উদ্দীপকে 'একুশের গল্প' নামক ছোটোগল্পের কোন দিকটির প্রতিফলন ঘটেছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে 'একুশের গল্প' নামক ছোটোগল্পের রাষ্ট্রভাষা বাংলার দাবিতে মানুষের সাহসী চেতনার দিকটির প্রতিফলন ঘটেছে। দেশের যেকোনো দুর্যোগে সাহসী সন্তানেরা প্রবল সাহস নিয়ে মোকাবিলা করে থাকে। অপশক্তির কোনো বাধা, কোনো ষড়যন্ত্রই এসব বীর সন্তানকে রুখতে পারে না। দেশ ও দেশের মানুষের কল্যাণে তারা নিজেদের বুকের তাজা রক্ত দিতেও বিন্দুমাত্র কুণ্ঠিত হয় না। উদ্দীপকে বাংলার লাখো শহিদের আত্মত্যাগের কথা বলা হয়েছে। বাংলার লাখো মানুষ যেন আসাদ আর মতিউরের মতো সাহসী হয়ে উঠেছে। বায়ান্ন, বাষট্টি, উনসত্তর, একাত্তর প্রভৃতি ইতিহাসের প্রতিটি ক্ষেত্রে তাঁরা অসীম সাহসের পরিচয় দিয়েছে। বুকের তাজা রক্তে তাঁরা উর্বর করেছে এই বাংলার প্রগাঢ় শ্যামল। 'একুশের গল্প' নামক ছোটোগল্পেও রাষ্ট্রভাষা বাংলার দাবিতে অসংখ্য মানুষ রাজপথে নামে। তারা ক্রুদ্ধ হয়ে হাতে প্ল্যাকার্ড, স্লোগান দেওয়ার চুঙ্গো, লম্বা লাঠিতে ঝোলানো রক্তাক্ত জামা নিয়ে রাস্তায় মিছিলে নামে। মিলিটারির গুলিতে তপু শহিদ হয়। তার সঙ্গে গল্পকথক, রাহাত অল্পের জন্য বেঁচে ফেরে। তপুর মৃহদেহটা তারা নিয়ে আসতে পারেনি। মানুষগুলোর এমন কর্মকাণ্ড তাদের সাহসী চেতনাকেই নির্দেশ করে যা উদ্দীপকে প্রতিফলিত হয়েছে।
SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল
উদ্দীপকে 'একুশের গল্প' নামক ছোটোগল্পের কোন দিকটির প্রতিফলন ঘটেছে? ব…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর