উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:জাতির জীবনধারা গঙ্গা-যমুনার মতো দুই ধারায় প্রবাহিত। একদিকে শুধু কাজের জন্য কাজ, অপরদিকে আনন্দের জন্য কাজ। একদিকে সংগ্রহ, আরেক দিকে সৃষ্টি। যে জাতি দ্বিতীয় দিকটির প্রতি উদাসীন থেকে শুধু প্রথম দিকটির সাধনা করে সে জাতি কখনও উঁচু জীবনের অধিকারী হতে পারে না।Q. উদ্দিষ্ট দিকটি নিচের কোন বাক্যে ফুটে উঠেছে?
ক. সেই গঙ্গাতে অবগাহন করেই আমরা আমাদের সকল পাপ মুক্ত হবো
খ. আর অপ্রয়োজনের দিকই তার শ্রেষ্ঠ দিক
গ. সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই
ঘ. সংকল্প করেছ যাহা, সাধন করহ তাহা
উত্তর: আর অপ্রয়োজনের দিকই তার শ্রেষ্ঠ দিক
SSC বাংলা ১ম পত্র শিক্ষা ও মনুষ্যত্ব MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · শিক্ষা ও মনুষ্যত্ব · MCQ