শেয়ারFacebookWhatsApp

দেশাত্মবোধের বিচারে উদ্দীপকের অতুল যেন 'একুশের গল্প' রচনার তপুর চেতনাই লালন করে।– বিশ্লেষণ করো।

উত্তর: উদ্দীপকের অতুলের দেশের জন্য আত্মত্যাগ এবং 'একুশের গল্প' রচনায় বর্ণিত তপুর আত্মত্যাগের সাদৃশ্য থাকায় “দেশাত্মবোধের বিচারে উদ্দীপকের অতুল 'একুশের গল্প' রচনার তপুর চেতনাই লালন করে”- মন্তব্যটি সমর্থনযোগ্য। 'একুশের গল্প' রচনায় লেখক ১৯৫২ সালের রাষ্ট্রভাষা আন্দোলনে আত্মদানকারী ভাষাশহিদ তপুর অমরত্বের দিকটির প্রতি ইঙ্গিত করেছেন। গল্পটি আমাদের শিক্ষা দেয়- জাতীয় ইতিহাসে আত্মদানকারী বীরদের মৃত্যু নেই। বারবার তারা দেশের জন্য সংগ্রামী মানুষের প্রেরণা হিসেবে ফিরে আসে। উদ্দীপকের অতুল জীবনের সকল প্রতিবন্ধকতা ছিন্ন করে রাষ্ট্রভাষা আন্দোলনে যোগ দেন। ঘটনাক্রমে পুলিশের গুলিতে শহিদ হয় সে। দেশের জন্য অবদান রাখায় ইতিহাসে সে অমর হয়ে থাকবে। বিষয়টি 'একুশের গল্প' রচনায় বর্ণিত তপুর আত্মত্যাগ ও অমরত্বের সাথে সাদৃশ্যপূর্ণ। 'একুশের গল্প' রচনায় শহিদ তপু মা ও স্ত্রীর নিষেধ উপেক্ষা করে রাষ্ট্রভাষা আন্দোলনে যোগ দেয়। পুলিশের গুলিত এক পর্যায়ে সে শহিদ হলে পাকিস্তানি বাহিনীর পোষা মিলিটারি তার লাশ গুম করে। ঘটনাক্রমে মেডিকেল শিক্ষার্থীদের গবেষণার কঙ্কাল হিসেবে ফিরে আসে তপু। গল্পটি প্রতীকায়িত করেছে- জাতীয় আন্দোলনে শহিদ বীরেরা অমর। উদ্দীপকের অতুল চরিত্রেও দেশের জন্য আত্মত্যাগের মধ্য দিয়ে অমরত্ব লাভের দিকটি প্রকাশ পাওয়ায় আলোচ্য মন্তব্যটি সমর্থনযোগ্য।

SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল

দেশাত্মবোধের বিচারে উদ্দীপকের অতুল যেন 'একুশের গল্প' রচনার তপুর চেত…

উদ্দীপক

পরশ, শিমুল ও অতুল তিন বন্ধু। অতুল বয়সে সবার ছোটো। কিন্তু তিনজনের মধ্যে অতুলই ছিল একমাত্র বিবাহিত। অতুল ছিল গল্পের রাজা, কথা বলা শুরু করলে আর থামতেই চাইত না। গল্প বলে সে সবাইকে মাতিয়ে রাখত। অত্যন্ত সাদামাটা জীবনের স্বপ্ন দেখত। ঘটনাক্রমে অতুল একদিন রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ আন্দোলনে পুলিশের গুলিতে নিহত হয়। রাষ্ট্রের পক্ষে অপরিসীম অবদান রাখায় অতুল ইতিহাসে অমর হয়ে থাকবে।

উত্তর

তপুর স্ত্রীর নাম রেণু।

উত্তর

'একুশের গল্প' রচনায় তপু ও তার বন্ধুরা বিকেলটা বেশ আমোদ-ফুর্তিতে উপভোগ করত। 'একুশের গল্প' রচনায় লেখক তাঁর বন্ধুদের নিয়ে বেশ আনন্দের সাথে বিকেলটা কাটাত। কোনোদিন বেড়াতে যেত ইস্কাটনে, কোনোদিন বুড়িগঙ্গার ওপারে। যেদিন তপুর স্ত্রী রেণু তাদের সাথে থাকত, সেদিন তারা আজিমপুরের পাশ দিয়ে হেঁটে দূর গাঁয়ে ঘুরে আসত। মাঝে মাঝে রেণু তাদের জন্য ডালমুঠ ভেজে আনত। গাঁয়ের আঁকাবাঁকা লাল মাটির পথে হাঁটতে হাঁটতে তারা ডালমুঠ খেত আর অনন্তকাল সেভাবে চলার স্বপ্ন দেখত। এভাবে বেশ খোশ-গল্পের মধ্য দিয়ে তপু ও তার বন্ধুরা বিকেলটা বেশ আমোদ-ফুর্তিতে উপভোগ করত।

উত্তর

উদ্দীপকের অতুলের সাথে বৈশিষ্ট্যগত দিক থেকে 'একুশের গল্প' রচনার তপু চরিত্রের মিল রয়েছে। 'একুশের গল্প' রচনায় লেখক দেশপ্রেমিক তপুর আত্মদানকে বিশেষ গুরুত্বের সাথে তুলে ধরেছেন। তপু ছিল সহপাঠীদের মধ্যে বয়সে সবচেয়ে ছোটো। সে বিবাহিত এবং গল্পে গল্পে সকলকে মাতিয়ে রাখার 'অসীম ক্ষমতা ছিল তার। রাষ্ট্রভাষা আন্দোলনে তপু আত্মত্যাগ করে। উদ্দীপকর অতুল বন্ধুদের মধ্যে সবার ছোটো এবং একমাত্র বিবাহিত। গল্প বলতে তার জুড়ি মেলা ভার; অত্যন্ত সাদামাটা জীবনের স্বপ্ন দেখেছিল সে। ঘটনাক্রমে রাষ্ট্রভাষা আন্দোলনে গিয়ে শহিদ হয় সে। বিষয়টি 'একুশের গল্প' রচনায় বর্ণিত তপু চরিত্রের বৈশিষ্ট্য, বৈবাহিক অবস্থা, অনাড়ম্বর জীবন ও দেশের প্রতি আত্মত্যাগের দিক থেকে সাদৃশ্যপূর্ণ।

উত্তর

উদ্দীপকের অতুলের দেশের জন্য আত্মত্যাগ এবং 'একুশের গল্প' রচনায় বর্ণিত তপুর আত্মত্যাগের সাদৃশ্য থাকায় “দেশাত্মবোধের বিচারে উদ্দীপকের অতুল 'একুশের গল্প' রচনার তপুর চেতনাই লালন করে”- মন্তব্যটি সমর্থনযোগ্য। 'একুশের গল্প' রচনায় লেখক ১৯৫২ সালের রাষ্ট্রভাষা আন্দোলনে আত্মদানকারী ভাষাশহিদ তপুর অমরত্বের দিকটির প্রতি ইঙ্গিত করেছেন। গল্পটি আমাদের শিক্ষা দেয়- জাতীয় ইতিহাসে আত্মদানকারী বীরদের মৃত্যু নেই। বারবার তারা দেশের জন্য সংগ্রামী মানুষের প্রেরণা হিসেবে ফিরে আসে। উদ্দীপকের অতুল জীবনের সকল প্রতিবন্ধকতা ছিন্ন করে রাষ্ট্রভাষা আন্দোলনে যোগ দেন। ঘটনাক্রমে পুলিশের গুলিতে শহিদ হয় সে। দেশের জন্য অবদান রাখায় ইতিহাসে সে অমর হয়ে থাকবে। বিষয়টি 'একুশের গল্প' রচনায় বর্ণিত তপুর আত্মত্যাগ ও অমরত্বের সাথে সাদৃশ্যপূর্ণ। 'একুশের গল্প' রচনায় শহিদ তপু মা ও স্ত্রীর নিষেধ উপেক্ষা করে রাষ্ট্রভাষা আন্দোলনে যোগ দেয়। পুলিশের গুলিত এক পর্যায়ে সে শহিদ হলে পাকিস্তানি বাহিনীর পোষা মিলিটারি তার লাশ গুম করে। ঘটনাক্রমে মেডিকেল শিক্ষার্থীদের গবেষণার কঙ্কাল হিসেবে ফিরে আসে তপু। গল্পটি প্রতীকায়িত করেছে- জাতীয় আন্দোলনে শহিদ বীরেরা অমর। উদ্দীপকের অতুল চরিত্রেও দেশের জন্য আত্মত্যাগের মধ্য দিয়ে অমরত্ব লাভের দিকটি প্রকাশ পাওয়ায় আলোচ্য মন্তব্যটি সমর্থনযোগ্য।
SSCবাংলা ১ম পত্র
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.রাখিবন্ধন কখন অনুষ্ঠিত হয়?

