মায়ের মনোভাব শিশুর জন্ম পরবর্তী বিকাশকে কীভাবে প্রভাবিত করে?
উত্তর: গর্ভাবস্থায় মায়ের মনোভাব শিশুর ওপর প্রভাব বিস্তার করে। মা গর্ভস্থ শিশুর প্রতি বিরূপ মনোভাব পোষণ করার ফলে যে মানসিক চাপের সৃষ্টি হয় তা অন্তঃক্ষরা গ্রন্থির কর্মকাণ্ড ব্যাহত করে। অন্যদিকে গর্ভস্থ শিশুর আবির্ভাবে মা খুশি হলে তার দৈহিক কর্মকাণ্ডের ভারসাম্য সুন্দরভাবে বজায় থাকে। ফলে শিশুর বিকাশও স্বাভাবিক থাকে। যারা গর্ভাবস্থা মেনে নিতে পারে না তারা খুব উৎকণ্ঠায় ভোগে এবং মানসিকভাবে বিপর্যস্ত হয়। গর্ভাবস্থায় অতিরিক্ত চিন্তাভাবনা, অনিয়ম, মানসিক চাপ প্রভৃতি ভ্রূণের স্বাভাবিক বিকাশ ব্যাহত করে। ঐ সকল মায়ের সন্তানেরা ভূমিষ্ঠ হওয়ার পর পরিবেশের সাথে সহজে খাপ খাওয়াতে পারে না। তাই বলা হয়, মায়ের মনোভাব শিশুর জন্ম পরবর্তী বিকাশকে প্রভাবিত করে।
HSC Home Science 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Home Science 2nd Paper · সৃজনশীল
মায়ের মনোভাব শিশুর জন্ম পরবর্তী বিকাশকে কীভাবে প্রভাবিত করে?
উত্তর