শেয়ারFacebookWhatsApp

"পলাশের মনোভাবটি 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধের মূলসুরেরই বহিঃপ্রকাশ।"- উক্তিটির যথার্থতা মূল্যায়ন করো।

উত্তর: "পলাশের মনোভাবটি 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধের মূলসুরেরই বহিঃপ্রকাশ।"- উক্তিটি যথার্থ। 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধে মানবজীবন সম্পর্কিত দর্শন বিধৃত হয়েছে। এখানে মানবজীবনের দুটি সত্তার কথা বলা হয়েছে এবং এ দুটি সত্তাই সমান প্রয়োজনীয় বলে মত প্রকাশ করেছেন আলোচ্য প্রবন্ধের প্রাবন্ধিক। উদ্দীপকে পলাশের মনোভাবটি প্রশংসনীয়। কারণ সে উচ্চ শিক্ষা অর্জন করে বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করতে চায়। সে মনে করে জ্ঞানলাভ শুধু উপার্জনের মাধ্যম হলেও বিবেকের পূর্ণতার জন্য সে নিজেকে যাচাই করার প্রয়োজনীয়তা অনুভব করেছে। তার জীবনে শিক্ষা সোনা ফলাতে পেরেছে। সে অন্ন বা অর্থ নিগড়ে বন্দি থাকেনি। আলোচ্য প্রবন্ধের লেখকের মানসিকতাও অনুরূপ। 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধে লেখক বলেছেন, জীবসত্তা মানুষকে জীবনধারণ করতে সহায়তা করে। আর মানবসত্তা জীবনকে উপভোগ ও আনন্দময় করে, মানবিক করে। এই মানবিক দিকটি প্রতীয়মান হয় পলাশের মনোভাবে। কারণ মানবসত্তা পলাশের মতো মানুষকে সমাজ ও রাষ্ট্রের জন্য কল্যাণকর কিছু করার তাগিদ দেয়। তার মতো লোকদের মনুষ্যত্ববোধ জাগ্রত হয়। শিক্ষার প্রধান ভূমিকাই হলো মনুষ্যত্ব জাগিয়ে তোলা। যা পলাশের মনোভাবে লক্ষণীয় এবং সেটা প্রাবন্ধিকও চেয়েছেন। তাই যথার্থই বলা যায়, পলাশের মনোভাবটি আলোচ্য প্রবন্ধের মূলসুরের বহিঃপ্রকাশ।

SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল

"পলাশের মনোভাবটি 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধের মূলসুরেরই বহিঃপ্রকা…

উদ্দীপক

যমজ দুই ভাই শিমুল ও পলাশ। তারা দুজনেই দশম শ্রেণির ছাত্র। শিমুল শিক্ষা-দীক্ষা অর্জন করে ইন্টারনেট ব্যবসায় যোগ দিতে আগ্রহী। তার মতে, বর্তমান বিশ্বে এই বিষয়টি সবচেয়ে বেশি লাভজনক মাধ্যম। অপরদিকে, পলাশ উচ্চশিক্ষা অর্জন করে বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনায় আগ্রহী। সে মনে করে, জ্ঞানলাভ শুধু উপার্জনের মাধ্যম হলেও বিবেকের পরিপূর্ণতার জন্য নিজেকে যাচাই করা অপরিহার্য।

Chittagong · 2023

উত্তর

শিক্ষার আসল কাজ মূল্যবোধ সৃষ্টি।

উত্তর

জীবনধারণের জন্য অর্থের প্রাচুর্যকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কারণেই প্রাবন্ধিক আলোচ্য মন্তব্য করেছেন। প্রাবন্ধিকের পর্যবেক্ষণ অনুসারে জীবন পরিচালনার ক্ষেত্রে আমরা যে প্রাতিষ্ঠানিক শিক্ষা পেয়েছি তা সঠিক নয়। ভুল শিক্ষা গ্রহণ করার ফলে আমাদের জীবনের নিচের তলা তথা জীবসত্তা এতটাই বিশৃঙ্খল হয়ে পড়েছে যে, আমরা তা থেকে চোখ ফেরাতে পারছি না। ফলে অর্থসাধনা আমাদের জীবনসাধনাতে রূপান্তরিত হয়েছে। এ কারণে সকলেই অর্থ চিন্তার গণ্ডিতে বন্দি হয়ে আছে।

উত্তর

উদ্দীপকের শিমুলের মানসিকতায় 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধের শিক্ষার প্রয়োজনের তথা জীবসত্তার দিকটি প্রতীয়মান হয়। 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধে লেখক মানুষের দুটি সত্তার কথা বলেছেন। তাদের মধ্যে একটি জীবসত্তা অন্যটি মানবসত্তা। তার মতে, মানুষ জীবসত্তাকে টিকিয়ে রাখতেই অধিক মনোযোগী। তার জন্য মানুষ সারাহ্মণ অর্থচিন্তায় নিমগ্ন থাকে। তারা যেন অর্থের নিগড়ে বন্দি হয়ে পড়ে। অর্থসাধনাই তার নিকট অধিক পছন্দনীয়। যে কারণে শিক্ষা তার জীবনে সোনা ফলাতে পারে না। মানবসত্তায় তাদের উত্তরণ সম্ভব হয় না। উদ্দীপকের শিমুল শিক্ষা অর্জন করেছে। এখন সে ইন্টারনেট ব্যবসায় যোগ দিতে আগ্রহী। সে যেন অর্থচিন্তার নিগড়ে বন্দি হয়ে পড়ছে। সে একটি লাভজনক ব্যবসায় জড়িত হতে চায়। এ ব্যবসায়টি বর্তমান বিশ্বে অধিক লাভজনক। শিক্ষা এখন তার কাছে গৌণ হয়ে পড়েছে। আর্থিক ভাবনাই তার মুখ্য বিষয়। জীবনে অর্থের দরকার আছে; কিন্তু অন্ন-বস্ত্রের প্রাচুর্যের চেয়েও মুক্তি বড়ো-এ বোধটি মানুষের মনুষ্যত্বের পরিচায়ক। যা শিমুলের মানসিকতায় নেই। এভাবে দেখা যায়, উদ্দীপকের শিমুলের মধ্যে আলোচ্য প্রবন্ধের জীবসত্তার দিকটি প্রতিফলিত হয়েছে।

উত্তর

"পলাশের মনোভাবটি 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধের মূলসুরেরই বহিঃপ্রকাশ।"- উক্তিটি যথার্থ। 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধে মানবজীবন সম্পর্কিত দর্শন বিধৃত হয়েছে। এখানে মানবজীবনের দুটি সত্তার কথা বলা হয়েছে এবং এ দুটি সত্তাই সমান প্রয়োজনীয় বলে মত প্রকাশ করেছেন আলোচ্য প্রবন্ধের প্রাবন্ধিক। উদ্দীপকে পলাশের মনোভাবটি প্রশংসনীয়। কারণ সে উচ্চ শিক্ষা অর্জন করে বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করতে চায়। সে মনে করে জ্ঞানলাভ শুধু উপার্জনের মাধ্যম হলেও বিবেকের পূর্ণতার জন্য সে নিজেকে যাচাই করার প্রয়োজনীয়তা অনুভব করেছে। তার জীবনে শিক্ষা সোনা ফলাতে পেরেছে। সে অন্ন বা অর্থ নিগড়ে বন্দি থাকেনি। আলোচ্য প্রবন্ধের লেখকের মানসিকতাও অনুরূপ। 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধে লেখক বলেছেন, জীবসত্তা মানুষকে জীবনধারণ করতে সহায়তা করে। আর মানবসত্তা জীবনকে উপভোগ ও আনন্দময় করে, মানবিক করে। এই মানবিক দিকটি প্রতীয়মান হয় পলাশের মনোভাবে। কারণ মানবসত্তা পলাশের মতো মানুষকে সমাজ ও রাষ্ট্রের জন্য কল্যাণকর কিছু করার তাগিদ দেয়। তার মতো লোকদের মনুষ্যত্ববোধ জাগ্রত হয়। শিক্ষার প্রধান ভূমিকাই হলো মনুষ্যত্ব জাগিয়ে তোলা। যা পলাশের মনোভাবে লক্ষণীয় এবং সেটা প্রাবন্ধিকও চেয়েছেন। তাই যথার্থই বলা যায়, পলাশের মনোভাবটি আলোচ্য প্রবন্ধের মূলসুরের বহিঃপ্রকাশ।
SSCবাংলা ১ম পত্র
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.রাখিবন্ধন কখন অনুষ্ঠিত হয়?

Dinajpur · 2016

  • হেমন্তের পূর্ণিমায়
  • শ্রাবণ পূর্ণিমায়
  • শীতের পূর্ণিমায়
  • বসন্তের পূর্ণিমায়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কবি কোথায় অমর-আলয় রচনা করতে চেয়েছেন?

Dinajpur · 2016

  • স্বর্গে
  • পৃথিবীতে
  • ফুলের বাগানে
  • মানুষের হৃদয় মাঝে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.চতুর্দশপদী কবিতার অষ্টকে থাকে-

Dinajpur · 2016

  • ভাবের প্রবর্তনা
  • ভাবের ব্যাখ্যা
  • ভাবের পরিণতি
  • উপসংহার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'নীল কমলেরা' বলতে বোঝায়-

Dinajpur · 2016

  • নির্ভীক প্রহরীদের
  • সাহসী অভিযাত্রীদের
  • সহৃদয় মানুষদের
  • মুক্তিযোদ্ধাদের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও: আবু মুসা আব্দুল্লাহ আফগানিস্তানের অধিবাসী হলেও সে বিদেশি সেনাবাহিনীর গুপ্তচর হিসেবে কাজ করে। আফগানিস্তানী যোদ্ধাদের বিভিন্ন অবস্থান সম্পর্কে সে বিদেশি বাহিনীকে নানা রকম তথ্য প্রদান করে। বিদেশি বাহিনি তার স্বজাতীয় ভাইদের হত্যা করলেও তার বিন্দুমাত্র খারাপ লাগে না। Q. উদ্দীপকের সাথে কাকতাড়ুয়া উপন্যাসের সাদৃশ্যপূর্ণ ভাব হলো- i. ভিনদেশিদের অত্যাচার ii. দেশীয় কতিপয় লোকদের বিশ্বাসঘাতকতা iii. যুদ্ধের ভয়াবহতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2016

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও: আবু মুসা আব্দুল্লাহ আফগানিস্তানের অধিবাসী হলেও সে বিদেশি সেনাবাহিনীর গুপ্তচর হিসেবে কাজ করে। আফগানিস্তানী যোদ্ধাদের বিভিন্ন অবস্থান সম্পর্কে সে বিদেশি বাহিনীকে নানা রকম তথ্য প্রদান করে। বিদেশি বাহিনি তার স্বজাতীয় ভাইদের হত্যা করলেও তার বিন্দুমাত্র খারাপ লাগে না। Q. উদ্দীপকের আবু মুসা আব্দুল্লাহ 'কাকতাড়ুয়া' উপন্যাসের কোন চরিত্রের প্রতিনিধিত্ব করে?

Dinajpur · 2016

  • আহাদ মুন্সি
  • শাহাবুদ্দিন
  • হরিকাকু
  • বুধা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.কবি 'স্বপ্নকে' কীসের সাথে তুলনা করেছেন?

Dinajpur · 2016

  • সোনা
  • রূপা
  • হীরা
  • অমৃত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বহিপীর কথ্যভাষা ব্যবহার না করার কারণ-

Dinajpur · 2016

  • কথ্য ভাষা অপবিত্র
  • এটি মাধুর্যহীন
  • এতে জ্ঞান অব্যক্ত
  • এটি প্রাঞ্জলতাহীন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মা ছেলের কোঁচে বেথুল বেঁধেছেন কেন?

Dinajpur · 2016

  • ছেলে দুষ্টুমি করে বলে
  • ছেলের চলাচল বোঝার জন্যে
  • ছেলে হারিয়ে যাবার ভয়ে
  • ছেলে পছন্দ করে বলে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.তিতুমীর কত সালে শহিদ হন?

Dinajpur · 2016

  • ১৭৮১
  • ১৭৮২
  • ১৮৩১
  • ১৮৪০

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নদীতে তাহেরা কেবলই কী দেখতে পায়?

Dinajpur · 2016

  • নৌকা
  • বজরা
  • শাপলা
  • কচুরিপানা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.শুনহ মানুষ ভাই সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই। উদ্দীপকের বিষয়বস্তুর সাথে তোমার পঠিত কোন রচনার সাদৃশ্য রয়েছে?

Dinajpur · 2016

  • পল্লিজননী
  • মানুষ
  • সেইদিন এই মাঠ
  • কপোতাক্ষ নদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।

"পলাশের মনোভাবটি 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধের মূলসুরেরই বহিঃপ্রকা… | Prosthuti