Dinajpur · 2016

  • হেমন্তের পূর্ণিমায়
  • শ্রাবণ পূর্ণিমায়
  • শীতের পূর্ণিমায়
  • বসন্তের পূর্ণিমায়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কবি কোথায় অমর-আলয় রচনা করতে চেয়েছেন?

Dinajpur · 2016

  • স্বর্গে
  • পৃথিবীতে
  • ফুলের বাগানে
  • মানুষের হৃদয় মাঝে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.চতুর্দশপদী কবিতার অষ্টকে থাকে-

Dinajpur · 2016

  • ভাবের প্রবর্তনা
  • ভাবের ব্যাখ্যা
  • ভাবের পরিণতি
  • উপসংহার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'নীল কমলেরা' বলতে বোঝায়-

Dinajpur · 2016

  • নির্ভীক প্রহরীদের
  • সাহসী অভিযাত্রীদের
  • সহৃদয় মানুষদের
  • মুক্তিযোদ্ধাদের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও: আবু মুসা আব্দুল্লাহ আফগানিস্তানের অধিবাসী হলেও সে বিদেশি সেনাবাহিনীর গুপ্তচর হিসেবে কাজ করে। আফগানিস্তানী যোদ্ধাদের বিভিন্ন অবস্থান সম্পর্কে সে বিদেশি বাহিনীকে নানা রকম তথ্য প্রদান করে। বিদেশি বাহিনি তার স্বজাতীয় ভাইদের হত্যা করলেও তার বিন্দুমাত্র খারাপ লাগে না। Q. উদ্দীপকের সাথে কাকতাড়ুয়া উপন্যাসের সাদৃশ্যপূর্ণ ভাব হলো- i. ভিনদেশিদের অত্যাচার ii. দেশীয় কতিপয় লোকদের বিশ্বাসঘাতকতা iii. যুদ্ধের ভয়াবহতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2016

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও: আবু মুসা আব্দুল্লাহ আফগানিস্তানের অধিবাসী হলেও সে বিদেশি সেনাবাহিনীর গুপ্তচর হিসেবে কাজ করে। আফগানিস্তানী যোদ্ধাদের বিভিন্ন অবস্থান সম্পর্কে সে বিদেশি বাহিনীকে নানা রকম তথ্য প্রদান করে। বিদেশি বাহিনি তার স্বজাতীয় ভাইদের হত্যা করলেও তার বিন্দুমাত্র খারাপ লাগে না। Q. উদ্দীপকের আবু মুসা আব্দুল্লাহ 'কাকতাড়ুয়া' উপন্যাসের কোন চরিত্রের প্রতিনিধিত্ব করে?

Dinajpur · 2016

  • আহাদ মুন্সি
  • শাহাবুদ্দিন
  • হরিকাকু
  • বুধা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.কবি 'স্বপ্নকে' কীসের সাথে তুলনা করেছেন?

Dinajpur · 2016

  • সোনা
  • রূপা
  • হীরা
  • অমৃত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বহিপীর কথ্যভাষা ব্যবহার না করার কারণ-

Dinajpur · 2016

  • কথ্য ভাষা অপবিত্র
  • এটি মাধুর্যহীন
  • এতে জ্ঞান অব্যক্ত
  • এটি প্রাঞ্জলতাহীন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মা ছেলের কোঁচে বেথুল বেঁধেছেন কেন?

Dinajpur · 2016

  • ছেলে দুষ্টুমি করে বলে
  • ছেলের চলাচল বোঝার জন্যে
  • ছেলে হারিয়ে যাবার ভয়ে
  • ছেলে পছন্দ করে বলে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.তিতুমীর কত সালে শহিদ হন?

Dinajpur · 2016

  • ১৭৮১
  • ১৭৮২
  • ১৮৩১
  • ১৮৪০

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নদীতে তাহেরা কেবলই কী দেখতে পায়?

Dinajpur · 2016

  • নৌকা
  • বজরা
  • শাপলা
  • কচুরিপানা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.শুনহ মানুষ ভাই সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই। উদ্দীপকের বিষয়বস্তুর সাথে তোমার পঠিত কোন রচনার সাদৃশ্য রয়েছে?

Dinajpur · 2016

  • পল্লিজননী
  • মানুষ
  • সেইদিন এই মাঠ
  • কপোতাক্ষ নদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।