রিতা খানের উদ্বিগ্ন হওয়ার কারণ ব্যাখ্যা করো ।
উত্তর: রিতা খান তার ছেলেমেয়ের শারীরিক ও মানসিক পরিবর্তনগুলো নিয়ে বেশ উদ্বিগ্ন। সাধারণত একটি ছেলে বা মেয়ে যখন যৌন পরিপক্কতা অর্জন করতে শুরু করে তখন থেকে সে বয়ঃপ্রাপ্ত হতে থাকে। ছেলেদের ক্ষেত্রে এ সময় ১৩-১৮ এবং মেয়েদের ক্ষেত্রে '১১-১৮ বছর বয়স। এ সময়কালকে বয়ঃসন্ধিকাল বলে। রিতা খানের ছেলে ও মেয়ের বয়সসীমা থেকে বোঝা যায় যে তারা বয়ঃসন্ধিক্ষণে অবস্থান করছে। এ সময়ে পিটুইটারি গ্রন্থি থেকে ক্ষরিত ফলিকল স্টিমুলেটিং ও ল্যুটিনাইজিং হরমোন শারীরিক ও মানসিক পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে । বয়ঃসন্ধিক্ষণে প্রাথমিক যৌন বৈশিষ্ট্য হিসেবে ছেলেদের বীর্যপাত ঘটে ও মেয়েদের রজঃচক্র আরম্ভ হয়। এছাড়াও গৌণ যৌন বৈশিষ্ট্য হিসেবে ছেলেদের বলিষ্ঠ ও সুঠাম দেহ, ভারি কণ্ঠস্বর এবং মেয়েদের ক্ষেত্রে । কোমর ও নিতম্বে মেদ সঞ্চিত হয়, স্তন উন্নত হয় ও মেয়েলি স্বর প্রকাশ পায়। তারা পিতামাতার কাছ থেকে দূরে থাকে কিন্তু বন্ধু-বান্ধবের সাহচার্যে থাকতে পছন্দ করে। রিতা খানের ছেলেমেয়েদের মধ্যে হঠাৎ করে এ ধরনের পরিবর্তনগুলো দেখা দেওয়ায় তিনি উদ্বিগ্ন হয়ে পড়েন ৷
HSC Home Science 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Home Science 2nd Paper · সৃজনশীল
রিতা খানের উদ্বিগ্ন হওয়ার কারণ ব্যাখ্যা করো ।
উদ্দীপক
চট্টগ্রাম কলেজ · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর