শেয়ারFacebookWhatsApp

'সুপ্তিমগ্ন' বলতে কী বোঝায়?

উত্তর: সুপ্তিমগ্ন বলতে ঘুমে অচেতন অবস্থাকে বোঝায়।

SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল

'সুপ্তিমগ্ন' বলতে কী বোঝায়?

উদ্দীপক

আমিত্বকে বলি দিয়া স্বার্থ ত্যাগ করো যদি, পরের হিতের জন্য ভাবো যদি নিরবধি নিজ সুখ ভুলে গিয়ে ভাবিলে পরের কথা তবেই পাইবে সুখ আত্মার ভিতরে তুমি।

উত্তর

সুপ্তিমগ্ন বলতে ঘুমে অচেতন অবস্থাকে বোঝায়।

উত্তর

পুত্রের মৃত্যু আশঙ্কায় সম্রাট বাবরের চোখে ঘুম নেই। সম্রাট বাবরের পুত্র হুমায়ুন কঠিন রোগে আক্রান্ত। তার চারদিকে মরণ অন্ধকার ঘিরে আসছে। পুত্রের রোগমুক্তির কোনো লক্ষণ নেই। হাকিম, কবিরাজ, দরবেশ সবাই ব্যর্থ। পুত্রের মৃত্যুর কথা ভেবে সম্রাট বাবর কেঁদে কেঁদে ফিরছেন। তাঁর চোখে ঘুম নেই। পুত্রের জীবনের করুণ পরিণতির কথা ভেবেই তিনি ঘুমাতে পারছেন না। তাঁর এ অবস্থার কথা ভেবেই কবি বলেছেন, 'নিদ নাহি চোখে তাঁর।'

উত্তর

উদ্দীপকে 'জীবন বিনিময়' কবিতার পুত্রের সুস্থতার জন্য বাদশা বাবরের প্রাণ উৎসর্গ করার দিকটি ফুটে উঠেছে। 'জীবন বিনিময়' কবিতায় পিতৃস্নেহের এক মহৎ দৃষ্টান্ত উপস্থাপিত হয়েছে। পিতার স্নেহ-বাৎসল্যের কাছে মৃত্যুর পরাজয় এই কবিতার প্রতিপাদ্য বিষয়। পুত্রের জীবন বাঁচাতে বাদশা বাবর নিজের প্রাণ উৎসর্গ করতেও কুণ্ঠিত হননি। উদ্দীপকে পরার্থপর মানসিকতার প্রতি গুরুত্বারোপ করা হয়েছে। আমিত্বের গৌরব বিসর্জন দিয়ে অন্যের কল্যাণে আত্মনিবেদনের মধ্যেই প্রকৃত সুখ নিহিত। নিজের স্বার্থ ত্যাগ করার মধ্যেই মানবজীবনের মাহাত্ম্য জড়িত। বিষয়টি 'জীবন বিনিময়' কবিতায় বর্ণিত পুত্রের জন্য পিতার আত্ম-উৎসর্গের দিকটি ফুটিয়ে তুলেছে।

উত্তর

উদ্দীপকে অন্যের জন্য আত্ম-উৎসর্গের দিকটি অনুপস্থিত থাকায় উদ্দীপকটি 'জীবন বিনিময়' কবিতার সমগ্র ভাব ধারণ করেনি। 'জীবন বিনিময়' কবিতায় পুত্র হুমায়ুনের সুস্থতার জন্য পিতা বাবরের 'আত্মত্যাগের মহৎ দৃষ্টান্ত উপস্থাপিত হয়েছে। হুমায়ুন দুরারোগ্য রোগে আক্রান্ত হলে বাদশা বাবর রাজার বিজ্ঞ-হেকিম-কবিরাজ দরবেশদের ডাকেন। এতেও হুমায়ুন সুস্থ না হলে এক দরবেশের পরামর্শে বাবর সন্তানের জন্য নিজের প্রাণ উৎসর্গ করেন। উদ্দীপকের কবিতাংশে পরার্থপর মানসিকতার দিকটি প্রকাশ পেয়েছে। অপরের কল্যাণে কাজ করার মধ্যেই প্রকৃত সুখ নিহিত। এজন্য আমিত্বের অহংকার বিসর্জন দিতে হবে। বিষয়টি 'জীবন বিনিময়' কবিতার সন্তানের কল্যাণে আত্মনিবেদনের দিকটি ফুটিয়ে তুলেছে। উদ্দীপকে অন্যের কল্যাণে আত্মনিবেদনের বিষয়ে ইঙ্গিত থাকলেও আত্ম-উৎসর্গের দিকটি অনুপস্থিত। বাদশা বাবরের পুত্র হুমায়ুন দুরারোগ্য রোগে আক্রান্ত হলে তিনি শুধু সন্তানের সুস্থতায় সর্বাত্মক করেই ক্ষ্যান্ত হননি। সকল প্রচেষ্টা ব্যর্থ হলে এক দরবেশের পরামর্শে নিজের প্রাণ বিনিময় করে ছেলেকে সুস্থ করার কঠিন সিদ্ধান্ত নিয়েছেন। তাই বলা যায় যে, উদ্দীপকটি 'জীবন বিনিময়' কবিতার সমগ্র ভাব ধারণ করেনি।
SSCবাংলা ১ম পত্র
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.রাখিবন্ধন কখন অনুষ্ঠিত হয়?

Dinajpur · 2016

  • হেমন্তের পূর্ণিমায়
  • শ্রাবণ পূর্ণিমায়
  • শীতের পূর্ণিমায়
  • বসন্তের পূর্ণিমায়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কবি কোথায় অমর-আলয় রচনা করতে চেয়েছেন?

Dinajpur · 2016

  • স্বর্গে
  • পৃথিবীতে
  • ফুলের বাগানে
  • মানুষের হৃদয় মাঝে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.চতুর্দশপদী কবিতার অষ্টকে থাকে-

Dinajpur · 2016

  • ভাবের প্রবর্তনা
  • ভাবের ব্যাখ্যা
  • ভাবের পরিণতি
  • উপসংহার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'নীল কমলেরা' বলতে বোঝায়-

Dinajpur · 2016

  • নির্ভীক প্রহরীদের
  • সাহসী অভিযাত্রীদের
  • সহৃদয় মানুষদের
  • মুক্তিযোদ্ধাদের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও: আবু মুসা আব্দুল্লাহ আফগানিস্তানের অধিবাসী হলেও সে বিদেশি সেনাবাহিনীর গুপ্তচর হিসেবে কাজ করে। আফগানিস্তানী যোদ্ধাদের বিভিন্ন অবস্থান সম্পর্কে সে বিদেশি বাহিনীকে নানা রকম তথ্য প্রদান করে। বিদেশি বাহিনি তার স্বজাতীয় ভাইদের হত্যা করলেও তার বিন্দুমাত্র খারাপ লাগে না। Q. উদ্দীপকের সাথে কাকতাড়ুয়া উপন্যাসের সাদৃশ্যপূর্ণ ভাব হলো- i. ভিনদেশিদের অত্যাচার ii. দেশীয় কতিপয় লোকদের বিশ্বাসঘাতকতা iii. যুদ্ধের ভয়াবহতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2016

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও: আবু মুসা আব্দুল্লাহ আফগানিস্তানের অধিবাসী হলেও সে বিদেশি সেনাবাহিনীর গুপ্তচর হিসেবে কাজ করে। আফগানিস্তানী যোদ্ধাদের বিভিন্ন অবস্থান সম্পর্কে সে বিদেশি বাহিনীকে নানা রকম তথ্য প্রদান করে। বিদেশি বাহিনি তার স্বজাতীয় ভাইদের হত্যা করলেও তার বিন্দুমাত্র খারাপ লাগে না। Q. উদ্দীপকের আবু মুসা আব্দুল্লাহ 'কাকতাড়ুয়া' উপন্যাসের কোন চরিত্রের প্রতিনিধিত্ব করে?

Dinajpur · 2016

  • আহাদ মুন্সি
  • শাহাবুদ্দিন
  • হরিকাকু
  • বুধা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.কবি 'স্বপ্নকে' কীসের সাথে তুলনা করেছেন?

Dinajpur · 2016

  • সোনা
  • রূপা
  • হীরা
  • অমৃত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বহিপীর কথ্যভাষা ব্যবহার না করার কারণ-

Dinajpur · 2016

  • কথ্য ভাষা অপবিত্র
  • এটি মাধুর্যহীন
  • এতে জ্ঞান অব্যক্ত
  • এটি প্রাঞ্জলতাহীন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মা ছেলের কোঁচে বেথুল বেঁধেছেন কেন?

Dinajpur · 2016

  • ছেলে দুষ্টুমি করে বলে
  • ছেলের চলাচল বোঝার জন্যে
  • ছেলে হারিয়ে যাবার ভয়ে
  • ছেলে পছন্দ করে বলে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.তিতুমীর কত সালে শহিদ হন?

Dinajpur · 2016

  • ১৭৮১
  • ১৭৮২
  • ১৮৩১
  • ১৮৪০

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নদীতে তাহেরা কেবলই কী দেখতে পায়?

Dinajpur · 2016

  • নৌকা
  • বজরা
  • শাপলা
  • কচুরিপানা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.শুনহ মানুষ ভাই সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই। উদ্দীপকের বিষয়বস্তুর সাথে তোমার পঠিত কোন রচনার সাদৃশ্য রয়েছে?

Dinajpur · 2016

  • পল্লিজননী
  • মানুষ
  • সেইদিন এই মাঠ
  • কপোতাক্ষ নদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।