গর্ভকালীন সময়ে গর্ভের প্রতিকূল পরিবেশে যেকোনো বিপত্তি ঘটতে পারে। সোমার এ ধারণাটি সঠিক।মায়ের ফ্যালোপিয়ান টিউবে নিষিক্তকরণের পর জাইগোটটি যখন কোষ বিভাজনের মাধ্যমে জরায়ুর দিকে অগ্রসর হয়, তখন অনেক সময় জাইগোটটি ফ্যালোপিয়ান টিউবে আটকে যায়। এই অবস্থাকে এক্টোপিক প্রেগন্যান্সি (Ectopic pregnancy) বলে।অনেক সময় ভ্রূণের বৃদ্ধির ফলে ফ্যালোপিয়ান টিউবে স্থান সংকুলান হয় না। ফলে টিউবটি ফেটে যায় এবং ভ্রূণ ও মায়ের জীবন বিপন্ন হয়। হরমোনের অভাবে অনেক সময় ভ্রূণ জরায়ুতে স্থাপিত হতে পারে না, ফলে গর্ভপাত ঘটে। আবার ভ্রূণটি জরায়ুর গায়ে স্থাপিত হওয়ার পর ক্রোমোজোমের সংখ্যার হ্রাস-বৃদ্ধির ফলে ভ্রূণের স্বাভাবিক বিকাশ ব্যাহত হতে পারে। এরূপ অবস্থায় প্রতিবন্ধী শিশুর জন্ম হতে পারে। মা যদি মাদক গ্রহণ করেন, ধুমপান করেন অথবা চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ গ্রহণ করেন বা তেজস্ক্রিয়তা, দ্বারা আক্রান্ত হন, তবে ভ্রূণের বিকাশে বিপত্তি দেখা দেওয়ার আশংকা থাকে।সুতরাং দেখা যায়, কারণ যাই হোক গর্ভের প্রতিকূল পরিবেশ ভূণের বিকাশকে ঝুঁকিপূর্ণ করে তোলে।