দৃশ্যকল্প-২ এ নির্দেশিত অবস্থা প্রতিরোধে আমাদের করণীয় বিষয়সমূহ বিশ্লেষণ করো।
উত্তর: দৃশ্যকল্প-২ এ নির্দেশিত অবস্থা হচ্ছে অপরিণত বয়সে গর্ভধারণ। অপরিণত বয়সে গর্ভধারণের ফলে ১৪ বছর বয়সী মাকে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হবে। উক্ত সমস্যাগুলি প্রতিরোধে বাল্যবিবাহ বন্ধ করতে হবে। অপরিণত বয়সে বাবা-মা বিয়ের ব্যবস্থা করলে নিজে বন্ধুদের মাধ্যমে বাবা-মার সাথে আলোচনা করে দৃঢ়ভাবে বিয়ে প্রতিরোধে রুখে দাড়াতে হবে। বাল্যবিবাহ প্রতিরোধে আইন সম্পর্কে সবাইকে জানাতে হবে। কাউকে বাল্যবিবাহ দেওয়ার চেষ্টা করা হলে প্রয়োজনে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনসম্মত ব্যবস্থা নিতে হবে। অপরিণত বয়সে গর্ভবতী হলে মা ও শিশুর জীবন ঝুঁকিপূর্ণ হয়। বাল্যবিবাহে স্বামী ও স্ত্রী উভয়ের মানসিক চাপ বৃদ্ধি পায়, লেখাপড়া বন্ধ হয়ে যায়। এসব কথা প্রচার করতে হবে। অপরিণত বয়সে গর্ভধারণে প্রতিবন্ধী বা অসুস্থ সন্তান জন্ম নিতে পারে এ সম্পর্কে সবাইকে সচেতন করা প্রয়োজন। অপরিণত বয়সে গর্ভধারণের ফলে মা ক্রমশ স্বাস্থ্যহীন হয়ে পড়ে ও স্বাভাবিক কাজকর্ম থেকে নিজেকে গুটিয়ে ফেলে। তাছাড়া অসুস্থ মা ও শিশু উভয়ের দেহ গঠনের জন্য পর্যাপ্ত পুষ্টিকর খাবার ও চিকিৎসার প্রয়োজন। এজন্য অতিরিক্ত অর্থের দরকার হয়; এটি পরিবারের লোকজনকে বুঝিয়ে বলতে হবে।
HSC Home Science 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Home Science 2nd Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-২ এ নির্দেশিত অবস্থা প্রতিরোধে আমাদের করণীয় বিষয়সমূহ বি…
Rajshahi · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর