উদ্দীপকে রুমকীর জটিলতা প্রতিরোধে করণীয় কার্যাবলি বিশ্লেষণ করো।
উত্তর: রুমকীর বয়স কময়। সে বর্তমানে সন্তান সম্ভবা। অপরিণত বয়সে গর্ভধারণ করায় তার বিভিন্ন ধরনের জটিরতা দেখা দিতে পারে। অপরিণত বয়স বা ২০ বছরের কম বয়সে একটি মেয়ের মা হওয়ার মতো শারীরিক পূর্ণতা ও মানসিক পরিপক্বতা থাকে না। ফলে নানা রকম শারীরিক ও মানসিক জটিলতার সৃষ্টি হয়। রুমকীর বয়স কম এবং সে পুষ্টিহীনতায় আক্রান্ত। অল্প বয়সে গর্ভধারনের ফলে তাকে বিভিন্ন জটিলতার শিকার হতে হবে। উক্ত জটিলতা প্রতিরোধে বাল্যবিবাহ বন্ধ করতে হবে। অপরিণত বয়সের কোনো মেয়ের বাবা-মা বিয়ের ব্যবস্থা করলে তাদের সাথে আলোচনা করে বিয়ে প্রতিরোধে এগিয়ে আসতে হবে। বাল্যবিবাহ প্রতিরোধ আইন সম্পর্কে সবাইকে জানাতে হবে। অপরিণত বয়সে গর্ভধারণ করলে মা ও শিশুর জীবন ঝুঁকিপূর্ণ হয়। বাল্য বিবাহে স্বামী ও স্ত্রী উভয়ের মানসিক চাপ বৃদ্ধি পায়। লেখাপড়া বন্ধ হয়ে যায়-এসব বিষয় সবাইকে বোঝাতে হবে। এছাড়া অল্প বয়সে গর্ভধারনের ফলে প্রতিবন্ধী বা অসুস্থ শিশু জন্ম নিতে পারে। অল্প বয়সে গর্ভধারনের ফলে গর্ভবতী ক্রমশ স্বাস্থ্যহীন হয়ে পড়ে ও স্বাভাবিক কাজকর্ম থেকে নিজেকে গুটিয়ে নেয়। ফলে পরিবারের বিশৃঙ্খলা দেখা দেয়। তাছাড়া অসুস্থ মা ও শিশুর জন্য পর্যাপ্ত পুষ্টিকর খাদ্য ও চিকিৎসার প্রয়োজন। এজন্য অতিরিক্ত অর্থের প্রয়োজন হয়। এ কথা পরিবারের সদস্যদের বুঝিয়ে বলতে হবে। গণমাধ্যম বাল্যবিবাহ ও অপরিণত বয়সে গর্ভধারণের বিষয়টি প্রতিরোধে ভূমিকা রাখতে পারে। এছাড়া পাঠ্যপুস্তকেও এ বিষয়টি অন্তর্ভুক্ত করতে হবে।
HSC Home Science 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Home Science 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে রুমকীর জটিলতা প্রতিরোধে করণীয় কার্যাবলি বিশ্লেষণ করো।
উদ্দীপক
Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর