'জুড়াই এ কান আমি ভ্রান্তির ছলনে!'-বুঝিয়ে লেখো।
উত্তর: 'জুড়াই এ কান আমি ভ্রান্তির ছলনে' বলতে কবি আশার ছলনায় নিজের মনকে তৃত্ত করার কথা বুঝিয়েছেন। 'কপোতাক্ষ নদ' কবিতার কবি সুনাম অর্জনের আশায় নিজ দেশ ও দেশের সংস্কৃতি পরিত্যাগ করে সুদূর ফ্রান্সে চলে গিয়েছেন। প্রবাসজীবনে মাতৃভূমি ও মাতৃভাষার প্রতি তাঁর তীব্র আকর্ষণ অনুভূত হয়। এ সময় তিনি কপোতাক্ষ নদের কথা ভেবে সৃতিকাতর হয়ে পড়েন। অনুভূতির গভীরে কপোতাক্ষকে স্থান দেন বলেই কবির মনে হয় তিনি যেন সে নদীর কলধ্বনি শুনছেন। প্রশ্নোক্ত উক্তির মাধ্যমে কবি নিজের আত্মতৃপ্তির বিষয়টিকেই বুঝিয়েছেন।
SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল
'জুড়াই এ কান আমি ভ্রান্তির ছলনে!'-বুঝিয়ে লেখো।
উদ্দীপক
Dhaka · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর