'লেফাফাদুরস্তি আর শিক্ষা এক কথা নয়।' বলতে লেখক কী বুঝিয়েছেন?
উত্তর: 'লেফাফাদুরস্তি আর শিক্ষা এক কথা নয়।'- এ কথা বলতে লেখক বুঝিয়েছেন যে, দেখতে ত্রুটিহীন ও শিক্ষিত মনে হলেও সবার মধ্যে শিক্ষা নাও থাকতে পারে; শিক্ষা মানুষের ভেতরে মূল্যবোধ ও মনুষ্যত্ব সৃষ্টি করে। লেফাফাদুরস্তি বলতে বোঝায় বাইরের দিক থেকে ত্রুটিহীনতা কিন্তু ভেতরে প্রতারণা। অপরদিকে শিক্ষার আসল কাজ মূল্যবোধ সৃষ্টি। এই মূল্যবোধের মাধ্যমে মানুষ মনুষ্যত্বে উন্নীত হয়। শিক্ষা মানুষের ভেতরকে অর্থাৎ অন্তরকে আলোকিত করে, জাগ্রত করে। আর যারা প্রকৃত শিক্ষা পায়নি, তাদের অন্তর সংকীর্ণই থাকে যদিও তারা বাইরে দেখতে ফিটফাট, লেফাফাদুরস্ত। এমন লোকের শিক্ষা বাইরের ব্যাপার, অন্তরের ব্যাপার হয়ে ওঠেনি। মোটকথা লেফাফাদুরস্তি বা বাইরের চাকচিক্য বিপরীত জিনিস। প্রশ্নোক্ত বাক্যে লেখক এ দুটির পার্থক্য বোঝাতে চেয়েছেন।
SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল
'লেফাফাদুরস্তি আর শিক্ষা এক কথা নয়।' বলতে লেখক কী বুঝিয়েছেন?
উদ্দীপক
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর