মানবমুক্তির জন্য শিক্ষার অপ্রয়োজনীয় দিকটির গুরুত্ব উদ্দীপক ও প্রবন্ধ অবলম্বনে আলোচনা করো।
উত্তর: মনুষ্যত্ব অর্জনের মাধ্যমে মানবমুক্তির জন্য শিক্ষার অপ্রয়োজনীয় দিকটির প্রতি উদ্দীপক ও আলোচ্য প্রবন্ধে গুরুত্বারোপ করা হয়েছে। 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধে লেখক শিক্ষার প্রয়োজনীয় ও অপ্রয়োজনীয় উভয় দিক উল্লেখ করে শিক্ষার অপ্রয়োজনীয় দিকটিকে শ্রেষ্ঠ বলেছেন। কারণ শিক্ষার এ দিকটিই মনুষ্যত্বের স্তরে উন্নীত হয়। উদ্দীপকের লেখক জীবনের বিকাশে শিক্ষার মাধ্যমে মনুষ্যত্ব অর্জনের বিষয়টি তুলে ধরেছেন। আর শিক্ষার প্রকৃত উদ্দেশ্যই আত্মিক মুক্তির পথটি প্রসারিত করা। আর এভাবেই বিকশিত বিবেকবান - পরিপূর্ণ মানুষ দেখা দেবে। শিক্ষা মানুষকে জীবসত্তার ঘর থেকে মানবসত্তার ঘরে নিয়ে যায়। শিক্ষার প্রয়োজনীয় দিকটি হলো অন্ন-বস্ত্রের সমাধান দেওয়া। আর অপ্রয়োজনের দিকটি হলো কল্পনা ও অনুভূতির রস আস্বাদন করে বিকশিত ও মনুষ্যত্ববোধে জাগ্রত মানুষে উন্নীত হওয়া। উদ্দীপকে শিক্ষার এই অপ্রয়োজনীয় দিকটিই ফুটে উঠেছে, যা মানবমুক্তির অনিবার্য শর্ত। তাই বলা যায় যে, মানবমুক্তির জন্য শিক্ষার অপ্রয়োজনীয় দিকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল
মানবমুক্তির জন্য শিক্ষার অপ্রয়োজনীয় দিকটির গুরুত্ব উদ্দীপক ও প্রবন্…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর