উদ্দীপকের সংগ্রামী চেতনা এবং 'একুশের গল্প' নামক ছোটোগল্পের সংগ্রামী চেতনা কি একসূত্রে গাঁথা? উত্তরের পক্ষে যুক্তি দাও।
উত্তর: হ্যাঁ, উদ্দীপকের সংগ্রামী চেতনা এবং 'একুশের গল্প' ছোটোগল্পের সংগ্রামী চেতনা একসূত্রে গাঁথা। বাঙালি জাতি যখনই কোনো অপশক্তির মাধ্যমে শোষিত হয়েছে তখনই তারা সংগ্রামে অবতীর্ণ হয়েছে। বায়ান্ন থেকে শুরু করে একাত্তরের মুক্তিযুদ্ধ- প্রতিটি ক্ষেত্রেই এ জাতি অসীম সাহসিকতার পরিচয় দিয়েছে। উদ্দীপকে বায়ান্ন, বাষট্টি, উনসত্তর, একাত্তর প্রতিটি ক্ষেত্রে বাংলার সাহসী সন্তানদের অসীম সাহসের সঙ্গে লড়াই করার দিকটি তুলে ধরা হয়েছে। বাংলার সংগ্রামী ইতিহাসে আসাদ, মতিউর যেভাবে সংগ্রামী চেতনা ধারণ করে দেশের জন্য শহিদ হয়েছিলেন, তেমনই লাখো মানুষ তাঁদের এই সংগ্রামী চেতনা ধারণ করেই বুকের রক্ত দিয়ে প্রগাঢ় শ্যামল এই দেশকে উর্বর করেছেন। 'একুশের গল্প' নামক ছোটোগল্পে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে অসংখ্য মানুষ রাজপথে নামে। তাঁরা শাসকগোষ্ঠীর রক্তচক্ষু উপেক্ষা করে মিলিটারির গুলির মুখে বুক পেতে দিয়েছে। শেষে তপুর মতো অসংখ্য মানুষ গুলিতে শহিদ হয়। তাঁদের কারও কারও মৃতদেহটাও খুঁজে পাওয়া যায়নি। এগুলো নিঃসন্দেহে তাঁদের সংগ্রামী চেতনাকেই নির্দেশ করে। 'একুশের গল্প' নামক ছোটোগল্পে স্বপ্নবান ও প্রাণোচ্ছল তরুণ অপুর আত্মত্যাগের কাহিনি বর্ণিত হয়েছে। স্ত্রী রেণুর বারবার নিষেধ সত্ত্বেও গল্পকথক ও রাহাতকে নিয়ে তপু ছুটে যায় গণমানুষের মিছিলে। তপুর মতো অসংখ্য মানুষ পারিবারিক সব পিছুটান উপেক্ষা করে ছুটে যায় রাজপথের মিছিলে। মিলিটারির গুলিতে তপু শহিদ হয়। দুজন মিলিটারি তার মৃতদেহটাও নিয়ে যায়। এ গল্পে তপু, গল্পকথক, রাহাতদের কর্মকাণ্ড মূলত তাদের সংগ্রামী চেতনাকেই নির্দেশ করে। এটিই এ গল্পের মূলকথা। তাই বলা যায়, উদ্দীপকের সংগ্রামী চেতনা এবং গল্পের সংগ্রামী চেতনা একসূত্রে গাঁথা।
SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল
উদ্দীপকের সংগ্রামী চেতনা এবং 'একুশের গল্প' নামক ছোটোগল্পের সংগ্রামী…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর