শেয়ারFacebookWhatsApp

স্বপ্নালু চোখে স্বপ্ন নামত কার?

উত্তর: স্বপ্নালু চোখে স্বপ্ন নামত তপুর।

SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল

স্বপ্নালু চোখে স্বপ্ন নামত কার?

উদ্দীপক

আমি কোন শহিদের স্মরণে লিখব? বায়ান্ন, বাষট্টি, উনসত্তর, একাত্তর; বাংলার লক্ষ লক্ষ আসাদ মতিউর আজ বুকের শোণিতে উর্বর করেছে এই প্রগাঢ় শ্যামল।

উত্তর

স্বপ্নালু চোখে স্বপ্ন নামত তপুর।

উত্তর

রেণুর মনে একটা অজানা ভয় কাজ করছিল বিধায় সে তপুকে মিছিলে যেতে বাধা দিয়েছিল। ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি ভোর থেকেই সবাই একসঙ্গে জড়ো হচ্ছিল মিছিলে যাবে বলে। তাদের কারও হাতে প্ল্যাকার্ড; স্লোগান দেওয়ার চুঙ্গো এবং কারও হাতের লাঠির ডগায় রক্তমাখা জামা। সবাই যখন মিছিলে পা বাড়াল তখন রেণু পেছন থেকে দৌড়ে এসে তপুর হাত ধরে তাকে থামানোর চেষ্টা করে ব্যর্থ হয়। মায়ের কথা এবং মিছিলে গেলে তপুর ক্ষতি পারে এই ভয়ে রেণু তপুকে মিছিলে যেতে বারণ করেছিল।

উত্তর

উদ্দীপকে 'একুশের গল্প' নামক ছোটোগল্পের রাষ্ট্রভাষা বাংলার দাবিতে মানুষের সাহসী চেতনার দিকটির প্রতিফলন ঘটেছে। দেশের যেকোনো দুর্যোগে সাহসী সন্তানেরা প্রবল সাহস নিয়ে মোকাবিলা করে থাকে। অপশক্তির কোনো বাধা, কোনো ষড়যন্ত্রই এসব বীর সন্তানকে রুখতে পারে না। দেশ ও দেশের মানুষের কল্যাণে তারা নিজেদের বুকের তাজা রক্ত দিতেও বিন্দুমাত্র কুণ্ঠিত হয় না। উদ্দীপকে বাংলার লাখো শহিদের আত্মত্যাগের কথা বলা হয়েছে। বাংলার লাখো মানুষ যেন আসাদ আর মতিউরের মতো সাহসী হয়ে উঠেছে। বায়ান্ন, বাষট্টি, উনসত্তর, একাত্তর প্রভৃতি ইতিহাসের প্রতিটি ক্ষেত্রে তাঁরা অসীম সাহসের পরিচয় দিয়েছে। বুকের তাজা রক্তে তাঁরা উর্বর করেছে এই বাংলার প্রগাঢ় শ্যামল। 'একুশের গল্প' নামক ছোটোগল্পেও রাষ্ট্রভাষা বাংলার দাবিতে অসংখ্য মানুষ রাজপথে নামে। তারা ক্রুদ্ধ হয়ে হাতে প্ল্যাকার্ড, স্লোগান দেওয়ার চুঙ্গো, লম্বা লাঠিতে ঝোলানো রক্তাক্ত জামা নিয়ে রাস্তায় মিছিলে নামে। মিলিটারির গুলিতে তপু শহিদ হয়। তার সঙ্গে গল্পকথক, রাহাত অল্পের জন্য বেঁচে ফেরে। তপুর মৃহদেহটা তারা নিয়ে আসতে পারেনি। মানুষগুলোর এমন কর্মকাণ্ড তাদের সাহসী চেতনাকেই নির্দেশ করে যা উদ্দীপকে প্রতিফলিত হয়েছে।

উত্তর

হ্যাঁ, উদ্দীপকের সংগ্রামী চেতনা এবং 'একুশের গল্প' ছোটোগল্পের সংগ্রামী চেতনা একসূত্রে গাঁথা। বাঙালি জাতি যখনই কোনো অপশক্তির মাধ্যমে শোষিত হয়েছে তখনই তারা সংগ্রামে অবতীর্ণ হয়েছে। বায়ান্ন থেকে শুরু করে একাত্তরের মুক্তিযুদ্ধ- প্রতিটি ক্ষেত্রেই এ জাতি অসীম সাহসিকতার পরিচয় দিয়েছে। উদ্দীপকে বায়ান্ন, বাষট্টি, উনসত্তর, একাত্তর প্রতিটি ক্ষেত্রে বাংলার সাহসী সন্তানদের অসীম সাহসের সঙ্গে লড়াই করার দিকটি তুলে ধরা হয়েছে। বাংলার সংগ্রামী ইতিহাসে আসাদ, মতিউর যেভাবে সংগ্রামী চেতনা ধারণ করে দেশের জন্য শহিদ হয়েছিলেন, তেমনই লাখো মানুষ তাঁদের এই সংগ্রামী চেতনা ধারণ করেই বুকের রক্ত দিয়ে প্রগাঢ় শ্যামল এই দেশকে উর্বর করেছেন। 'একুশের গল্প' নামক ছোটোগল্পে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে অসংখ্য মানুষ রাজপথে নামে। তাঁরা শাসকগোষ্ঠীর রক্তচক্ষু উপেক্ষা করে মিলিটারির গুলির মুখে বুক পেতে দিয়েছে। শেষে তপুর মতো অসংখ্য মানুষ গুলিতে শহিদ হয়। তাঁদের কারও কারও মৃতদেহটাও খুঁজে পাওয়া যায়নি। এগুলো নিঃসন্দেহে তাঁদের সংগ্রামী চেতনাকেই নির্দেশ করে। 'একুশের গল্প' নামক ছোটোগল্পে স্বপ্নবান ও প্রাণোচ্ছল তরুণ অপুর আত্মত্যাগের কাহিনি বর্ণিত হয়েছে। স্ত্রী রেণুর বারবার নিষেধ সত্ত্বেও গল্পকথক ও রাহাতকে নিয়ে তপু ছুটে যায় গণমানুষের মিছিলে। তপুর মতো অসংখ্য মানুষ পারিবারিক সব পিছুটান উপেক্ষা করে ছুটে যায় রাজপথের মিছিলে। মিলিটারির গুলিতে তপু শহিদ হয়। দুজন মিলিটারি তার মৃতদেহটাও নিয়ে যায়। এ গল্পে তপু, গল্পকথক, রাহাতদের কর্মকাণ্ড মূলত তাদের সংগ্রামী চেতনাকেই নির্দেশ করে। এটিই এ গল্পের মূলকথা। তাই বলা যায়, উদ্দীপকের সংগ্রামী চেতনা এবং গল্পের সংগ্রামী চেতনা একসূত্রে গাঁথা।
SSCবাংলা ১ম পত্র
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.রাখিবন্ধন কখন অনুষ্ঠিত হয়?

Dinajpur · 2016

  • হেমন্তের পূর্ণিমায়
  • শ্রাবণ পূর্ণিমায়
  • শীতের পূর্ণিমায়
  • বসন্তের পূর্ণিমায়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কবি কোথায় অমর-আলয় রচনা করতে চেয়েছেন?

Dinajpur · 2016

  • স্বর্গে
  • পৃথিবীতে
  • ফুলের বাগানে
  • মানুষের হৃদয় মাঝে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.চতুর্দশপদী কবিতার অষ্টকে থাকে-

Dinajpur · 2016

  • ভাবের প্রবর্তনা
  • ভাবের ব্যাখ্যা
  • ভাবের পরিণতি
  • উপসংহার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'নীল কমলেরা' বলতে বোঝায়-

Dinajpur · 2016

  • নির্ভীক প্রহরীদের
  • সাহসী অভিযাত্রীদের
  • সহৃদয় মানুষদের
  • মুক্তিযোদ্ধাদের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও: আবু মুসা আব্দুল্লাহ আফগানিস্তানের অধিবাসী হলেও সে বিদেশি সেনাবাহিনীর গুপ্তচর হিসেবে কাজ করে। আফগানিস্তানী যোদ্ধাদের বিভিন্ন অবস্থান সম্পর্কে সে বিদেশি বাহিনীকে নানা রকম তথ্য প্রদান করে। বিদেশি বাহিনি তার স্বজাতীয় ভাইদের হত্যা করলেও তার বিন্দুমাত্র খারাপ লাগে না। Q. উদ্দীপকের সাথে কাকতাড়ুয়া উপন্যাসের সাদৃশ্যপূর্ণ ভাব হলো- i. ভিনদেশিদের অত্যাচার ii. দেশীয় কতিপয় লোকদের বিশ্বাসঘাতকতা iii. যুদ্ধের ভয়াবহতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2016

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও: আবু মুসা আব্দুল্লাহ আফগানিস্তানের অধিবাসী হলেও সে বিদেশি সেনাবাহিনীর গুপ্তচর হিসেবে কাজ করে। আফগানিস্তানী যোদ্ধাদের বিভিন্ন অবস্থান সম্পর্কে সে বিদেশি বাহিনীকে নানা রকম তথ্য প্রদান করে। বিদেশি বাহিনি তার স্বজাতীয় ভাইদের হত্যা করলেও তার বিন্দুমাত্র খারাপ লাগে না। Q. উদ্দীপকের আবু মুসা আব্দুল্লাহ 'কাকতাড়ুয়া' উপন্যাসের কোন চরিত্রের প্রতিনিধিত্ব করে?

Dinajpur · 2016

  • আহাদ মুন্সি
  • শাহাবুদ্দিন
  • হরিকাকু
  • বুধা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.কবি 'স্বপ্নকে' কীসের সাথে তুলনা করেছেন?

Dinajpur · 2016

  • সোনা
  • রূপা
  • হীরা
  • অমৃত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বহিপীর কথ্যভাষা ব্যবহার না করার কারণ-

Dinajpur · 2016

  • কথ্য ভাষা অপবিত্র
  • এটি মাধুর্যহীন
  • এতে জ্ঞান অব্যক্ত
  • এটি প্রাঞ্জলতাহীন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মা ছেলের কোঁচে বেথুল বেঁধেছেন কেন?

Dinajpur · 2016

  • ছেলে দুষ্টুমি করে বলে
  • ছেলের চলাচল বোঝার জন্যে
  • ছেলে হারিয়ে যাবার ভয়ে
  • ছেলে পছন্দ করে বলে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.তিতুমীর কত সালে শহিদ হন?

Dinajpur · 2016

  • ১৭৮১
  • ১৭৮২
  • ১৮৩১
  • ১৮৪০

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নদীতে তাহেরা কেবলই কী দেখতে পায়?

Dinajpur · 2016

  • নৌকা
  • বজরা
  • শাপলা
  • কচুরিপানা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.শুনহ মানুষ ভাই সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই। উদ্দীপকের বিষয়বস্তুর সাথে তোমার পঠিত কোন রচনার সাদৃশ্য রয়েছে?

Dinajpur · 2016

  • পল্লিজননী
  • মানুষ
  • সেইদিন এই মাঠ
  • কপোতাক্ষ নদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।