"পাখোমের মতো লোকদের মানসিকতা পরিবর্তনই 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধের লেখকের মূল উদ্দেশ্য।"- মন্তব্যটির সত্যতা যাচাই করো।
উত্তর: "পাখোমের মতো লোকদের মানসিকতা পরিবর্তনই 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধের লেখকের মূল উদ্দেশ্য।" মন্তব্যটি যথার্থ। শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধে শিক্ষার দুটি দিকের কথা উল্লেখ করা হয়েছে। যার মধ্যে অপ্রয়োজনের দিককেই শ্রেষ্ঠ দিক হিসেবে বিবেচনা করা হয়েছে। কারণ শিক্ষার এ দিকটিই মানুষকে মনুষ্যত্বলোকের দিকে ধাবিত করে। মনুষ্যত্বই মানুষের প্রকৃত উন্নতির ধারক। উদ্দীপকের পাখোম তার জীবনে শিক্ষার প্রয়োজনীয় দিককে বেশি গুরুত্ব প্রদান করেছেন। তিনি অন্নবস্ত্রের সমস্যা সমাধানের পাশাপাশি বিলাসী জীবনে মুগ্ধ হয়ে শিক্ষার অপ্রয়োজনীয় দিককে গুরুত্বহীন মনে করেন। ফলে তিনি মনুষ্যত্ববোধ বিবর্জিত হয়ে পড়েন এবং অর্থসম্পদকে সুখের উৎস বলে মনে করেন। উদ্দীপকের পাখোমের মানসিকতার পরিবর্তনে 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধের শিক্ষা সহায়ক ভূমিকা পালন করবে। পাখোমকে এ কথা মনে রাখতে হবে যে, শিক্ষার অপ্রয়োজনীয় দিকই হলো শ্রেষ্ঠ দিক। তাই অর্থচিন্তার দিকে নিজেকে কেবল ধাবিত না করে মনুষ্যত্বের বিকাশ ঘটানো উচিত। কেননা, মানবসত্তার বিকাশ ঘটলে অন্নবস্ত্রের সমাধান হয়। তাছাড়া অর্থসম্পদ মানুষকে কখনো প্রকৃত সুখ দিতে পারে না। এ বিষয়গুলো প্রবন্ধে উপজীব্য হয়ে উঠেছে বিধায় বলা যায়, উদ্দীপকের পাখোমের মতো লোকদের মানসিকতা পরিবর্তনই 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধের লেখকের মূল উদ্দেশ্য।
SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল
"পাখোমের মতো লোকদের মানসিকতা পরিবর্তনই 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধ…
উদ্দীপক
Jessore · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর