"উদ্দীপকের কর্মকর্তার চরিত্রে শিক্ষার অপ্রয়োজনীয় দিকটি অনুপস্থিত।"- মন্তব্যটি 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধের আলোকে বিশ্লেষণ করো।
উত্তর: "উদ্দীপকের কর্মকর্তার চরিত্রে শিক্ষার অপ্রয়োজনীয় দিকটি অনুপস্থিত।"- 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধের আলোকে মন্তব্যটি যথার্থ। বিশিষ্ট প্রাবন্ধিক মোতাহের হোসেন চৌধুরী শিক্ষার মাধ্যমে মানুষের অভাব পূরণের কথা বলেছেন। এক্ষেত্রে মানুষকে তিনি দুটি উপায় গ্রহণ করার পরামর্শ দিয়েছেন। প্রথমত, মানুষের জীবনসত্তাকে টিকিয়ে রাখার জন্য অন্নবস্ত্রের ব্যবস্থা করা। দ্বিতীয়ত, মনুষ্যত্বের লালন করে অন্তরাত্মার সমৃদ্ধি সাধন করা। উদ্দীপকের কর্মকর্তা শিক্ষিত হয়েও মনুষ্যত্ব অর্জন করতে পারেননি। তিনি শিক্ষা জীবনে যে শপথ নিয়েছিলেন তা তিনি রক্ষা করতে পারেননি। তার জীবনে শিক্ষা গ্রহণ সুফল হয়নি। তিনি লোভী ও দুর্নীতিপরায়ণ। তিনি জৈবিক তথা অন্নবস্ত্রের চাহিদাকে মূল্যায়ন করেছেন। শিক্ষা গ্রহণের ফলে তার নৈতিক চরিত্রের উন্নয়ন হয়নি। তার বুদ্ধিবৃত্তির বিকাশ ঘটেনি। এ কারণে তার মাঝে শিক্ষার অপ্রয়োজনীয় দিকটি পরিলক্ষিত হয়নি। 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধের লেখক বলেছেন, মানব-উন্নয়নের ক্ষেত্রে জৈবিক চাহিদা একটা বড়ো বাধা। এই শ্রেণির মানুষ বেশি লোভী হয়। শিক্ষার মাধ্যমে তারা মনুষ্যত্ব অর্জন করতে পারে না। আত্মিক মৃত্যুর সাথে সাথে এ ধরনের লোকের কাছে নৈতিকতা ও মূল্যবোধ অর্থহীন হয়ে যায়। উপলব্ধির জগতে তারা যেন দেউলিয়া। শত প্রাপ্তিতেও এরা প্রশান্তির ছোঁয়া খুঁজে পায় না। জীবন তাদের তপ্ত মরুর মতো হাহাকার ধ্বনিতে ভরে যায়। উদ্দীপকের কর্মকর্তা তেমনি একটি চরিত্র। তাই যথার্থই বলা যায়, উদ্দীপকের কর্মকর্তার চরিত্রে শিক্ষার অপ্রয়োজনীয় দিকটি অনুপস্থিত।
SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল
"উদ্দীপকের কর্মকর্তার চরিত্রে শিক্ষার অপ্রয়োজনীয় দিকটি অনুপস্থিত।…
উদ্দীপক
Comilla · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর