উদ্দীপকের লোভের পরিণতিতে 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধের কোন দিকটির সঙ্গে মিল পাওয়া যায় তা আলোচনা করো।
উত্তর: উদ্দীপকের লোভের পরিণতিতে 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধে বর্ণিত লোভের ফাঁদে পড়ে অনুভূতির জগতে ফতুর হয়ে যাওয়ার দিকটির সঙ্গে মিল পাওয়া যায়। 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধে লেখক জানিয়েছেন, লোভের ফলে মানুষের আত্মিক মৃত্যু ঘটে। অনুভূতির জগতে সে ফতুর হয়ে যায়। তাই লোভের ফাঁদে পা দেওয়া মানে মনুষ্যত্ববঞ্চিত হওয়া। উদ্দীপকের পাখোম লোভের ফাঁদে পা দিয়েছে। 'সাড়ে তিন হাত জমি' গল্পের লেখক লিও টলস্টয় দেখিয়েছেন, পাখোম নামের এক ব্যক্তি লোভের ফাঁদে পড়ে সারাদিন দৌড়ে ক্ষুধায় ও তৃষ্ণায় মারা যায়। 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধেও লেখক লোভের পরিণাম সম্পর্কে পাঠককে সাবধান করেছেন। লোভের ফাঁদে পড়ে মানুষের আত্মার মৃত্যু হয়। কল্পনা ও অনুভূতির জগতে সে ফতুর হয়ে যায়। উদ্দীপকের সঙ্গে এ দিকটি থেকেই এ প্রবন্ধের মিল পাওয়া যায়।
SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল
উদ্দীপকের লোভের পরিণতিতে 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধের কোন দিকটির …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর