শেয়ারFacebookWhatsApp

'হামেশা' শব্দের অর্থ কী?

উত্তর: 'হামেশা' শব্দের অর্থ সবসময়, সর্বক্ষণ।

SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল

'হামেশা' শব্দের অর্থ কী?

উদ্দীপক

ঢাকা-সিলেট মহাসড়কে দ্রুতগামী একটি যাত্রীবাহী বাস সিএনজি চালিত অটোরিক্সাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে দুজন নিহত হয় এবং অপর চারজন যাত্রী গুরুতর আহত হয়ে রাস্তায় পড়ে থাকে। দুর্ঘটনাস্থলে একজন পথচারী নিহত ও আহত যাত্রীদের মোবাইল ফোন ও মানিব্যাগসহ গুরুত্বপূর্ণ জিনিসপত্র নিয়ে দৌড়ে পালিয়ে যায়। অথচ পাশ্ববর্তী স্কুলের একজন শিক্ষক ঘটনাস্থলে এসে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশকে খবর দেন। পাশাপাশি তিনি আহত ব্যক্তিদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।

Comilla · 2024

উত্তর

'হামেশা' শব্দের অর্থ সবসময়, সর্বক্ষণ।

উত্তর

মনুষ্যত্ববোধে উদ্দীপ্ত মানুষ প্রচুর অন্নবস্ত্রের লোভে কারারুদ্ধ জীবনের চেয়ে আত্মপ্রকাশের স্বাধীনতাকে বড়ো মনে করে। জীবসত্তাকে রক্ষার জন্য অর্থের প্রয়োজন আছে, কিন্তু খাওয়া পরার সমস্যা মিটে গেলেই জীবনের উন্নয়ন সম্ভব হয় না। এজন্য প্রয়োজন চিন্তা, বুদ্ধি ও আত্মপ্রকাশের স্বাধীনতা। তাই মনুষ্যত্ববোধে উদ্দীপ্ত মানুষ প্রচুর অন্নবস্ত্রের লোভে কারারুদ্ধ না হয়ে মুক্ত জীবনকেই বেছে নেয়। কারণ অর্থচিন্তার নিগড়ে বন্দি মানুষের কোনো মূল্য নেই। এজন্য বলা হয়েছে, 'অন্নবস্ত্রের প্রাচুর্যের চেয়েও মুক্তি বড়ো।'

উত্তর

উদ্দীপকের পথচারীর আচরণে 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধের মনুষ্যত্বহীনতা বা অমানবিক দিকটি প্রকাশ পেয়েছে। শিক্ষার মাধ্যমে মানুষের মূল্যবোধ জাগ্রত হয়। শিক্ষাই মানুষের মনুষ্যত্বের বিকাশ ঘটাতে পারে। প্রকৃত শিক্ষার আলো থেকে বঞ্চিত মানুষ অন্নচিন্তার নিগড় থেকে মুক্তি লাভ করতে পারে না। শিক্ষার ফলে মনুষ্যত্বের স্বাদ পেলে অন্নবস্ত্রের সমস্যার সমাধান সহজ হয়। 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধে লেখক বলেছেন, মানুষের মধ্যে মনুষ্যত্বের জাগরণ ঘটানোই শিক্ষার প্রকৃত উদ্দেশ্য। জীবসত্তার প্রয়োজনে মানুষ যেমন অর্থচিন্তা বা অনুচিন্তায় ব্যস্ত থাকে। তেমনি মানবসত্তা মানুষকে মনুষ্যত্ব লোকের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। আর শিক্ষা মানুষের মাঝে মনুষ্যত্ব ও মূল্যবোধের উন্মেষ ঘটিয়ে মানুষকে মানবিক গুণসম্পন্ন আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলে। উদ্দীপকের পথচারী দুর্ঘটনাস্থলে নিহত ও আহত যাত্রীদের মোবাইল ফোন ও মানিব্যাগসহ গুরুত্বপূর্ণ জিনিসপত্র নিয়ে দৌড়ে পালিয়ে যায়। বিপদগ্রস্থ মানুষদের সহযোগিতার পরিবর্তে সে তাদের মূল্যবান জিনিসপত্র আত্মসাৎ করে। পথচারী প্রকৃত শিক্ষার দেখা পায়নি বলে তার জীবনে মনুষ্যত্ববোধের জাগরণ ঘটেনি। তাই সে মানুষের চরম বিপদের সময় নিজে স্বার্থ উদ্ধারে কাজ করেছে। শিক্ষা লাভের মাধ্যমে মনুষ্যত্বের বিকাশ না ঘটায় পথচারী এমন হীন আচরণ করতে পেরেছে। 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধে বলা হয়েছে প্রকৃত শিক্ষার ফলে মানুষের মধ্যে মনুষ্যত্বের বিকাশ ঘটে। আর সে মনুষ্যত্বের বিকাশ বা মূল্যবোধের কথা প্রবন্ধে বলা হয়েছে, পথচারী তার দেখা পায়নি। তাই পথচারীর আচরণে 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধের অমানবিক দিকটি প্রকাশ পেয়েছে।

উত্তর

"উদ্দীপকে উল্লিখিত শিক্ষক যেন 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধ লেখকের কাঙ্ক্ষিত ব্যক্তিত্ব।" উক্তিটি যথার্থ। 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধে লেখক মানবজীবনকে দুটি সত্তায় ভাগ করেছেন। তার একটি হলো জীবসত্তা আর অন্যটি হলো মানবসত্তা বা মনুষ্যত্ব। জীবসত্তার প্রয়োজনে অন্নবস্ত্রের চিন্তা থেকে মুক্তি লাভ ঘটে। মানবসত্তা দ্বারা শিক্ষা লাভের মাধ্যমে মনুষ্যত্বের বহিঃপ্রকাশ ঘটে। প্রাবন্ধিকের মতে, শিক্ষা লাভের ফলে মানুষের অন্নবস্ত্রের সমস্যা সমাধানের পথ সহজ হয়ে উঠে। কিন্তু শিক্ষার আসল কাজ মূল্যবোধ সৃষ্টি। উদ্দীপকে দুর্ঘটনাস্থলের পার্শ্ববর্তী স্কুলের একজন শিক্ষক ঘটনাস্থলে এসে সাহায্যের হাত বাড়িয়ে দেন। তিনি এসে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশকে খবর দেন। পাশাপাশি তিনি আহত ব্যক্তিদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। তিনি নির্বাক দাঁড়িয়ে থাকেননি কিংবা পথচারীর মতো আহত কিংবা নিহতদের সর্বস্ব লুট করতে ব্যস্ত হয়ে পড়েননি। তিনি যা করা প্রয়োজন তা করার মাধ্যমে মানবিকতার পরিচয় দিয়েছেন। 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধ ও আলোচ্য উদ্দীপকে শিক্ষার আসল কাজ মূল্যবোধ সৃষ্টির কথা বর্ণিত হয়েছে। প্রবন্ধে লেখকের মূল উদ্দেশ্য হচ্ছে মূল্যবোধের গুরুত্ব সকলের সামনে উপস্থাপন করা। আর তা যে কেবল সুশিক্ষার মাধ্যমে অর্জিত হয় তা তিনি উল্লেখ করেছেন। তিনি বলতে চেয়েছেন- প্রকৃত শিক্ষাই পারে মানুষকে সত্যিকার মনুষ্যত্বের স্বাদ দিতে, সত্য-মিথ্যার পার্থক্য অনুধাবন করতে ও মানবিক টানে সাড়া দিয়ে মানবতার কাজে ঝাপিয়ে পড়তে। উদ্দীপকের শিক্ষক প্রকৃত শিক্ষা লাভ করেছেন বলেই তিনি দুর্ঘটনাকবলিত মানুষের সহযোগিতায় দ্রুত এগিয়ে আসেন এবং যা করা দরকার তিনি তা করেন। তাই বলা যায়, উদ্দীপকের শিক্ষক যেন 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধ লেখকের কাঙ্ক্ষিত ব্যক্তিত্ব।
SSCবাংলা ১ম পত্রComilla 2024
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.রাখিবন্ধন কখন অনুষ্ঠিত হয়?

Dinajpur · 2016

  • হেমন্তের পূর্ণিমায়
  • শ্রাবণ পূর্ণিমায়
  • শীতের পূর্ণিমায়
  • বসন্তের পূর্ণিমায়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কবি কোথায় অমর-আলয় রচনা করতে চেয়েছেন?

Dinajpur · 2016

  • স্বর্গে
  • পৃথিবীতে
  • ফুলের বাগানে
  • মানুষের হৃদয় মাঝে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.চতুর্দশপদী কবিতার অষ্টকে থাকে-

Dinajpur · 2016

  • ভাবের প্রবর্তনা
  • ভাবের ব্যাখ্যা
  • ভাবের পরিণতি
  • উপসংহার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'নীল কমলেরা' বলতে বোঝায়-

Dinajpur · 2016

  • নির্ভীক প্রহরীদের
  • সাহসী অভিযাত্রীদের
  • সহৃদয় মানুষদের
  • মুক্তিযোদ্ধাদের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও: আবু মুসা আব্দুল্লাহ আফগানিস্তানের অধিবাসী হলেও সে বিদেশি সেনাবাহিনীর গুপ্তচর হিসেবে কাজ করে। আফগানিস্তানী যোদ্ধাদের বিভিন্ন অবস্থান সম্পর্কে সে বিদেশি বাহিনীকে নানা রকম তথ্য প্রদান করে। বিদেশি বাহিনি তার স্বজাতীয় ভাইদের হত্যা করলেও তার বিন্দুমাত্র খারাপ লাগে না। Q. উদ্দীপকের সাথে কাকতাড়ুয়া উপন্যাসের সাদৃশ্যপূর্ণ ভাব হলো- i. ভিনদেশিদের অত্যাচার ii. দেশীয় কতিপয় লোকদের বিশ্বাসঘাতকতা iii. যুদ্ধের ভয়াবহতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2016

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও: আবু মুসা আব্দুল্লাহ আফগানিস্তানের অধিবাসী হলেও সে বিদেশি সেনাবাহিনীর গুপ্তচর হিসেবে কাজ করে। আফগানিস্তানী যোদ্ধাদের বিভিন্ন অবস্থান সম্পর্কে সে বিদেশি বাহিনীকে নানা রকম তথ্য প্রদান করে। বিদেশি বাহিনি তার স্বজাতীয় ভাইদের হত্যা করলেও তার বিন্দুমাত্র খারাপ লাগে না। Q. উদ্দীপকের আবু মুসা আব্দুল্লাহ 'কাকতাড়ুয়া' উপন্যাসের কোন চরিত্রের প্রতিনিধিত্ব করে?

Dinajpur · 2016

  • আহাদ মুন্সি
  • শাহাবুদ্দিন
  • হরিকাকু
  • বুধা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.কবি 'স্বপ্নকে' কীসের সাথে তুলনা করেছেন?

Dinajpur · 2016

  • সোনা
  • রূপা
  • হীরা
  • অমৃত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বহিপীর কথ্যভাষা ব্যবহার না করার কারণ-

Dinajpur · 2016

  • কথ্য ভাষা অপবিত্র
  • এটি মাধুর্যহীন
  • এতে জ্ঞান অব্যক্ত
  • এটি প্রাঞ্জলতাহীন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মা ছেলের কোঁচে বেথুল বেঁধেছেন কেন?

Dinajpur · 2016

  • ছেলে দুষ্টুমি করে বলে
  • ছেলের চলাচল বোঝার জন্যে
  • ছেলে হারিয়ে যাবার ভয়ে
  • ছেলে পছন্দ করে বলে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.তিতুমীর কত সালে শহিদ হন?

Dinajpur · 2016

  • ১৭৮১
  • ১৭৮২
  • ১৮৩১
  • ১৮৪০

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নদীতে তাহেরা কেবলই কী দেখতে পায়?

Dinajpur · 2016

  • নৌকা
  • বজরা
  • শাপলা
  • কচুরিপানা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.শুনহ মানুষ ভাই সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই। উদ্দীপকের বিষয়বস্তুর সাথে তোমার পঠিত কোন রচনার সাদৃশ্য রয়েছে?

Dinajpur · 2016

  • পল্লিজননী
  • মানুষ
  • সেইদিন এই মাঠ
  • কপোতাক্ষ নদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।