উদ্দীপকের কর্মকর্তার চরিত্রে 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধের যে দিকটি ফুটে উঠেছে তা ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের কর্মকর্তার চরিত্রে 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধের শিক্ষার প্রয়োজনের দিকটি ফুটে উঠেছে। 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধের লেখক বলেছেন, শিক্ষার দুটি দিক রয়েছে। একটি প্রয়োজনের অন্যটি অপ্রয়োজনের। উভয়ের তুল্য-মূল্য আছে। একটি ভিন্ন অন্যটির পরিপুষ্টি সম্ভব নয়। কখনো কখনো শিক্ষার অপ্রয়োজনীয় দিকটিই মানুষের আত্মবিকাশের পথকে সুগম করে। শিক্ষার প্রয়োজনীয় দিকটি হলো মানুষের ক্ষুৎপিপাসার বিষয়টিকে মানবিক করে তোলা। শিক্ষা মানুষের জীবিকা তথা খাদ্যবস্ত্রের সংস্থানের সহায়ক হিসেবেও প্রয়োজন। কিন্তু শিক্ষার প্রয়োজনের দিকটা মানবজীবনে ইতিবাচক ফল বয়ে আনে না। উদ্দীপকের কর্মকর্তা শিক্ষিত কিন্তু অসদ্চরিত্রের মানুষ। তার জীবনে শিক্ষা সোনা ফলাতে পারেনি। তিনি মনুষ্যত্ব বিসর্জন দিয়েছেন। মানবিক ও সদাচরণ ভুলে গেছেন। সরকারি অফিসে কয়েক দিন চাকরি করেই ঘুষ কেলেজ্কারিতে দোষী সাব্যস্ত হয়েছেন তিনি। তার জৈবিক চাহিদা প্রবল। তিনি লোভাতুর একজন কর্মকর্তা। তিনি শপথ করেছিলেন, সৎ পথে চলবেন, অন্যায় করবেন না, দুর্নীতি করবেন না। কিন্তু তিনি তা ভুলে গেছেন। এটাই তার শিক্ষার প্রয়োজনের দিক। তাই বলা যায়, উদ্দীপকের কর্মকর্তার চরিত্রে আলোচ্য প্রবন্ধের প্রয়োজনীয় দিকটি যথার্থভাবেই ফুটে উঠেছে।
SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল
উদ্দীপকের কর্মকর্তার চরিত্রে 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধের যে দিকট…
উদ্দীপক
Comilla · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর