শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের রশিদ সাহেবের মধ্যে 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধের যে সত্ত্বাটি প্রকট তা ব্যাখ্যা কর।

উত্তর: ◉ উদ্দীপকের রশিদ সাহেবের মধ্যে 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধের যে সত্তাটি প্রকট সেটি হলো মানবসত্তা।◉ 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধের বর্ণনায় পাওয়া যায়, মনুষ্যত্বই মানুষের সবচেয়ে বড় অর্জন। মনুষ্যত্ববোধসম্পন্ন মানুষ দ্বারা সুন্দর ও সুশৃঙ্খল মানবসমাজ গড়ে ওঠে। মনুষ্যত্ব হচ্ছে মানুষের সব রকম মানবীয় গুণের সমন্বয়ে গড়ে ওঠা বিষয়, যা মানুষকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলে।◉ 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধে লেখক মানুষের দুটি সত্তার কথা বলেছেন-জীবসত্তা ও মানবসত্তা বা মনুষ্যত্ব। জীবসত্তা মানুষের মৌলিক চাহিদা তথা খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা প্রভৃতির সন্ধান দেয়। আর মানবসত্তা মানুষকে ক্ষুধা নিবারণের আকাঙ্ক্ষা থেকে মুক্তি দিয়ে মনুষ্যত্বলোকের সন্ধান দেয়। প্রবন্ধের এই বিষয়টির সঙ্গে উদ্দীপকের রশিদ সাহেবের মিল রয়েছে। কারণ তিনি বানভাসি মানুষের দুঃখ-দুর্দশা দেখে তাঁর পেনশনের টাকায় খাদ্যসামগ্রী কিনে বন্যার্তদের মাঝে বিতরণ করেছেন। তাঁর এই কর্মকাণ্ডে শিক্ষার প্রকৃত লক্ষ্য অর্জনের দিকটি ফুটে উঠেছে। এভাবে উদ্দীপকের রশিদ সাহেবের মধ্যে 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধের মানবসত্তার দিকটি প্রকট হয়েছে।

SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল

উদ্দীপকের রশিদ সাহেবের মধ্যে 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধের যে সত্ত…

উদ্দীপক

২০২৪ সালে দেশের দক্ষিণ ও পূর্বাঞ্চলের ১১টি জেলায় স্মরণাতীত কালের প্রলয়ংকরী বন্যা বানভাসি মানুষের দুঃখ-দুর্দশা দেখে রশিদ সাহেব তাঁর পেনশনের টাকায় খাদ্যসামগ্রী কিনে বন্যার্তদের মাঝে বিতরণ করে তাদের জীবন রক্ষায় এগিয়ে আসেন। অপরদিকে আরশাদ ব্যাপারী বন্যার্তদের অসহায়ত্বের সুযোগ নিয়ে অল্প দামে তাদের গবাদি পশু, জমাজমি, স্বর্ণালংকার কিনে নিয়ে বিপুল ধনসম্পত্তির মালিক হয়ে যান।

Rajshahi · 2025

উত্তর

অন্নবস্ত্রের প্রাচুর্যের চেয়েও মুক্তি বড়, এই বোধটি মানুষের মনুষ্যত্বের পরিচায়ক।

উত্তর

◉ মানবজীবনের উন্নয়নে শিক্ষার পাশাপাশি সুশৃঙ্খল সমাজব্যবস্থার প্রয়োজন। অন্যথায় জীবনের উন্নয়নে অনেক বিলম্ব ঘটবে। ◉ 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধে লেখক বলেছেন, শিক্ষার মারফতে মূল্যবোধ তথা মনুষ্যত্ব লাভ করা যায়; তথাপি অন্নবস্ত্রের সুব্যবস্থা প্রয়োজন। মনুষ্যত্বের তাগিদে মানুষকে উন্নত করে তোলার চেষ্টা ভালো। তবে প্রাণিত্বের বাঁধন থেকে মুক্তি না পেলে মনুষ্যত্বের আহ্বান মানুষের মর্মে গিয়ে পৌছাতে দেরি হয় বলে অন্নবস্ত্রের সমাধান একান্ত প্রয়োজন। আর অন্নবস্ত্রের সমাধান যথার্থভাবে সম্ভব হয় সমাজব্যবস্থা সুশৃঙ্খল থাকলে। এ কারণে সুশৃঙ্খল সমাজব্যবস্থা প্রয়োজন।

উত্তর

◉ উদ্দীপকের রশিদ সাহেবের মধ্যে 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধের যে সত্তাটি প্রকট সেটি হলো মানবসত্তা।◉ 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধের বর্ণনায় পাওয়া যায়, মনুষ্যত্বই মানুষের সবচেয়ে বড় অর্জন। মনুষ্যত্ববোধসম্পন্ন মানুষ দ্বারা সুন্দর ও সুশৃঙ্খল মানবসমাজ গড়ে ওঠে। মনুষ্যত্ব হচ্ছে মানুষের সব রকম মানবীয় গুণের সমন্বয়ে গড়ে ওঠা বিষয়, যা মানুষকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলে।◉ 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধে লেখক মানুষের দুটি সত্তার কথা বলেছেন-জীবসত্তা ও মানবসত্তা বা মনুষ্যত্ব। জীবসত্তা মানুষের মৌলিক চাহিদা তথা খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা প্রভৃতির সন্ধান দেয়। আর মানবসত্তা মানুষকে ক্ষুধা নিবারণের আকাঙ্ক্ষা থেকে মুক্তি দিয়ে মনুষ্যত্বলোকের সন্ধান দেয়। প্রবন্ধের এই বিষয়টির সঙ্গে উদ্দীপকের রশিদ সাহেবের মিল রয়েছে। কারণ তিনি বানভাসি মানুষের দুঃখ-দুর্দশা দেখে তাঁর পেনশনের টাকায় খাদ্যসামগ্রী কিনে বন্যার্তদের মাঝে বিতরণ করেছেন। তাঁর এই কর্মকাণ্ডে শিক্ষার প্রকৃত লক্ষ্য অর্জনের দিকটি ফুটে উঠেছে। এভাবে উদ্দীপকের রশিদ সাহেবের মধ্যে 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধের মানবসত্তার দিকটি প্রকট হয়েছে।

উত্তর

◉ উদ্দীপকের আরশাদ ব্যাপারীর মতো মানুষদের মানসিকতা পরিবর্তনে 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধের শিক্ষা অনেকটাই প্রয়োজন। ◉ 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধে লেখক শিক্ষা ও মানবিক মূল্যবোধের সম্পর্ক চিহ্নিত করেছেন। যথার্থ শিক্ষায় শিক্ষিত ব্যক্তি মানবিক মূল্যবোধসম্পন্ন হয়। আর মানবিক মূল্যবোধসম্পন্ন ব্যক্তি বিবেক দ্বারা চালিত হয়, লোভ দ্বারা নয়। প্রবন্ধে লোভের ফাঁদে পড়ে আত্মিক মৃত্যুর কথা বলা হয়েছে। প্রবন্ধের এই শিক্ষা গ্রহণ করলে মানুষের মানবসত্তার জাগরণ ঘটবে। ◉ উদ্দীপকের আরশাদ ব্যাপারীর মানসিকতায় লোভের দিকটি প্রতিফলিত হয়েছে। তিনি বন্যার্তদের অসহায়ত্বের সুযোগ নিয়ে অল্প দামে তাদের গবাদি পশু, জমাজমি, স্বর্ণালংকার কিনে নিয়ে বিপুল ধনসম্পত্তির মালিক হয়ে যান। তার এই লোভী মানসিকতা সম্পর্কে 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধে বলা হয়েছে, লোভ মানুষের মনুষ্যত্বের অবনমন করে, পতন ঘটায়। শিক্ষা-দীক্ষার ফলে মানুষ উপলব্ধি করতে পারে 'লোভে পাপ, পাপে মৃত্যু' কথাটা বুলিমাত্র নয়, সত্য।◉ 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধে লেখক শিক্ষার মাধ্যমে মনুষ্যত্বের বিকাশ ঘটানোর কথা বলেছেন। শিক্ষার প্রকৃত উদ্দেশ্য মানুষের মনুষ্যত্ববোধকে জাগ্রত করা। শিক্ষা মানুষের মনের মাঝে মূল্যবোধ সৃষ্টি করে। মানুষকে জীবসত্তার ঘর থেকে মানবসত্তার ঘরে পৌঁছে দেয়। উদ্দীপকের আরশাদ ব্যাপারী যদি আলোচ্য প্রবন্ধের এই শিক্ষা গ্রহণ করে মনুষ্যত্বের জাগরণ ঘটাতেন তাহলে তার দ্বারা এমন হীন কাজ করা সম্ভব হতো না। এদিক থেকে প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
SSCবাংলা ১ম পত্র
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.রাখিবন্ধন কখন অনুষ্ঠিত হয়?

Dinajpur · 2016

  • হেমন্তের পূর্ণিমায়
  • শ্রাবণ পূর্ণিমায়
  • শীতের পূর্ণিমায়
  • বসন্তের পূর্ণিমায়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কবি কোথায় অমর-আলয় রচনা করতে চেয়েছেন?

Dinajpur · 2016

  • স্বর্গে
  • পৃথিবীতে
  • ফুলের বাগানে
  • মানুষের হৃদয় মাঝে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.চতুর্দশপদী কবিতার অষ্টকে থাকে-

Dinajpur · 2016

  • ভাবের প্রবর্তনা
  • ভাবের ব্যাখ্যা
  • ভাবের পরিণতি
  • উপসংহার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'নীল কমলেরা' বলতে বোঝায়-

Dinajpur · 2016

  • নির্ভীক প্রহরীদের
  • সাহসী অভিযাত্রীদের
  • সহৃদয় মানুষদের
  • মুক্তিযোদ্ধাদের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও: আবু মুসা আব্দুল্লাহ আফগানিস্তানের অধিবাসী হলেও সে বিদেশি সেনাবাহিনীর গুপ্তচর হিসেবে কাজ করে। আফগানিস্তানী যোদ্ধাদের বিভিন্ন অবস্থান সম্পর্কে সে বিদেশি বাহিনীকে নানা রকম তথ্য প্রদান করে। বিদেশি বাহিনি তার স্বজাতীয় ভাইদের হত্যা করলেও তার বিন্দুমাত্র খারাপ লাগে না। Q. উদ্দীপকের সাথে কাকতাড়ুয়া উপন্যাসের সাদৃশ্যপূর্ণ ভাব হলো- i. ভিনদেশিদের অত্যাচার ii. দেশীয় কতিপয় লোকদের বিশ্বাসঘাতকতা iii. যুদ্ধের ভয়াবহতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2016

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও: আবু মুসা আব্দুল্লাহ আফগানিস্তানের অধিবাসী হলেও সে বিদেশি সেনাবাহিনীর গুপ্তচর হিসেবে কাজ করে। আফগানিস্তানী যোদ্ধাদের বিভিন্ন অবস্থান সম্পর্কে সে বিদেশি বাহিনীকে নানা রকম তথ্য প্রদান করে। বিদেশি বাহিনি তার স্বজাতীয় ভাইদের হত্যা করলেও তার বিন্দুমাত্র খারাপ লাগে না। Q. উদ্দীপকের আবু মুসা আব্দুল্লাহ 'কাকতাড়ুয়া' উপন্যাসের কোন চরিত্রের প্রতিনিধিত্ব করে?

Dinajpur · 2016

  • আহাদ মুন্সি
  • শাহাবুদ্দিন
  • হরিকাকু
  • বুধা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.কবি 'স্বপ্নকে' কীসের সাথে তুলনা করেছেন?

Dinajpur · 2016

  • সোনা
  • রূপা
  • হীরা
  • অমৃত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বহিপীর কথ্যভাষা ব্যবহার না করার কারণ-

Dinajpur · 2016

  • কথ্য ভাষা অপবিত্র
  • এটি মাধুর্যহীন
  • এতে জ্ঞান অব্যক্ত
  • এটি প্রাঞ্জলতাহীন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মা ছেলের কোঁচে বেথুল বেঁধেছেন কেন?

Dinajpur · 2016

  • ছেলে দুষ্টুমি করে বলে
  • ছেলের চলাচল বোঝার জন্যে
  • ছেলে হারিয়ে যাবার ভয়ে
  • ছেলে পছন্দ করে বলে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.তিতুমীর কত সালে শহিদ হন?

Dinajpur · 2016

  • ১৭৮১
  • ১৭৮২
  • ১৮৩১
  • ১৮৪০

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নদীতে তাহেরা কেবলই কী দেখতে পায়?

Dinajpur · 2016

  • নৌকা
  • বজরা
  • শাপলা
  • কচুরিপানা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.শুনহ মানুষ ভাই সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই। উদ্দীপকের বিষয়বস্তুর সাথে তোমার পঠিত কোন রচনার সাদৃশ্য রয়েছে?

Dinajpur · 2016

  • পল্লিজননী
  • মানুষ
  • সেইদিন এই মাঠ
  • কপোতাক্ষ নদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।