উদ্দীপকে উল্লিখিত যুবকদের মধ্যে 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধে বর্ণিত শিক্ষার কোন দিকটি অনুপস্থিত? বর্ণনা করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত যুবকদের মধ্যে 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধে বর্ণিত শিক্ষার অপ্রয়োজনের দিকটি অনুপস্থিত। 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধে লেখক জীবসত্তা বলতে মানবজীবনের বিশৃঙ্খল দিককে বুঝিয়েছেন। এই স্তরে থাকলে মানুষ মনুষ্যত্বের নাগাল পায় না। তার কাছে তখন অর্থচিন্তা তথা অন্নবস্ত্রের চাহিদা পূরণ করাই। মুখ্য হয়ে ওঠে। আর এজন্যই সে অন্যায় কাজে লিপ্ত হয়ে পড়ে। 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধে লেখক বলেছেন যে, শিক্ষার আসল কাজ হলো মূল্যবোধ সৃষ্টি, জ্ঞান দান নয়। অথচ প্রচলিত শিক্ষাব্যবস্থায় মানুষ শিক্ষা অর্জন করলেও তার ভেতরে মূল্যবোধ সৃষ্টি হচ্ছে না। কেবল অর্থচিন্তার নিগড়ে বন্দি হয়ে পড়ছে, ফলে শিক্ষার অপ্রয়োজনের দিকটি অর্জিত হচ্ছে না। উদ্দীপকের যুবকরাও মনুষ্যত্ববোধ অর্জন করেনি। তারা প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত হচ্ছে ঠিকই কিন্তু সেই শিক্ষা তাদের মনুষ্যত্ববোধ জাগ্রত করতে পারছে না। তাই তারা নৃশংস হামলা চালিয়ে মানুষকে নির্মমভাবে হত্যা করতে পিছপা হচ্ছে না।
SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত যুবকদের মধ্যে 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধে বর্ণি…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর