উদ্দীপকের সঞ্জু 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধের ওপরের তলায় উঠতে সক্ষম হয়েছে কি? যুক্তিসহ মতামত দাও
উত্তর: মনুষ্যত্ববোধ অর্জিত হওয়ায় উদ্দীপকের সঞ্জু 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধের ওপরের তলায় উঠতে সক্ষম হয়েছে বলে আমি মনে করি।'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধে লেখকের বর্ণনায় উঠে এসেছে শিক্ষা মানুষের সার্বিক উন্নতি ঘটায়। শিক্ষা মানুষের মানসিক উৎকর্ষ সাধন করে, মানুষের আত্মিক মুক্তি ঘটায়। মানুষের মনুষ্যত্ব অর্জনের মাধ্যম হলো শিক্ষা। শিক্ষা মানুষের মনুষ্যত্বের বিকাশ ঘটিয়ে মানুষকে অর্থচিন্তার নিগড় থেকে বেরিয়ে আসতে সাহায্য করে।'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধে লেখক মানুষের জীবনকে একটা দোতলা ঘরের সঙ্গে তুলনা করেছেন। যার নিচের তলা হলো জীবসত্তা আর ওপরের তলা হলো মানবসত্তা। তিনি মনে করেন জীবসত্তার ঘর থেকে মানবসত্তার ঘরে ওঠার মই হচ্ছে শিক্ষা। অর্থাৎ শিক্ষাই আমাদের মানবসত্তায় বা মনুষ্যত্বে উন্নীত করতে পারে। শিক্ষা দ্বারাই মানুষ জীবনের তাৎপর্য উপলব্ধি করতে পারে এবং বুঝতে পারে যে, অর্থসাধনাই জীবনসাধনা নয়। উদ্দীপকের সঞ্জুর মধ্যে শিক্ষার এই মূল্যবোধের। প্রতিফলন লক্ষ করা যায়। তাই সে লোভের ফাঁদে ধরা দেয়নি।
SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল
উদ্দীপকের সঞ্জু 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধের ওপরের তলায় উঠতে সক্ষ…
উদ্দীপক
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর