উদ্দীপকের রহমতের চরিত্রে 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধের কোন দিকটি ফুটে উঠেছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের রহমতের চরিত্রে 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধের জীবসত্তা বা ক্ষুৎপিপাসাকে প্রাধান্য দেওয়ার দিকটি ফুটে উঠেছে। 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধে লেখক মানবজীবনে জীবসত্তার দিককে গুরুত্ব দেওয়ার নেতিবাচক দিক তথা পরিণতি তুলে ধরেছেন। তিনি মনে করেন, মানুষ যখন অর্থচিন্তাকে প্রাধান্য দেয় তখন সে শিক্ষিত হয়েও অন্যায় কাজে লিপ্ত হয়। ফলে একসময় সে হয়ে পড়ে মনুষ্যত্বহীন। এভাবেই জীবসত্তার অনুসরণ মানুষকে অমানুষ করে ফেলে। উদ্দীপকের রহমত বিশ্ববিদ্যালয়ের পড়া শেষ করে উচ্চপদে চাকরি নেয়। কয়েক বছরের মধ্যেই সে প্রচুর সম্পদের মালিক হয়ে যায়। অর্থাৎ এককথায় জীবসত্তার প্রয়োজন মেটাতে রহমত অর্থের আকাঙ্ক্ষায় লোভী হয়ে উঠেছে। এই বিষয়টি 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধেও লেখক তুলে ধরেছেন। তাঁর মতে জীবসত্তার তাগিদে মানুষ অর্থাস্তার নিগড়ে বন্দি হয়ে পড়ে। এভাবে উদ্দীপকের রহমতের মধ্যে 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধের জীবসত্তার দিকটি প্রতিফলিত হয়েছে।
SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল
উদ্দীপকের রহমতের চরিত্রে 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধের কোন দিকটি ফ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর