উদ্দীপকের পথচারীর আচরণে 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধের যে দিকটি প্রকাশ পেয়েছে তা ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের পথচারীর আচরণে 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধের মনুষ্যত্বহীনতা বা অমানবিক দিকটি প্রকাশ পেয়েছে। শিক্ষার মাধ্যমে মানুষের মূল্যবোধ জাগ্রত হয়। শিক্ষাই মানুষের মনুষ্যত্বের বিকাশ ঘটাতে পারে। প্রকৃত শিক্ষার আলো থেকে বঞ্চিত মানুষ অন্নচিন্তার নিগড় থেকে মুক্তি লাভ করতে পারে না। শিক্ষার ফলে মনুষ্যত্বের স্বাদ পেলে অন্নবস্ত্রের সমস্যার সমাধান সহজ হয়। 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধে লেখক বলেছেন, মানুষের মধ্যে মনুষ্যত্বের জাগরণ ঘটানোই শিক্ষার প্রকৃত উদ্দেশ্য। জীবসত্তার প্রয়োজনে মানুষ যেমন অর্থচিন্তা বা অনুচিন্তায় ব্যস্ত থাকে। তেমনি মানবসত্তা মানুষকে মনুষ্যত্ব লোকের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। আর শিক্ষা মানুষের মাঝে মনুষ্যত্ব ও মূল্যবোধের উন্মেষ ঘটিয়ে মানুষকে মানবিক গুণসম্পন্ন আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলে। উদ্দীপকের পথচারী দুর্ঘটনাস্থলে নিহত ও আহত যাত্রীদের মোবাইল ফোন ও মানিব্যাগসহ গুরুত্বপূর্ণ জিনিসপত্র নিয়ে দৌড়ে পালিয়ে যায়। বিপদগ্রস্থ মানুষদের সহযোগিতার পরিবর্তে সে তাদের মূল্যবান জিনিসপত্র আত্মসাৎ করে। পথচারী প্রকৃত শিক্ষার দেখা পায়নি বলে তার জীবনে মনুষ্যত্ববোধের জাগরণ ঘটেনি। তাই সে মানুষের চরম বিপদের সময় নিজে স্বার্থ উদ্ধারে কাজ করেছে। শিক্ষা লাভের মাধ্যমে মনুষ্যত্বের বিকাশ না ঘটায় পথচারী এমন হীন আচরণ করতে পেরেছে। 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধে বলা হয়েছে প্রকৃত শিক্ষার ফলে মানুষের মধ্যে মনুষ্যত্বের বিকাশ ঘটে। আর সে মনুষ্যত্বের বিকাশ বা মূল্যবোধের কথা প্রবন্ধে বলা হয়েছে, পথচারী তার দেখা পায়নি। তাই পথচারীর আচরণে 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধের অমানবিক দিকটি প্রকাশ পেয়েছে।
SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল
উদ্দীপকের পথচারীর আচরণে 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধের যে দিকটি প্র…
উদ্দীপক
Comilla · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর