন্তানের জন্য নিজের প্রাণ উৎসর্গ করেন। উদ্দীপকের কবিতাংশে পরার্থপর মানসিকতার দিকটি প্রকাশ পেয়েছে। অপরের কল্যাণে কাজ করার মধ্যেই প্রকৃত সুখ নিহিত। এজন্য আমিত্বের অহংকার বিসর্জন দিতে হবে। বিষয়টি 'জীবন বিনিময়' কবিতার সন্তানের কল্যাণে আত্মনিবেদনের দিকটি ফুটিয়ে তুলেছে। উদ্দীপকে অন্যের কল্যাণে আত্মনিবেদনের বিষয়ে ইঙ্গিত থাকলেও আত্ম-উৎসর্গের দিকটি অনুপস্থিত। বাদশা বাবরের পুত্র হুমায়ুন দুরারোগ্য রোগে আক্রান্ত হলে তিনি শুধু সন্তানের সুস্থতায় সর্বাত্মক করেই ক্ষ্যান্ত হননি। সকল প্রচেষ্টা ব্যর্থ হলে এক দরবেশের পরামর্শে নিজের প্রাণ বিনিময় করে ছেলেকে সুস্থ করার কঠিন সিদ্ধান্ত নিয়েছেন। তাই বলা যায় যে, উদ্দীপকটি 'জীবন বিনিময়' কবিতার সমগ্র ভাব ধারণ করেনি।
SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল
উদ্দীপকটি 'জীবন বিনিময়' কবিতায় সমগ্র ভাব ধারণ করে কি? উত্তরের সপক্ষ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর