উদ্দীপকের করোনা টেস্ট নিয়ে শাহেদ করিমের কর্মকাড 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধের কোন দিকটিকে নির্দেশ করে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের শাহেদ করিমের কর্মকান্ড 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধের শিক্ষার প্রয়োজনীয় দিককেই নির্দেশ করে। শিক্ষার যেমন প্রয়োজনের দিক আছে, তেমনি অ্রয়োজনীয় দিকও আছে। আর প্রাবন্ধিক মোতাহের হোসেন চৌধুরীর মতে- অপ্রয়োজনীয় দিকটিই তার শ্রষ্ঠ দিক। যেটা মানুষকে শেখায়- কী করে জীবনকে উপভোগ করতে হয়, কী করে মনের মালিক হয়ে অনুভূতি ও কল্পনার রস আম্বাদন করা যায়। উদ্দীপকের শাহেদ করিম শিক্ষার প্রয়োজনের দিকটিকে বেশি প্রাধান্য দিয়ে ফেলেছেন। অন্নবস্ত্রের সমস্যার সমাধানের পাশাপাশি তিনি বিলাসী জীবনে মত্ত হয়ে পড়েন। ভিতরের মনুষ্যত্ববোধ লুস্ত হতে থাকে। ক্রমেই স্বচ্ছতা, জবাবদিহিতা ও মনুষ্যত্বের পথ থেকে বিচ্ছিন্ন হয়ে যান। তখন কপট লোকের মতো মুখে একটা মনে আরেকটা লালন করে ক্রমেই মনুষ্যত্ব বিবর্জিত কাজ করে চলেছেন। আর এ লেফাফাদুরস্তি থেকেই শাহেদ করিম করোনার মতো মহামারী ব্যধী নিয়েও ব্যবসা করেছেন। মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলেছেন। তার ফলস্বরূপ তাকে কারাবাস করতে হচ্ছে। তিনি তার পাপের বা শঠতার শাস্তি পেয়েছেন। শিক্ষার প্রয়োজনের দিককে বেশি প্রাধান্য দেওয়ার ফলেই তার আজ এ অবস্থা।
SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল
উদ্দীপকের করোনা টেস্ট নিয়ে শাহেদ করিমের কর্মকাড 'শিক্ষা ও মনুষ্যত্…
উদ্দীপক
Barisal · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর