'একুশের গল্প' রচনায় তপু ও তার বন্ধুরা বিকেলটা কীভাবে উপভোগ করত?
উত্তর: 'একুশের গল্প' রচনায় তপু ও তার বন্ধুরা বিকেলটা বেশ আমোদ-ফুর্তিতে উপভোগ করত। 'একুশের গল্প' রচনায় লেখক তাঁর বন্ধুদের নিয়ে বেশ আনন্দের সাথে বিকেলটা কাটাত। কোনোদিন বেড়াতে যেত ইস্কাটনে, কোনোদিন বুড়িগঙ্গার ওপারে। যেদিন তপুর স্ত্রী রেণু তাদের সাথে থাকত, সেদিন তারা আজিমপুরের পাশ দিয়ে হেঁটে দূর গাঁয়ে ঘুরে আসত। মাঝে মাঝে রেণু তাদের জন্য ডালমুঠ ভেজে আনত। গাঁয়ের আঁকাবাঁকা লাল মাটির পথে হাঁটতে হাঁটতে তারা ডালমুঠ খেত আর অনন্তকাল সেভাবে চলার স্বপ্ন দেখত। এভাবে বেশ খোশ-গল্পের মধ্য দিয়ে তপু ও তার বন্ধুরা বিকেলটা বেশ আমোদ-ফুর্তিতে উপভোগ করত।
SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল
'একুশের গল্প' রচনায় তপু ও তার বন্ধুরা বিকেলটা কীভাবে উপভোগ করত?
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর