কবি কপোতাক্ষকে দুগ্ধস্রোতোরূপী বলেছেন কেন? ব্যাখ্যা করো।
উত্তর: “দুগ্ধ-স্রোতোরূপী তুমি জন্মভূমি-স্তনে” বলতে কবি কপোতাক্ষ নদের স্নেহধারাকে বুঝিয়েছেন। 'কপোতাক্ষ নদ' কবিতায় কবি কপোতাক্ষ নদের স্নেহধারায় সিক্ত হওয়ার কথা, তাঁর শৈশব-কৈশোর কাটানোর স্মৃতিচারণ করেছেন। কপোতাক্ষ নদকে ঘিরে তাঁর অনেক আনন্দ-বেদনার স্মৃতি রয়েছে। মায়ের দুধ পান করে সন্তান যেমন পুষ্ট হয়, ঠিক তেমনই কপোতাক্ষ নদের জলধারা কবির হৃদয়কে তৃপ্ত করেছে। এ কারণেই তিনি কপোতাক্ষ নদকে মায়ের সঙ্গে তুলনা করে প্রশ্নোক্ত কথাটি বলেছেন।
SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল
কবি কপোতাক্ষকে দুগ্ধস্রোতোরূপী বলেছেন কেন? ব্যাখ্যা করো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর