'নিশার স্বপন' বলতে কী বোঝানো হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: 'নিশার স্বপন' বলতে কবি স্বপ্নের ঘোরে কপোতাক্ষ নদের কলকল ধ্বনি শুনতে পাওয়াকে বুঝিয়েছেন। 'কপোতাক্ষ নদ' কবিতায় কবি তাঁর শৈশব-কৈশোরের সঙ্গে মিশে থাকা কপোতাক্ষ নদের তীরে বেড়ে ওঠার স্মৃতি রোমন্থন করেছেন। কপোতাক্ষ নদ কবির জন্মভূমি বাংলাদেশের সাগরদাঁড়ি গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া জলধারা। এ নদকে কেন্দ্র করে শৈশবের নানা স্মৃতি কবির মনে ভিড় করে। কপোতাক্ষের কথা সব সময় তাঁর মনে পড়ে। প্রবাসে রূঢ় বাস্তবতায় কপোতাক্ষের স্মৃতি তাঁকে ভাবিয়ে তুলেছে। রাতে মানুষ যেমন ঘুমিয়ে স্বপ্ন দেখে, মায়ামন্ত্র ধ্বনিতে আবেগে আপ্লুত হয়, কবিও তেমনই কপোতাক্ষকে নিয়ে বিভোর হন। স্বপ্নের মতো কপোতাক্ষের সব সুখ-স্মৃতি তাঁকে ভাসিয়ে নিয়ে যায়। তিনি অবচেতন মনে যেন কপোতাক্ষ নদের কলকল ধ্বনি শুনতে পান।
SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল
'নিশার স্বপন' বলতে কী বোঝানো হয়েছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Mymensingh · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর