উদ্দীপকের অতুলের সাথে 'একুশের গল্প' রচনার কোন চরিত্রের মিল রয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের অতুলের সাথে বৈশিষ্ট্যগত দিক থেকে 'একুশের গল্প' রচনার তপু চরিত্রের মিল রয়েছে। 'একুশের গল্প' রচনায় লেখক দেশপ্রেমিক তপুর আত্মদানকে বিশেষ গুরুত্বের সাথে তুলে ধরেছেন। তপু ছিল সহপাঠীদের মধ্যে বয়সে সবচেয়ে ছোটো। সে বিবাহিত এবং গল্পে গল্পে সকলকে মাতিয়ে রাখার 'অসীম ক্ষমতা ছিল তার। রাষ্ট্রভাষা আন্দোলনে তপু আত্মত্যাগ করে। উদ্দীপকর অতুল বন্ধুদের মধ্যে সবার ছোটো এবং একমাত্র বিবাহিত। গল্প বলতে তার জুড়ি মেলা ভার; অত্যন্ত সাদামাটা জীবনের স্বপ্ন দেখেছিল সে। ঘটনাক্রমে রাষ্ট্রভাষা আন্দোলনে গিয়ে শহিদ হয় সে। বিষয়টি 'একুশের গল্প' রচনায় বর্ণিত তপু চরিত্রের বৈশিষ্ট্য, বৈবাহিক অবস্থা, অনাড়ম্বর জীবন ও দেশের প্রতি আত্মত্যাগের দিক থেকে সাদৃশ্যপূর্ণ।
SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল
উদ্দীপকের অতুলের সাথে 'একুশের গল্প' রচনার কোন চরিত্রের মিল রয়েছে? ব…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর