উদ্দীপকের শিমুলের মানসিকতায় 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধের কোন দিকটি প্রতীয়মান? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের শিমুলের মানসিকতায় 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধের শিক্ষার প্রয়োজনের তথা জীবসত্তার দিকটি প্রতীয়মান হয়। 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধে লেখক মানুষের দুটি সত্তার কথা বলেছেন। তাদের মধ্যে একটি জীবসত্তা অন্যটি মানবসত্তা। তার মতে, মানুষ জীবসত্তাকে টিকিয়ে রাখতেই অধিক মনোযোগী। তার জন্য মানুষ সারাহ্মণ অর্থচিন্তায় নিমগ্ন থাকে। তারা যেন অর্থের নিগড়ে বন্দি হয়ে পড়ে। অর্থসাধনাই তার নিকট অধিক পছন্দনীয়। যে কারণে শিক্ষা তার জীবনে সোনা ফলাতে পারে না। মানবসত্তায় তাদের উত্তরণ সম্ভব হয় না। উদ্দীপকের শিমুল শিক্ষা অর্জন করেছে। এখন সে ইন্টারনেট ব্যবসায় যোগ দিতে আগ্রহী। সে যেন অর্থচিন্তার নিগড়ে বন্দি হয়ে পড়ছে। সে একটি লাভজনক ব্যবসায় জড়িত হতে চায়। এ ব্যবসায়টি বর্তমান বিশ্বে অধিক লাভজনক। শিক্ষা এখন তার কাছে গৌণ হয়ে পড়েছে। আর্থিক ভাবনাই তার মুখ্য বিষয়। জীবনে অর্থের দরকার আছে; কিন্তু অন্ন-বস্ত্রের প্রাচুর্যের চেয়েও মুক্তি বড়ো-এ বোধটি মানুষের মনুষ্যত্বের পরিচায়ক। যা শিমুলের মানসিকতায় নেই। এভাবে দেখা যায়, উদ্দীপকের শিমুলের মধ্যে আলোচ্য প্রবন্ধের জীবসত্তার দিকটি প্রতিফলিত হয়েছে।
SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল
উদ্দীপকের শিমুলের মানসিকতায় 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধের কোন দিক…
উদ্দীপক
Chittagong · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর