শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে মতিনের মধ্যে 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধের যে দিকটি ফুটে উঠেছে তা ব্যাখ্যা কর।

উত্তর: ◉ উদ্দীপকে মতিনের মধ্যে 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধের যে দিকটি ফুটে উঠেছে তা হলো জীবসত্তা অর্থাৎ ক্ষুৎপিপাসার বিষয়টিকে প্রাধান্য দেওয়া। ◉ 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধে লেখকের বর্ণনায় শিক্ষা হচ্ছে জীবসত্তা থেকে মানবসত্তায় উত্তরণের পদ্ধতি বা মাধ্যম। শিক্ষার মাধ্যমেই মানুষ সত্যিকারের মনুষ্যত্বের স্বাদ উপলব্ধি করতে পারে। যারা অর্থসাধনাকেই জীবনের প্রধান বিষয় মনে করে তারা শিক্ষার উদ্দেশ্য এবং প্রকৃত মনুষ্যত্বের স্বাদ উপলব্ধি করতে পারে না। ◉ 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধে লেখক মানুষের জীবনকে একটি দোতলা ঘরের সঙ্গে তুলনা করেছেন। জীবসত্তা হলো সেই ঘরের নিচতলা আর মনুষ্যত্ব হলো ওপরতলা। জীবসত্তার কাজ হলো মানুষের অন্নবস্ত্রের চিন্তা করা। উদ্দীপকের মতিন একজন শিক্ষিত মানুষ। আলুর হিমাগারে ম্যানেজারের দায়িত্ব পালন করতে গিয়ে সে আলুর ব্যাবসা শিখে ফেলে। ব্যাবসাকে পুঁজি করে সে আজ অর্থ-বিত্তের মালিক। অর্থাৎ সে শিক্ষাকে কেবল অর্থ উপার্জনের মাধ্যম হিসেবে দেখেছে। প্রবন্ধ অনুসারে এটি প্রকৃত শিক্ষার লক্ষ্য বা উদ্দেশ্য নয়। আলোচ্য প্রবন্ধে মানুষের কেবল অন্ন, বস্ত্র ও অর্থচিন্তার যে বিষয়টি তথা জীবসত্তার কথা বলা হয়েছে উদ্দীপকের মতিনের মধ্যে সেটি প্রকাশিত।

SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল

উদ্দীপকে মতিনের মধ্যে 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধের যে দিকটি ফুটে …

উদ্দীপক

মতিন ও সুজা দুই ভাই। দুজনই শিক্ষিত। মতিন আলুর হিমাগারে ম্যানেজারের দায়িত্ব পালন করতে গিয়ে আলুর ব্যাবসা শিখে ফেলে। ব্যাবসাকে পুঁজি করে সে আজ অর্থ-বিত্তের মালিক। আর সুজা শিক্ষকতা পেশা বেছে নিয়ে জ্ঞানগর্ভ প্রবন্ধ, গল্প ও কবিতা লিখে বেশ সুনাম কুড়িয়েছে। একজন চিনেছে লাভ আর প্রয়োজনকে, অপরজন চিনেছে জীবন ও জগৎকে।

Comilla · 2025

উত্তর

অর্থচিন্তার নিগড়ে সকলে বন্দি।।

উত্তর

◉ মুক্তির আনন্দ না থাকলে কোনো প্রাচুর্যই ভালোভাবে উপভোগ করা যায় না বলে অন্নবস্ত্রের প্রাচুর্যের চেয়েও মুক্তি বড়। ◉ অন্নবস্ত্রের প্রাচুর্যের চেয়েও মুক্তি বড়- এই বোধটি মানুষের মনুষ্যত্বের পরিচায়ক। আর অন্নবস্ত্রের চিন্তায় মগ্ন ব্যক্তির মনুষ্যত্বের সাধনা ব্যর্থ হয়ে যায়। কেননা অন্নবস্ত্রের প্রাচুর্য মানুষকে সাময়িক সুখ দান করে। কিন্তু তা দীর্ঘস্থায়ী হয় না। কেননা এতে পরিপূর্ণভাবে মনের সন্তুষ্টি থাকে না। মনকে তৃপ্ত রাখতে চাইলে মুক্তির আনন্দ থাকতে হয়। তাই মনুষ্যত্ববোধে উন্নীত মানুষ মুক্তিকেই প্রাধান্য দেয়। এজন্যই অন্নবস্ত্রের প্রাচুর্যের চেয়েও মুক্তি বড়।

উত্তর

◉ উদ্দীপকে মতিনের মধ্যে 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধের যে দিকটি ফুটে উঠেছে তা হলো জীবসত্তা অর্থাৎ ক্ষুৎপিপাসার বিষয়টিকে প্রাধান্য দেওয়া। ◉ 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধে লেখকের বর্ণনায় শিক্ষা হচ্ছে জীবসত্তা থেকে মানবসত্তায় উত্তরণের পদ্ধতি বা মাধ্যম। শিক্ষার মাধ্যমেই মানুষ সত্যিকারের মনুষ্যত্বের স্বাদ উপলব্ধি করতে পারে। যারা অর্থসাধনাকেই জীবনের প্রধান বিষয় মনে করে তারা শিক্ষার উদ্দেশ্য এবং প্রকৃত মনুষ্যত্বের স্বাদ উপলব্ধি করতে পারে না। ◉ 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধে লেখক মানুষের জীবনকে একটি দোতলা ঘরের সঙ্গে তুলনা করেছেন। জীবসত্তা হলো সেই ঘরের নিচতলা আর মনুষ্যত্ব হলো ওপরতলা। জীবসত্তার কাজ হলো মানুষের অন্নবস্ত্রের চিন্তা করা। উদ্দীপকের মতিন একজন শিক্ষিত মানুষ। আলুর হিমাগারে ম্যানেজারের দায়িত্ব পালন করতে গিয়ে সে আলুর ব্যাবসা শিখে ফেলে। ব্যাবসাকে পুঁজি করে সে আজ অর্থ-বিত্তের মালিক। অর্থাৎ সে শিক্ষাকে কেবল অর্থ উপার্জনের মাধ্যম হিসেবে দেখেছে। প্রবন্ধ অনুসারে এটি প্রকৃত শিক্ষার লক্ষ্য বা উদ্দেশ্য নয়। আলোচ্য প্রবন্ধে মানুষের কেবল অন্ন, বস্ত্র ও অর্থচিন্তার যে বিষয়টি তথা জীবসত্তার কথা বলা হয়েছে উদ্দীপকের মতিনের মধ্যে সেটি প্রকাশিত।

উত্তর

◉ সুজার মধ্যে মানবসত্তার স্ফুরণ ঘটায় "উদ্দীপকের সুজাই যেন 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধের প্রবন্ধকারের মূল চেতনার ধারক" মন্তব্যটি যথার্থ।◉ 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধে লেখক শিক্ষার উদ্দেশ্য নিয়ে আলোচনা করেছেন। শিক্ষার উদ্দেশ্য মূল্যবোধ সৃষ্টি করা। মূল্যবোধ মানবসত্তার বিকাশ ঘটায়। মানুষকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে উঠতে মানবসত্তার বিকাশ অপরিহার্য। শিক্ষার প্রকৃত উদ্দেশ্য সম্পর্কে যাদের ধারণা আছে তারা শিক্ষাকে কেবল অর্থ উপার্জনের মাধ্যম মনে করে না।◉ 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধে লেখক মনুষ্যত্ব অর্জনকে শিক্ষার মূল উদ্দেশ্য হওয়া উচিত বলে মনে করেছেন। তিনি বলেছেন, শিক্ষা মানুষকে মুক্তির ও মনুষ্যত্বলোকের সন্ধান দেয়। তিনি এ প্রবন্ধে মানুষের জীবনকে একটি দোতলা ঘরের সঙ্গে তুলনা করেছেন। জীবসত্তা হলো সেই ঘরের নিচের তলা আর মানবসত্তা সেই ঘরের ওপরের তলা। শিক্ষা মানুষকে জীবসত্তার ঘর থেকে মানবসত্তার ঘরে পৌঁছে দেয়। উদ্দীপকের সুজার শিক্ষা তাকে জীবসত্তার ঘর থেকে মানবসত্তার ঘরে পৌঁছে দিয়েছে। সে অর্থের পেছনে না ছুটে শিক্ষকতাকে পেশা হিসেবে বেছে নিয়েছে। জ্ঞানগর্ভমূলক গল্প, কবিতা, প্রবন্ধ লিখে বেশ সুনাম কুড়িয়েছে। সে জীবন ও জগৎকে চিনেছে। তার এই ভাবনা 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধের লেখকের ভাবনার সঙ্গে একসূত্রে গাঁথা।◉ 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধের মূল বক্তব্য হচ্ছে শিক্ষার মাধ্যমে মনুষ্যত্ব গঠন বা মনুষ্যত্ববোধের জাগরণ ঘটানো। মনুষ্যত্ববোধ সৃষ্টি হয়েছে বলেই উদ্দীপকের সুজা শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার জন্য শিক্ষকতার মতো আদর্শ পেশা গ্রহণ করেছে। সে তার ভাইয়ের মতো অর্থের নিগড়ে বন্দি হয়ে পড়েনি। আর প্রাবন্ধিক এ ধরনের চেতনার জাগরণই চেয়েছেন। এসব দিক বিচারে প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
SSCবাংলা ১ম পত্র
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.রাখিবন্ধন কখন অনুষ্ঠিত হয়?

Dinajpur · 2016

  • হেমন্তের পূর্ণিমায়
  • শ্রাবণ পূর্ণিমায়
  • শীতের পূর্ণিমায়
  • বসন্তের পূর্ণিমায়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কবি কোথায় অমর-আলয় রচনা করতে চেয়েছেন?

Dinajpur · 2016

  • স্বর্গে
  • পৃথিবীতে
  • ফুলের বাগানে
  • মানুষের হৃদয় মাঝে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.চতুর্দশপদী কবিতার অষ্টকে থাকে-

Dinajpur · 2016

  • ভাবের প্রবর্তনা
  • ভাবের ব্যাখ্যা
  • ভাবের পরিণতি
  • উপসংহার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'নীল কমলেরা' বলতে বোঝায়-

Dinajpur · 2016

  • নির্ভীক প্রহরীদের
  • সাহসী অভিযাত্রীদের
  • সহৃদয় মানুষদের
  • মুক্তিযোদ্ধাদের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও: আবু মুসা আব্দুল্লাহ আফগানিস্তানের অধিবাসী হলেও সে বিদেশি সেনাবাহিনীর গুপ্তচর হিসেবে কাজ করে। আফগানিস্তানী যোদ্ধাদের বিভিন্ন অবস্থান সম্পর্কে সে বিদেশি বাহিনীকে নানা রকম তথ্য প্রদান করে। বিদেশি বাহিনি তার স্বজাতীয় ভাইদের হত্যা করলেও তার বিন্দুমাত্র খারাপ লাগে না। Q. উদ্দীপকের সাথে কাকতাড়ুয়া উপন্যাসের সাদৃশ্যপূর্ণ ভাব হলো- i. ভিনদেশিদের অত্যাচার ii. দেশীয় কতিপয় লোকদের বিশ্বাসঘাতকতা iii. যুদ্ধের ভয়াবহতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2016

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও: আবু মুসা আব্দুল্লাহ আফগানিস্তানের অধিবাসী হলেও সে বিদেশি সেনাবাহিনীর গুপ্তচর হিসেবে কাজ করে। আফগানিস্তানী যোদ্ধাদের বিভিন্ন অবস্থান সম্পর্কে সে বিদেশি বাহিনীকে নানা রকম তথ্য প্রদান করে। বিদেশি বাহিনি তার স্বজাতীয় ভাইদের হত্যা করলেও তার বিন্দুমাত্র খারাপ লাগে না। Q. উদ্দীপকের আবু মুসা আব্দুল্লাহ 'কাকতাড়ুয়া' উপন্যাসের কোন চরিত্রের প্রতিনিধিত্ব করে?

Dinajpur · 2016

  • আহাদ মুন্সি
  • শাহাবুদ্দিন
  • হরিকাকু
  • বুধা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.কবি 'স্বপ্নকে' কীসের সাথে তুলনা করেছেন?

Dinajpur · 2016

  • সোনা
  • রূপা
  • হীরা
  • অমৃত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বহিপীর কথ্যভাষা ব্যবহার না করার কারণ-

Dinajpur · 2016

  • কথ্য ভাষা অপবিত্র
  • এটি মাধুর্যহীন
  • এতে জ্ঞান অব্যক্ত
  • এটি প্রাঞ্জলতাহীন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মা ছেলের কোঁচে বেথুল বেঁধেছেন কেন?

Dinajpur · 2016

  • ছেলে দুষ্টুমি করে বলে
  • ছেলের চলাচল বোঝার জন্যে
  • ছেলে হারিয়ে যাবার ভয়ে
  • ছেলে পছন্দ করে বলে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.তিতুমীর কত সালে শহিদ হন?

Dinajpur · 2016

  • ১৭৮১
  • ১৭৮২
  • ১৮৩১
  • ১৮৪০

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নদীতে তাহেরা কেবলই কী দেখতে পায়?

Dinajpur · 2016

  • নৌকা
  • বজরা
  • শাপলা
  • কচুরিপানা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.শুনহ মানুষ ভাই সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই। উদ্দীপকের বিষয়বস্তুর সাথে তোমার পঠিত কোন রচনার সাদৃশ্য রয়েছে?

Dinajpur · 2016

  • পল্লিজননী
  • মানুষ
  • সেইদিন এই মাঠ
  • কপোতাক্ষ নদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।