উদ্দীপকের সাদিক সাহেব 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধের লেখকের আকাঙ্ক্ষা পূরণ করতে পেরেছে কি? যৌক্তিক মতামত দাও।
উত্তর: ◉ মানবসত্তার ঘরে পৌছানোর কারণে উদ্দীপকের সাদিক সাহেব 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধের লেখকের আকাঙ্ক্ষা পূরণ করতে পেরেছেন। ◉ 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধে লেখক বলেছেন, শিক্ষা মানুষকে মুক্তির ও মনুষ্যত্বলোকের সন্ধান দেয়। তিনি এ প্রবন্ধে মানুষের জীবনকে একটি দোতলা ঘরের সঙ্গে তুলনা করেছেন। জীবসত্তা হলো সেই ঘরের নিচের তলা আর মানবসত্তা সেই ঘরের ওপরের তলা। শিক্ষা মানুষকে জীবসত্তার ঘর থেকে মানবসত্তার ঘরে পৌঁছে দেয়। ◉ উদ্দীপকের সাদিক সাহেবের শিক্ষা তাকে জীবসত্তার ঘর থেকে মানবসত্তার ঘরে পৌঁছে দিয়েছে। তিনি একজন পদাধিকারী অফিসার হওয়ার পরও অতি সাধারণ জীবনযাপন করেন। কোনো সেবাগ্রহীতাকে তিনি ফিরিয়ে দেন না। লোভ-লালসাহীন দায়িত্বশীল অফিসার হিসেবে তিনি পরিচিত। তার এই চরিত্র 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধের লেখকের ভাবনার সঙ্গে একসূত্রে গাঁথা। ◉ 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধের মূল বক্তব্য হচ্ছে শিক্ষার মাধ্যমে মনুষ্যত্ব গঠন বা মনুষ্যত্ববোধের জাগরণ ঘটানো। মনুষ্যত্ববোধ সৃষ্টি হয়েছে বলেই উদ্দীপকের সাদিক সাহেব নির্লোভ জীবনযাপনে অভ্যস্ত। প্রকৃত শিক্ষার মাধ্যমে তিনি মনুষ্যত্বলোকের সন্ধান পেয়েছেন, যা আলোচ্য প্রবন্ধের লেখকের প্রত্যাশা। তাই বলা যায়, উদ্দীপকের সাদিক সাহেব 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধের লেখকের আকাঙ্ক্ষা পূরণ করতে পেরেছেন।
SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল
উদ্দীপকের সাদিক সাহেব 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধের লেখকের আকাঙ্ক্…
উদ্দীপক
Jessore · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর