'বারি-রূপ কর' বলতে কী বোঝানো হয়েছে?
উত্তর: 'বারি-রূপ কর' বলতে কপোতাক্ষ নদের সাগরকে বারিরূপ কর বা রাজস্ব দেওয়াকে বোঝানো হয়েছে। 'কপোতাক্ষ নদ' কবিতায় কবির স্মৃতিকাতরতার আবরণে তাঁর অত্যুজ্জ্বল দেশপ্রেম প্রকাশিত হয়েছে। কবি দূর প্রবাসে বসেও শৈশব-কৈশোরের স্মৃতিবিজড়িত কপোতাক্ষ নদের কলকল ধ্বনি শুনতে পান। সেই নদ নিরবধি কলকল ধবনিতে প্রবাহিত হয়ে সাগরে পতিত হয়েছে। এর জলধারা বিশাল সাগরে মিশছে। সেই নদের কথা বলতে গিয়ে কবি বলেছেন প্রজা যেমন রাজাকে কর বা রাজস্ব দেয় কপোতাক্ষ নদও তেমনই সাগরকে তার জল কর বা রাজস্ব হিসেবে দিচ্ছে। প্রশ্নোক্ত বাক্যে এই কথাটিই বোঝানো হয়েছে।
SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল
'বারি-রূপ কর' বলতে কী বোঝানো হয়েছে?
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর