উদ্দীপকটি কীভাবে 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধের সাথে সংগতিপূর্ণ? আলোচনা করো।
উত্তর: উদ্দীপকটি শিক্ষার মাধ্যমে মনুষ্যত্ব অর্জনের দিক থেকে 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধের সাথে সংগতিপূর্ণ। 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধে লেখক মানুষের জীবনকে জীবসত্তা ও মনুষ্যত্ব এ দুটি স্তরে ভাগ করেছেন। জীবসত্তার স্তরটি মানুষকে অন্ন-বস্ত্রের চিন্তায় সব সময় বিব্রত রাখে। শিক্ষাদীক্ষার মাধ্যমে মানুষ মনুষ্যত্বের স্তরে উন্নীত হতে পারে। উদ্দীপকে লেখক প্রেম ও সৌন্দর্য বিকশিত সূক্ষ্মবুদ্ধিসম্পন্ন মানুষ দ্বারা মনুষ্যত্বে উন্নীত মানুষকে বুঝিয়েছেন। যারা মনুষ্যত্বে উন্নীত হতে পেরেছে তাদের জীবনই সার্থক। কেননা মানুষ ও পশুর মধ্যে প্রভেদ হলো মনুষ্যত্বে। 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধে লেখক শিক্ষার মাধ্যমে মনুষ্যত্ব অর্জন করে মানবসত্তায় উন্নীত হওয়ার প্রতি গুরুত্বারোপ করেছেন। এ দিক থেকে উদ্দীপকের সাথে 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধটি সংগতিপূর্ণ।
SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল
উদ্দীপকটি কীভাবে 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধের সাথে সংগতিপূর্ণ? আল…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর