সোনিয়ার সুষম খাদ্য গ্রহণের যৌক্তিকতা বিশ্লেষণ করো।
উত্তর: ডাক্তার সোনিয়াকে সুষম খাদ্য গ্রহণ করতে বলেন। কারণ সোনিয়া ও তার গর্ভস্থ ভূণের সুস্থতার জন্য সুষম খাদ্য গ্রহণ করা প্রয়োজন।গর্ভাবস্থায় সোনিয়ার স্বাভাবিকের তুলনায় অধিক পরিমাণে প্রোটিন প্রয়োজন। এই প্রোটিন সে মাছ, মাংস, ডিম, ডাল ইত্যাদি থেকে পাবে। গর্ভাবস্থার ৫ম মাস থেকে তার দৈনিক ৬৫ গ্রাম প্রোটিন গ্রহণ করা উচিত। গর্ভাবস্থায় মায়ের মৌল বিপাক হার বৃদ্ধি পায়। তাই সোনিয়ার অতিরিক্ত ৩০০ ক্যালরি প্রয়োজন। ভূণের হাড়ের গঠন ও দৃঢ়তার জন্য ক্যালসিয়াম ও ফসফরাস দরকার। গর্ভাবস্থায় সোনিয়ার দৈনিক ১০০০ মিগ্রা ক্যালসিয়াম খাওয়া উচিত। লৌহের অভাবে রক্তশূন্যতা দেখা দেয় তাই এ সময় দৈনিক ২৫-৩৫ মিগ্রা লৌহ গ্রহণ করা প্রয়োজন। গর্ভাবস্থায় থাইরয়েড হরমোনের ক্ষরণ বৃদ্ধি পায়। তাই তাকে দৈনিক ১২৫ মাইক্রোগ্রাম আয়োডিন গ্রহণ করতে হবে। ক্যালসিয়াম ও ফসফরাসের চাহিদা পূরণের জন্য দৈনিক ১ গ্লাস দুধ এবং ৫০ গ্রাম ছোট মাছ খেতে হবে। সোনিয়াকে লৌহের জন্য কলিজা, সবুজ শাক এবং আয়োডিনের চাহিদা পূরণে আয়োডিনযুক্ত লবণ ও সামুদ্রিক মাছ গ্রহণ করতে হবে। সোনিয়াকে দৈনিক ৫৫ মিগ্রা ভিটামিন 'সি' ও ৫,০০০ IU ভিটামিন 'এ' গ্রহণ করতে হবে। তাকে দৈনিক ২৫০ গ্রাম শাকসবজি ও ৫৫ গ্রাম ফল খেতে হবে। এ সময় সোনিয়ার দৈনিক ৪০০ মাইক্রোগ্রাম ফলিক এসিড প্রয়োজন। তাকে দৈনিক ৮ গ্লাস পানি পান করতে হবে। উপরিউক্ত আলোচনা থেকে বলা যায়, চিকিৎসকের সোনিয়াকে সুষম খাদ্য গ্রহণের পরামর্শটি যৌক্তিক।
HSC Home Science 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Home Science 2nd Paper · সৃজনশীল
সোনিয়ার সুষম খাদ্য গ্রহণের যৌক্তিকতা বিশ্লেষণ করো।
উদ্দীপক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর