অন্নবস্ত্রের প্রাচুর্যের চেয়ে মুক্তি বড়ো কেন? বুঝিয়ে লেখো।
উত্তর: মনুষ্যত্ববোধে উদ্দীপ্ত মানুষ প্রচুর অন্নবস্ত্রের লোভে কারারুদ্ধ জীবনের চেয়ে আত্মপ্রকাশের স্বাধীনতাকে বড়ো মনে করে। জীবসত্তাকে রক্ষার জন্য অর্থের প্রয়োজন আছে, কিন্তু খাওয়া পরার সমস্যা মিটে গেলেই জীবনের উন্নয়ন সম্ভব হয় না। এজন্য প্রয়োজন চিন্তা, বুদ্ধি ও আত্মপ্রকাশের স্বাধীনতা। তাই মনুষ্যত্ববোধে উদ্দীপ্ত মানুষ প্রচুর অন্নবস্ত্রের লোভে কারারুদ্ধ না হয়ে মুক্ত জীবনকেই বেছে নেয়। কারণ অর্থচিন্তার নিগড়ে বন্দি মানুষের কোনো মূল্য নেই। এজন্য বলা হয়েছে, 'অন্নবস্ত্রের প্রাচুর্যের চেয়েও মুক্তি বড়ো।'
SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল
অন্নবস্ত্রের প্রাচুর্যের চেয়ে মুক্তি বড়ো কেন? বুঝিয়ে লেখো।
উদ্দীপক
Comilla · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর