শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের মঞ্জুর কর্মকান্ডে 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধের কোন দিকটি প্রকাশিত হয়েছে? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকের মঞ্জুর কর্মকাণ্ডে 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধের আত্মিক মৃত্যু ও লেফাফাদুরস্তির দিকটি প্রকাশিত হয়েছে।'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধে লেখক বলেছেন, মানুষের জীবনে অন্নবস্তু ও ক্ষুৎপিপাসা মেটানোর যেমন প্রয়োজন রয়েছে তেমনই প্রয়োজন রয়েছে মনুষ্যত্ব অর্জনের। মানুষ যখন অধিক অর্থ উপার্জনের জন্য লোভের ফাঁদে পা দিয়ে অনৈতিক কাজ করে তখন তার মনুষ্যত্ব লোপ পায় ও আত্মিক মৃত্যু ঘটে।উদ্দীপকের দুই বন্ধু মঞ্জু ও সঞ্জু স্নাতক পাশ করে আত্মকর্মসংস্থানের জন্যে ফল বাগান করে। মঞ্জু মৌসুমের শুরুতেই বেশি লাভের আশায় তার অংশের অপরিপক্ক ফলে ক্ষতিকর রাসায়নিক মিশিয়ে বিক্রি করে। মঞ্জুর এই কর্মকান্ডে তার আত্মিক মৃত্যুর ও লেফাফাদুরস্তির বিষয়টি প্রকাশ পেয়েছে যা 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধে লেখক বিবৃত করেছেন। লেখকের মতে, লোভের ফলে মানুষের আত্মিক মৃত্যু ঘটে, অনুভূতির জগতে সে ফতুর হয়ে পড়ে। শিক্ষা মানুষকে সেই কথা জানিয়ে দেয় বলে মানুষ লোভের ফাঁদে পা দিতে ভয় পায়। কিন্তু সেই ভয় যার নেই, ছোট জিনিসের মোহে বড় জিনিস হারাতে যে দুঃখবোধ করে না, সে আর যাই হোক শিক্ষিত নয়। শিক্ষা তার বাইরের ব্যাপার, অন্তরের ব্যাপার হয়ে ওঠেনি। এখানে লেফাফাদুরস্তি দেখা যায়। উদ্দীপকের মঞ্জুরও ঠিক তাই ঘটেছে। সে বাইরে শিক্ষিত হলেও তার অন্তর শিক্ষার মূল্যবোধে পরিপূর্ণ নয়। শিক্ষা তার জন্য লেফাফাদুরস্তির কাজ করছে মাত্র। আসলে লোভের ফলে তার আত্মিক মৃত্যু ঘটেছে।

SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল

উদ্দীপকের মঞ্জুর কর্মকান্ডে 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধের কোন দিকট…

উদ্দীপক

মঞ্জু ও সঞ্জু দুই বন্ধু। দুজনই স্নাতক পাশ করে আত্মকর্মসংস্থানের জন্যে ফল বাগান করে। মঞ্জু উৎপাদিত ফল থেকে তার অংশ আগেই আলাদা করে নেয়। মৌসুমের শুরুতেই বেশি লাভের আশায় অপরিপক্ক ফলে ক্ষতিকর রাসায়নিক মিশিয়ে বিক্রি করে। অপরদিকে সঞ্জু তা করে না। সে মনে করে, ক্রেতারা আমার বাগানের মিষ্টি, পরিপক্ক ও নিরাপদ ফল খেয়ে তৃপ্ত হলেই আমার বাগান করা সার্থক হবে।

Dhaka · 2025

উত্তর

জ্ঞান মূল্যবোধ সৃষ্টির উপায় হিসেবে কাজ করে।

উত্তর

'লেফাফাদুরস্তি আর শিক্ষা এক কথা নয়।'- এ কথা বলতে লেখক বুঝিয়েছেন যে, দেখতে ত্রুটিহীন ও শিক্ষিত মনে হলেও সবার মধ্যে শিক্ষা নাও থাকতে পারে; শিক্ষা মানুষের ভেতরে মূল্যবোধ ও মনুষ্যত্ব সৃষ্টি করে। লেফাফাদুরস্তি বলতে বোঝায় বাইরের দিক থেকে ত্রুটিহীনতা কিন্তু ভেতরে প্রতারণা। অপরদিকে শিক্ষার আসল কাজ মূল্যবোধ সৃষ্টি। এই মূল্যবোধের মাধ্যমে মানুষ মনুষ্যত্বে উন্নীত হয়। শিক্ষা মানুষের ভেতরকে অর্থাৎ অন্তরকে আলোকিত করে, জাগ্রত করে। আর যারা প্রকৃত শিক্ষা পায়নি, তাদের অন্তর সংকীর্ণই থাকে যদিও তারা বাইরে দেখতে ফিটফাট, লেফাফাদুরস্ত। এমন লোকের শিক্ষা বাইরের ব্যাপার, অন্তরের ব্যাপার হয়ে ওঠেনি। মোটকথা লেফাফাদুরস্তি বা বাইরের চাকচিক্য বিপরীত জিনিস। প্রশ্নোক্ত বাক্যে লেখক এ দুটির পার্থক্য বোঝাতে চেয়েছেন।

উত্তর

উদ্দীপকের মঞ্জুর কর্মকাণ্ডে 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধের আত্মিক মৃত্যু ও লেফাফাদুরস্তির দিকটি প্রকাশিত হয়েছে।'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধে লেখক বলেছেন, মানুষের জীবনে অন্নবস্তু ও ক্ষুৎপিপাসা মেটানোর যেমন প্রয়োজন রয়েছে তেমনই প্রয়োজন রয়েছে মনুষ্যত্ব অর্জনের। মানুষ যখন অধিক অর্থ উপার্জনের জন্য লোভের ফাঁদে পা দিয়ে অনৈতিক কাজ করে তখন তার মনুষ্যত্ব লোপ পায় ও আত্মিক মৃত্যু ঘটে।উদ্দীপকের দুই বন্ধু মঞ্জু ও সঞ্জু স্নাতক পাশ করে আত্মকর্মসংস্থানের জন্যে ফল বাগান করে। মঞ্জু মৌসুমের শুরুতেই বেশি লাভের আশায় তার অংশের অপরিপক্ক ফলে ক্ষতিকর রাসায়নিক মিশিয়ে বিক্রি করে। মঞ্জুর এই কর্মকান্ডে তার আত্মিক মৃত্যুর ও লেফাফাদুরস্তির বিষয়টি প্রকাশ পেয়েছে যা 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধে লেখক বিবৃত করেছেন। লেখকের মতে, লোভের ফলে মানুষের আত্মিক মৃত্যু ঘটে, অনুভূতির জগতে সে ফতুর হয়ে পড়ে। শিক্ষা মানুষকে সেই কথা জানিয়ে দেয় বলে মানুষ লোভের ফাঁদে পা দিতে ভয় পায়। কিন্তু সেই ভয় যার নেই, ছোট জিনিসের মোহে বড় জিনিস হারাতে যে দুঃখবোধ করে না, সে আর যাই হোক শিক্ষিত নয়। শিক্ষা তার বাইরের ব্যাপার, অন্তরের ব্যাপার হয়ে ওঠেনি। এখানে লেফাফাদুরস্তি দেখা যায়। উদ্দীপকের মঞ্জুরও ঠিক তাই ঘটেছে। সে বাইরে শিক্ষিত হলেও তার অন্তর শিক্ষার মূল্যবোধে পরিপূর্ণ নয়। শিক্ষা তার জন্য লেফাফাদুরস্তির কাজ করছে মাত্র। আসলে লোভের ফলে তার আত্মিক মৃত্যু ঘটেছে।

উত্তর

মনুষ্যত্ববোধ অর্জিত হওয়ায় উদ্দীপকের সঞ্জু 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধের ওপরের তলায় উঠতে সক্ষম হয়েছে বলে আমি মনে করি।'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধে লেখকের বর্ণনায় উঠে এসেছে শিক্ষা মানুষের সার্বিক উন্নতি ঘটায়। শিক্ষা মানুষের মানসিক উৎকর্ষ সাধন করে, মানুষের আত্মিক মুক্তি ঘটায়। মানুষের মনুষ্যত্ব অর্জনের মাধ্যম হলো শিক্ষা। শিক্ষা মানুষের মনুষ্যত্বের বিকাশ ঘটিয়ে মানুষকে অর্থচিন্তার নিগড় থেকে বেরিয়ে আসতে সাহায্য করে।'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধে লেখক মানুষের জীবনকে একটা দোতলা ঘরের সঙ্গে তুলনা করেছেন। যার নিচের তলা হলো জীবসত্তা আর ওপরের তলা হলো মানবসত্তা। তিনি মনে করেন জীবসত্তার ঘর থেকে মানবসত্তার ঘরে ওঠার মই হচ্ছে শিক্ষা। অর্থাৎ শিক্ষাই আমাদের মানবসত্তায় বা মনুষ্যত্বে উন্নীত করতে পারে। শিক্ষা দ্বারাই মানুষ জীবনের তাৎপর্য উপলব্ধি করতে পারে এবং বুঝতে পারে যে, অর্থসাধনাই জীবনসাধনা নয়। উদ্দীপকের সঞ্জুর মধ্যে শিক্ষার এই মূল্যবোধের। প্রতিফলন লক্ষ করা যায়। তাই সে লোভের ফাঁদে ধরা দেয়নি।
SSCবাংলা ১ম পত্র
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.রাখিবন্ধন কখন অনুষ্ঠিত হয়?

Dinajpur · 2016

  • হেমন্তের পূর্ণিমায়
  • শ্রাবণ পূর্ণিমায়
  • শীতের পূর্ণিমায়
  • বসন্তের পূর্ণিমায়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কবি কোথায় অমর-আলয় রচনা করতে চেয়েছেন?

Dinajpur · 2016

  • স্বর্গে
  • পৃথিবীতে
  • ফুলের বাগানে
  • মানুষের হৃদয় মাঝে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.চতুর্দশপদী কবিতার অষ্টকে থাকে-

Dinajpur · 2016

  • ভাবের প্রবর্তনা
  • ভাবের ব্যাখ্যা
  • ভাবের পরিণতি
  • উপসংহার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'নীল কমলেরা' বলতে বোঝায়-

Dinajpur · 2016

  • নির্ভীক প্রহরীদের
  • সাহসী অভিযাত্রীদের
  • সহৃদয় মানুষদের
  • মুক্তিযোদ্ধাদের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও: আবু মুসা আব্দুল্লাহ আফগানিস্তানের অধিবাসী হলেও সে বিদেশি সেনাবাহিনীর গুপ্তচর হিসেবে কাজ করে। আফগানিস্তানী যোদ্ধাদের বিভিন্ন অবস্থান সম্পর্কে সে বিদেশি বাহিনীকে নানা রকম তথ্য প্রদান করে। বিদেশি বাহিনি তার স্বজাতীয় ভাইদের হত্যা করলেও তার বিন্দুমাত্র খারাপ লাগে না। Q. উদ্দীপকের সাথে কাকতাড়ুয়া উপন্যাসের সাদৃশ্যপূর্ণ ভাব হলো- i. ভিনদেশিদের অত্যাচার ii. দেশীয় কতিপয় লোকদের বিশ্বাসঘাতকতা iii. যুদ্ধের ভয়াবহতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2016

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও: আবু মুসা আব্দুল্লাহ আফগানিস্তানের অধিবাসী হলেও সে বিদেশি সেনাবাহিনীর গুপ্তচর হিসেবে কাজ করে। আফগানিস্তানী যোদ্ধাদের বিভিন্ন অবস্থান সম্পর্কে সে বিদেশি বাহিনীকে নানা রকম তথ্য প্রদান করে। বিদেশি বাহিনি তার স্বজাতীয় ভাইদের হত্যা করলেও তার বিন্দুমাত্র খারাপ লাগে না। Q. উদ্দীপকের আবু মুসা আব্দুল্লাহ 'কাকতাড়ুয়া' উপন্যাসের কোন চরিত্রের প্রতিনিধিত্ব করে?

Dinajpur · 2016

  • আহাদ মুন্সি
  • শাহাবুদ্দিন
  • হরিকাকু
  • বুধা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.কবি 'স্বপ্নকে' কীসের সাথে তুলনা করেছেন?

Dinajpur · 2016

  • সোনা
  • রূপা
  • হীরা
  • অমৃত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বহিপীর কথ্যভাষা ব্যবহার না করার কারণ-

Dinajpur · 2016

  • কথ্য ভাষা অপবিত্র
  • এটি মাধুর্যহীন
  • এতে জ্ঞান অব্যক্ত
  • এটি প্রাঞ্জলতাহীন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মা ছেলের কোঁচে বেথুল বেঁধেছেন কেন?

Dinajpur · 2016

  • ছেলে দুষ্টুমি করে বলে
  • ছেলের চলাচল বোঝার জন্যে
  • ছেলে হারিয়ে যাবার ভয়ে
  • ছেলে পছন্দ করে বলে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.তিতুমীর কত সালে শহিদ হন?

Dinajpur · 2016

  • ১৭৮১
  • ১৭৮২
  • ১৮৩১
  • ১৮৪০

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নদীতে তাহেরা কেবলই কী দেখতে পায়?

Dinajpur · 2016

  • নৌকা
  • বজরা
  • শাপলা
  • কচুরিপানা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.শুনহ মানুষ ভাই সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই। উদ্দীপকের বিষয়বস্তুর সাথে তোমার পঠিত কোন রচনার সাদৃশ্য রয়েছে?

Dinajpur · 2016

  • পল্লিজননী
  • মানুষ
  • সেইদিন এই মাঠ
  • কপোতাক্ষ নদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।