শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের নীনার শিক্ষকরা কেন বিয়ের ব্যাপারে প্রতিবাদ, করলেন- ব্যাখ্যা করো।

উত্তর: ১০-১৯ বছর বয়সের গর্ভধারণকে অপরিণত বয়সে গর্ভধারণ, বলে। অপরিণত বয়সে গর্ভধারণ করলে শিশু ও মা উভয়ের মৃত্যুর ঝুঁকি থাকে। এছাড়া গর্ভস্থ সন্তানের জন্য নানা ধরনের জটিলতা সৃষ্টি হতে পারে।নীনার বয়স ১৪ বছর। এই অপরিণত বয়সে বিয়ে দিলে নীনা সন্তান সম্ভবা হলে তার ও সন্তানের মৃত্যুর ঝুঁকি বৃদ্ধি পাবে। কেননা এ বয়সী মায়েদের শারীরিক গঠন পূর্ণতা পায় না। ফলে গর্ভপাত, রক্তক্ষরণ, উচ্চ রক্তচাপ, অত্যধিক প্রসব জটিলতা দেখা দেয়। এছাড়া সন্তানের কারণে মায়ের শিক্ষাজীবনের সমাপ্তি ঘটে, আর্থিক সংকট ও পারিবারিক সমস্যা দেখা দেয়। মা শারীরিক ও মানসিকভাবে সন্তানের জন্য প্রস্তুত থাকে না বলে সন্তান লালন-পালনে অসমর্থ হয়। ফলে শিশুর বিকাশ ব্যাহত হয়। এ সকল কারণেই নীনার শিক্ষক ও বান্ধবীরা তাকে অপ্রাপ্ত বয়সে বিয়ে দেওয়াতে প্রতিবাদ করলেন।

HSC Home Science 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Home Science 2nd Paper · সৃজনশীল

উদ্দীপকের নীনার শিক্ষকরা কেন বিয়ের ব্যাপারে প্রতিবাদ, করলেন- ব্যাখ্…

উদ্দীপক

মাত্র ১৪ বছর বয়েসই নীনার বাবা মেয়ের জন্য পাত্র ঠিক করেছেন। খবরটি নীনার বান্ধবীদের মাধ্যমে স্কুলের শিক্ষকদের কানে পৌঁছালো। শিক্ষকরা সম্মিলিতভাবে বিয়ে বন্ধ করার উদ্যোগ নিলেন। নীনার বাবা মাকে অল্প বয়সে বিয়ের পরিণতি সম্পর্কে বুঝালেন। খুব সহজেই নীনার বিয়ের কার্যক্রম বন্ধ হলো। নীনার বাবা মা তাদের ভুল সিদ্ধান্তের জন্য সকলের নিকট ক্ষমা চাইলেন।

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2023

উত্তর

নিরাপদ মাতৃত্ব বলতে বোঝায় একজন নারী স্বেচ্ছায় গর্ভবতী বা অন্তঃসত্ত্বা হওয়ার পর থেকে শুরু করে প্রসবের সময় ও পরবর্তীতে তার প্রয়োজনীয় শারীরিক ও মানসিক সেবা প্রদান করা যাতে কোনো রকম জটিলতা দেখা না দেয় ও জরুরি সেবা বিঘ্নিত না হয়।

উত্তর

শিশুর সঠিক বিকাশে গর্ভবতী মায়ের শারীরিক যত্নের পাশাপাশি মানসিক যত্নের গুরুত্ব অপরিসীম। মায়ের ক্লান্তি ও অতিরিক্ত উদ্বেগ ভূণের গঠনে অস্বাভাবিকতা আনে ও শিশুর মধ্যে অস্থিরতা বৃদ্ধি করে। তাই শিশুর সঠিক বিকাশে মায়ের মানসিক যত্নের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ বিষয়।

উত্তর

১০-১৯ বছর বয়সের গর্ভধারণকে অপরিণত বয়সে গর্ভধারণ, বলে। অপরিণত বয়সে গর্ভধারণ করলে শিশু ও মা উভয়ের মৃত্যুর ঝুঁকি থাকে। এছাড়া গর্ভস্থ সন্তানের জন্য নানা ধরনের জটিলতা সৃষ্টি হতে পারে।নীনার বয়স ১৪ বছর। এই অপরিণত বয়সে বিয়ে দিলে নীনা সন্তান সম্ভবা হলে তার ও সন্তানের মৃত্যুর ঝুঁকি বৃদ্ধি পাবে। কেননা এ বয়সী মায়েদের শারীরিক গঠন পূর্ণতা পায় না। ফলে গর্ভপাত, রক্তক্ষরণ, উচ্চ রক্তচাপ, অত্যধিক প্রসব জটিলতা দেখা দেয়। এছাড়া সন্তানের কারণে মায়ের শিক্ষাজীবনের সমাপ্তি ঘটে, আর্থিক সংকট ও পারিবারিক সমস্যা দেখা দেয়। মা শারীরিক ও মানসিকভাবে সন্তানের জন্য প্রস্তুত থাকে না বলে সন্তান লালন-পালনে অসমর্থ হয়। ফলে শিশুর বিকাশ ব্যাহত হয়। এ সকল কারণেই নীনার শিক্ষক ও বান্ধবীরা তাকে অপ্রাপ্ত বয়সে বিয়ে দেওয়াতে প্রতিবাদ করলেন।

উত্তর

অল্প বয়সে গর্ভবতী হলে গর্ভস্থ সন্তানের জন্য নানা ধরনের জটিলতা সৃষ্টি হতে পারে।একটি মেয়ে ২০ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত শারীরিক ও মানসিকভাবে পূর্ণতা পায় না। ফলে সন্তান ধারণের ক্ষমতায়ও পূর্ণতা আসে না। এ সময়ে সন্তান ধারণ করলে গর্ভস্থ শিশু ও মা উভয়েরই ক্ষতির সম্ভাবনা থাকে।নীনার বয়স ১৪ বছর। এ সময়ে তার বাবা বিয়ে দিতে গেলে তার বান্ধবী ও শিক্ষকরা বাধা দেয়। কেননা অপরিণত বয়সে গর্ভধারণ করলে গর্ভপাতের সম্ভাবনা বেড়ে যায়। জরায়ুর বিকাশ ঠিকমতো হয় না, রক্তস্বল্পতা ও অপুষ্টি এবং উচ্চ রক্তচাপ, হাত-পা ফুলে যাওয়ার সম্ভাবনা থাকে। এছাড়া অস্বাভাবিক প্রসব যন্ত্রণাও হয়। অনেকসময় নানা রকম শারীরিক সমস্যা, সন্তান লালন-পালনের জন্য মা স্কুলে যেতে পারে না, ফলে লেখাপড়া বন্ধ হয়ে যায়। শরীরে ক্লান্তিবোধ আসে, কর্মশক্তি হ্রাস পায়, এতে করে সংসারের কাজগুলো করতে পারে না। ফলে বিশৃঙ্খলা এবং অশান্তি দেখা দেয়। অপরিণত বয়সে গর্ভধারণের ফলে শারীরিক সমস্যা দেখা দেয়। বার বার ডাক্তারের শরণাপন্ন হতে হয়। ফলে প্রচুর অর্থ ব্যয় হয়। আর্থিক সংকট দেখা দেয়। অল্প বয়সে বিয়ে দিলে এ সকল সমস্যাগুলো হওয়ার প্রবণতা বৃদ্ধি পায়।
HSCHome Science 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:২০১০ সালে বিয়ের পর রিতা ও রাজীব নতুন ফ্ল্যাট ভাড়া নিয়ে বসবাস শুরু করেছিল। একমাত্র সন্তান শেফার জন্মের ৫ বছর পর তাদের বিবাহ বিচ্ছেদ ঘটেছিল। Q. পারিবারিক পরিবেশের প্রভাবে শেফার-
i. মানসিক বিকাশ ব্যাহত হতে পারে
ii. আত্মবিশ্বাস অর্জনে বাঁধা সৃষ্টি হতে পারে
iii. আচরণ ঈর্ষাপরায়ণ ও আক্রমণাত্মক হতে পারেনিচের কোনটি সঠিক?

Combined · 2018

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:২০১০ সালে বিয়ের পর রিতা ও রাজীব নতুন ফ্ল্যাট ভাড়া নিয়ে বসবাস শুরু করেছিল। একমাত্র সন্তান শেফার জন্মের ৫ বছর পর তাদের বিবাহ বিচ্ছেদ ঘটেছিল। Q. রিতার পরিবার কোন ধরনের?

Combined · 2018

  • মাতৃবাস
  • নয়াবাস
  • মাতৃপ্রধান
  • পিতৃপ্রধান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.ঘিয়ে ভেজাল হিসেবে কোনটি মেশানো হয়?

Combined · 2018

  • পেট্রোল
  • ফরমালিন
  • বনস্পতি
  • নারকেল তেল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.টিনের পাত্রে ফল সংরক্ষণের জন্য কোন পদ্ধতি উপযোগী?

Combined · 2018

  • পাস্তুরাইজেশন
  • বটলিং
  • স্ফুটন
  • ক্যানিং

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটির প্রভাবে কাঁচা আম পাকা আমে পরিণত হয়?

Combined · 2018

  • এনজাইম
  • ঈস্ট
  • ব্যাকটেরিয়া
  • ছত্রাক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হৃদরোগীর জন্য কোন খাদ্য গুচ্ছটি উপযুক্ত?

Combined · 2018

  • ভাত, মাখন, সবজি সিদ্ধ, কলা
  • রুটি, সবজি, মাছ, বাতাবী লেবু
  • ডিম, শাক-সবজি, ভাত, চিংড়ি মাছ
  • পাউরুটি, পনির, গুড়ের পায়েস, গরুর মাংস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:হোটেলের ম্যানেজার কামাল সাহেব বাজার থেকে চিংড়ি মাছ, রুই মাছ, খাসির মাংস ও মুরগি কিনে আনলেন। তিনি মাছ ফ্রিজে রেখে কর্মচারীদের মাংস রান্না ও পরিবেশনের পরামর্শ দিলেন। Q. উক্ত প্রতিষ্ঠানে খাদ্য ব্যবস্থাপনায় উল্লেখ্য বিবেচ্য বিষয়াবলী-
i. ব্যবস্থাপক নিয়োগ
ii. খাদ্য প্রস্তুত ও পরিবেশন
iii. গুদামজাতকরণ ও খাদ্য ক্রয়নিচের কোনটি সঠিক?

Combined · 2018

  • iও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:হোটেলের ম্যানেজার কামাল সাহেব বাজার থেকে চিংড়ি মাছ, রুই মাছ, খাসির মাংস ও মুরগি কিনে আনলেন। তিনি মাছ ফ্রিজে রেখে কর্মচারীদের মাংস রান্না ও পরিবেশনের পরামর্শ দিলেন। Q. কামাল সাহেবের কেনা খাদ্য মৌলিক খাদ্য গোষ্ঠীর কোন বিভাগের অন্তর্গত?

Combined · 2018

  • রোগ প্রতিরোধকারী
  • শক্তি প্রদানকারী
  • দেহ গঠনকারী
  • দুধের চাহিদা পুরণকারী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.খাদ্য গ্রহণের পর শক্তি পাওয়ার জন্য সঠিক ধাপ কোনটি?

Combined · 2018

  • চর্বন― বিপাক― হজম
  • পরিপাক― বিশোষণ― বিপাক
  • পরিপাক― বিপাক― বিশোষণ
  • হজম ―বিপাক ―শোষণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.বার্ধক্যে মৌল বিপাক হার কমে কেন?

Combined · 2018

  • থাইরয়েড গ্রন্থির কার্যক্ষমতা বেড়ে যায়
  • বিভিন্ন গ্রন্থি ও কলার কার্যক্ষমতা কমে যায়
  • ডায়াবেটিস ও হৃদরোগ দেখা দেয়
  • হাড় নরম ও ভঙ্গুর হয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.কোনটি পরিপাক গ্রন্থি

Combined · 2018

  • ক্ষুদ্রান্ত্র
  • বৃহদন্ত্র
  • অগ্ন্যাশয়
  • পাকস্থলি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.কোনটি পানিতে দ্রবণীয় ভিটামিন?

Combined · 2018

  • সি
  • ডি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:২০১০ সালে বিয়ের পর রিতা ও রাজীব নতুনিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:২০১০ সালে বিয়ের পর রিতা ও রাজীব নতুঘিয়ে ভেজাল হিসেবে কোনটি মেশানো হয়?টিনের পাত্রে ফল সংরক্ষণের জন্য কোন পদ্ধতি উপযোগী?কোনটির প্রভাবে কাঁচা আম পাকা আমে পরিণত হয়?হৃদরোগীর জন্য কোন খাদ্য গুচ্ছটি উপযুক্ত?নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:হোটেলের ম্যানেজার কামাল সাহেব বাজার নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:হোটেলের ম্যানেজার কামাল সাহেব বাজার খাদ্য গ্রহণের পর শক্তি পাওয়ার জন্য সঠিক ধাপ কোনটি?বার্ধক্যে মৌল বিপাক হার কমে কেন?কোনটি পরিপাক গ্রন্থিকোনটি পানিতে দ্রবণীয় ভিটামিন?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।