উদ্দীপকের সাথে 'একুশের গল্প' রচনার কোন দিকের মিল রয়েছে? আলোচনা করো।
উত্তর: উদ্দীপকের সঙ্গে 'একুশের গল্প' রচনার ভাষাশহিদ তপুর আত্মত্যাগের সাদৃশ্য রয়েছে। 'একুশের গল্প' রচনাটি ১৯৫২ সালের মহান ভাষা আন্দোলনের পটভূমিকায় রচিত। ১৯৫২ সালের ভাষা আন্দোলনে শহিদ হন এ গল্পের প্রধান চরিত্র তপু। বিবাহিত স্ত্রী, বৃদ্ধ মায়ের মায়াও তাকে ভাষা আন্দোলনে যাওয়া থেকে ফেরাতে পারেনি। উদ্দীপকের শহিদ আবু সাঈদ স্বৈরাচারবিরোধী আন্দোলনে গিয়ে পুলিশের গুলিতে শহিদ হন। বাংলাদেশের মানুষের বাকস্বাধীনতা অর্জনের লক্ষ্যে সে বুক চিতিয়ে দেয় ঘাতকদের থাবার সম্মুখে। 'একুশের গল্প' রচনাতেও ভাষাশহিদ তপু পরিবারের মায়া ত্যাগ করে মিছিলে যায়। হঠাৎ একটা গুলি এসে লাগে তার ঠিক কপাল বরাবর। শহিদ হন তিনি। দেশের মানুষের অধিকারের দাবিতে আত্মদানের দিকটি উদ্দীপক ও 'একুশের গল্প' রচনাকে যূথবদ্ধতা দান করেছে।
SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল
উদ্দীপকের সাথে 'একুশের গল্প' রচনার কোন দিকের মিল রয়েছে? আলোচনা করো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর