"উদ্দীপকের সুজাই যেন 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধের প্রবন্ধকারের মূলচেতনার ধারক”- মন্তব্যটির যৌক্তিকতা বিচার কর।
উত্তর: ◉ সুজার মধ্যে মানবসত্তার স্ফুরণ ঘটায় "উদ্দীপকের সুজাই যেন 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধের প্রবন্ধকারের মূল চেতনার ধারক" মন্তব্যটি যথার্থ।◉ 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধে লেখক শিক্ষার উদ্দেশ্য নিয়ে আলোচনা করেছেন। শিক্ষার উদ্দেশ্য মূল্যবোধ সৃষ্টি করা। মূল্যবোধ মানবসত্তার বিকাশ ঘটায়। মানুষকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে উঠতে মানবসত্তার বিকাশ অপরিহার্য। শিক্ষার প্রকৃত উদ্দেশ্য সম্পর্কে যাদের ধারণা আছে তারা শিক্ষাকে কেবল অর্থ উপার্জনের মাধ্যম মনে করে না।◉ 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধে লেখক মনুষ্যত্ব অর্জনকে শিক্ষার মূল উদ্দেশ্য হওয়া উচিত বলে মনে করেছেন। তিনি বলেছেন, শিক্ষা মানুষকে মুক্তির ও মনুষ্যত্বলোকের সন্ধান দেয়। তিনি এ প্রবন্ধে মানুষের জীবনকে একটি দোতলা ঘরের সঙ্গে তুলনা করেছেন। জীবসত্তা হলো সেই ঘরের নিচের তলা আর মানবসত্তা সেই ঘরের ওপরের তলা। শিক্ষা মানুষকে জীবসত্তার ঘর থেকে মানবসত্তার ঘরে পৌঁছে দেয়। উদ্দীপকের সুজার শিক্ষা তাকে জীবসত্তার ঘর থেকে মানবসত্তার ঘরে পৌঁছে দিয়েছে। সে অর্থের পেছনে না ছুটে শিক্ষকতাকে পেশা হিসেবে বেছে নিয়েছে। জ্ঞানগর্ভমূলক গল্প, কবিতা, প্রবন্ধ লিখে বেশ সুনাম কুড়িয়েছে। সে জীবন ও জগৎকে চিনেছে। তার এই ভাবনা 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধের লেখকের ভাবনার সঙ্গে একসূত্রে গাঁথা।◉ 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধের মূল বক্তব্য হচ্ছে শিক্ষার মাধ্যমে মনুষ্যত্ব গঠন বা মনুষ্যত্ববোধের জাগরণ ঘটানো। মনুষ্যত্ববোধ সৃষ্টি হয়েছে বলেই উদ্দীপকের সুজা শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার জন্য শিক্ষকতার মতো আদর্শ পেশা গ্রহণ করেছে। সে তার ভাইয়ের মতো অর্থের নিগড়ে বন্দি হয়ে পড়েনি। আর প্রাবন্ধিক এ ধরনের চেতনার জাগরণই চেয়েছেন। এসব দিক বিচারে প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল
"উদ্দীপকের সুজাই যেন 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধের প্রবন্ধকারের মূ…
উদ্দীপক
Comilla · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর