শেয়ারFacebookWhatsApp

First Trimester কাকে বলা হয়?

উত্তর: গর্ভকালীন সময়ের প্রথম তিন মাসকে First Trimester বলা হয়।

HSC Home Science 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Home Science 2nd Paper · সৃজনশীল

First Trimester কাকে বলা হয়?

উদ্দীপক

বিয়ের দুই বছর পর ২২ বছর বয়সে সোনিয়া পরিকল্পিত ভাবে গর্ভধারণ করেছে। চিকিৎসকের কাছে গেলে তিনি সোনিয়াকে স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকতে এবং সুষম খাদ্য গ্রহণ করতে বলেন।

রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2023

উত্তর

গর্ভকালীন সময়ের প্রথম তিন মাসকে First Trimester বলা হয়।

উত্তর

গর্ভকালীন সময়ে Eclampsia (খিঁচুনি) বা Pre-eclampsia হলে উচ্চ রক্তচাপ হয়, হাতে-পায়ে পানি জমে, মূত্রের সাথে এলবুমিন (এক ধরনের প্রোটিন, যা সাধারণত রক্তরসে পাওয়া যায়) বের হয়। এরূপ অবস্থাকে টক্সিমিয়া বলে।

উত্তর

সোনিয়া গর্ভবর্তী হওয়ায় তাকে স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকতে হবে।গর্ভাবস্থায় কোনো জটিলতা ধরা পড়লে তা সময়মতো চিকিৎসা করা হলে মা ও শিশু উভয়ই সুস্থ ও স্বাভাবিক থাকতে পারে।গর্ভধারণ থেকে শুরু করে জন্মগ্রহণ পর্যন্ত ভূণ মাতৃগর্ভে অবস্থান করে। এ সময় তার হাত, চোখ, নাক, মুখ এমনকি শরীরের ভেতরের সকল অঙ্গপ্রত্যঙ্গ গঠিত হয়। তার এ বৃদ্ধির জন্য সে মায়ের খাদ্যের ওপর নির্ভর করে। তার মস্তিষ্কের বৃদ্ধিও এ সময় হয়ে থাকে। সোনিয়া যেসব খাবার খাবে গর্ভফুল বা Placenta এর মাধ্যমে তা ভ্রূণের দেহে পুষ্টি যোগাবে। সোনিয়া অসুস্থ হলেও তা ভূণের ওপর ভাব ফেলতে পারে। তিনি যদি মানসিকভাবে উদ্বিগ্ন থাকেন বা নিজের যত্ন না নেন তাহলে তার ও গর্ভস্থ ভূণের জন্য এটি ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। তাই চিকিৎসক সোনিয়াকে স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকতে বলেন।

উত্তর

ডাক্তার সোনিয়াকে সুষম খাদ্য গ্রহণ করতে বলেন। কারণ সোনিয়া ও তার গর্ভস্থ ভূণের সুস্থতার জন্য সুষম খাদ্য গ্রহণ করা প্রয়োজন।গর্ভাবস্থায় সোনিয়ার স্বাভাবিকের তুলনায় অধিক পরিমাণে প্রোটিন প্রয়োজন। এই প্রোটিন সে মাছ, মাংস, ডিম, ডাল ইত্যাদি থেকে পাবে। গর্ভাবস্থার ৫ম মাস থেকে তার দৈনিক ৬৫ গ্রাম প্রোটিন গ্রহণ করা উচিত। গর্ভাবস্থায় মায়ের মৌল বিপাক হার বৃদ্ধি পায়। তাই সোনিয়ার অতিরিক্ত ৩০০ ক্যালরি প্রয়োজন। ভূণের হাড়ের গঠন ও দৃঢ়তার জন্য ক্যালসিয়াম ও ফসফরাস দরকার। গর্ভাবস্থায় সোনিয়ার দৈনিক ১০০০ মিগ্রা ক্যালসিয়াম খাওয়া উচিত। লৌহের অভাবে রক্তশূন্যতা দেখা দেয় তাই এ সময় দৈনিক ২৫-৩৫ মিগ্রা লৌহ গ্রহণ করা প্রয়োজন। গর্ভাবস্থায় থাইরয়েড হরমোনের ক্ষরণ বৃদ্ধি পায়। তাই তাকে দৈনিক ১২৫ মাইক্রোগ্রাম আয়োডিন গ্রহণ করতে হবে। ক্যালসিয়াম ও ফসফরাসের চাহিদা পূরণের জন্য দৈনিক ১ গ্লাস দুধ এবং ৫০ গ্রাম ছোট মাছ খেতে হবে। সোনিয়াকে লৌহের জন্য কলিজা, সবুজ শাক এবং আয়োডিনের চাহিদা পূরণে আয়োডিনযুক্ত লবণ ও সামুদ্রিক মাছ গ্রহণ করতে হবে। সোনিয়াকে দৈনিক ৫৫ মিগ্রা ভিটামিন 'সি' ও ৫,০০০ IU ভিটামিন 'এ' গ্রহণ করতে হবে। তাকে দৈনিক ২৫০ গ্রাম শাকসবজি ও ৫৫ গ্রাম ফল খেতে হবে। এ সময় সোনিয়ার দৈনিক ৪০০ মাইক্রোগ্রাম ফলিক এসিড প্রয়োজন। তাকে দৈনিক ৮ গ্লাস পানি পান করতে হবে। উপরিউক্ত আলোচনা থেকে বলা যায়, চিকিৎসকের সোনিয়াকে সুষম খাদ্য গ্রহণের পরামর্শটি যৌক্তিক।
HSCHome Science 2nd Paperরাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা 2023
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:২০১০ সালে বিয়ের পর রিতা ও রাজীব নতুন ফ্ল্যাট ভাড়া নিয়ে বসবাস শুরু করেছিল। একমাত্র সন্তান শেফার জন্মের ৫ বছর পর তাদের বিবাহ বিচ্ছেদ ঘটেছিল। Q. পারিবারিক পরিবেশের প্রভাবে শেফার-
i. মানসিক বিকাশ ব্যাহত হতে পারে
ii. আত্মবিশ্বাস অর্জনে বাঁধা সৃষ্টি হতে পারে
iii. আচরণ ঈর্ষাপরায়ণ ও আক্রমণাত্মক হতে পারেনিচের কোনটি সঠিক?

Combined · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:২০১০ সালে বিয়ের পর রিতা ও রাজীব নতুন ফ্ল্যাট ভাড়া নিয়ে বসবাস শুরু করেছিল। একমাত্র সন্তান শেফার জন্মের ৫ বছর পর তাদের বিবাহ বিচ্ছেদ ঘটেছিল। Q. রিতার পরিবার কোন ধরনের?

Combined · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.ঘিয়ে ভেজাল হিসেবে কোনটি মেশানো হয়?

Combined · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.টিনের পাত্রে ফল সংরক্ষণের জন্য কোন পদ্ধতি উপযোগী?

Combined · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটির প্রভাবে কাঁচা আম পাকা আমে পরিণত হয়?

Combined · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হৃদরোগীর জন্য কোন খাদ্য গুচ্ছটি উপযুক্ত?

Combined · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:হোটেলের ম্যানেজার কামাল সাহেব বাজার থেকে চিংড়ি মাছ, রুই মাছ, খাসির মাংস ও মুরগি কিনে আনলেন। তিনি মাছ ফ্রিজে রেখে কর্মচারীদের মাংস রান্না ও পরিবেশনের পরামর্শ দিলেন। Q. উক্ত প্রতিষ্ঠানে খাদ্য ব্যবস্থাপনায় উল্লেখ্য বিবেচ্য বিষয়াবলী-
i. ব্যবস্থাপক নিয়োগ
ii. খাদ্য প্রস্তুত ও পরিবেশন
iii. গুদামজাতকরণ ও খাদ্য ক্রয়নিচের কোনটি সঠিক?

Combined · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:হোটেলের ম্যানেজার কামাল সাহেব বাজার থেকে চিংড়ি মাছ, রুই মাছ, খাসির মাংস ও মুরগি কিনে আনলেন। তিনি মাছ ফ্রিজে রেখে কর্মচারীদের মাংস রান্না ও পরিবেশনের পরামর্শ দিলেন। Q. কামাল সাহেবের কেনা খাদ্য মৌলিক খাদ্য গোষ্ঠীর কোন বিভাগের অন্তর্গত?

Combined · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.খাদ্য গ্রহণের পর শক্তি পাওয়ার জন্য সঠিক ধাপ কোনটি?

Combined · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.বার্ধক্যে মৌল বিপাক হার কমে কেন?

Combined · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.কোনটি পরিপাক গ্রন্থি

Combined · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.কোনটি পানিতে দ্রবণীয় ভিটামিন?

Combined · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:২০১০ সালে বিয়ের পর রিতা ও রাজীব নতুনিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:২০১০ সালে বিয়ের পর রিতা ও রাজীব নতুঘিয়ে ভেজাল হিসেবে কোনটি মেশানো হয়?টিনের পাত্রে ফল সংরক্ষণের জন্য কোন পদ্ধতি উপযোগী?কোনটির প্রভাবে কাঁচা আম পাকা আমে পরিণত হয়?হৃদরোগীর জন্য কোন খাদ্য গুচ্ছটি উপযুক্ত?নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:হোটেলের ম্যানেজার কামাল সাহেব বাজার নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:হোটেলের ম্যানেজার কামাল সাহেব বাজার খাদ্য গ্রহণের পর শক্তি পাওয়ার জন্য সঠিক ধাপ কোনটি?বার্ধক্যে মৌল বিপাক হার কমে কেন?কোনটি পরিপাক গ্রন্থিকোনটি পানিতে দ্রবণীয় ভিটামিন?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।