উল্লিখিত পরিবর্তনের কারণ হিসেবে নোভা যে উপাদানটিকে দায়ী করছেন তার কাজ বিশ্লেষণ করো ।
উত্তর: রিতা খানের বন্ধু নোভা বয়ঃসন্ধিক্ষণে শারীরিক ও মানসিক পরিবর্তনের কারণ হিসেবে হরমোনকে দায়ী করেন । পিটুইটারি গ্রন্থি থেকে গোনাডোট্রপিক হরমোন ক্ষরিত হয়। এই হরমোন থেকে ফলিকল স্টিমুলেটিং হরমোন ও ল্যুটিনাইজিং হরমোন উৎপন্ন হয় । রিতা খানের সন্তানদের বয়ঃসন্ধিকালে নানা পরিবর্তনের কারণ হিসেবে বিভিন্ন হরমোনের কাজ সম্পর্কে নোভা বুঝিয়ে বলেন। বয়ঃসন্ধিক্ষণে সম্মুখ পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত ফলিকল স্টিমুলেটিং হরমোন পুরুষের শুক্রাণু উৎপাদনে ও নারীদের রজঃচক্র শুরু হতে সাহায্য করে। ল্যুটিনাইজিং হরমোন ছেলেদের টেস্টোস্টেরন ও মেয়েদের প্রোজেস্টেরন হরমোন ক্ষরণে সাহায্য করে। অ্যাড্রেনাল গ্রন্থি নিঃসৃত অ্যান্ড্রোজেন হরমোন দেহের বিশেষ স্থানে লোম বৃদ্ধি, মানসিক ও যৌন চরিত্রের পরিবর্তন ঘটায়। আর ডিম্বাশয় গ্রন্থি থেকে নিঃসৃত ইস্ট্রোজেন মেয়েদের জননাঙ্গের বৃদ্ধি ও পরিণতি ঘটায় এবং গৌণ যৌন বৈশিষ্ট্য প্রকাশে সহায়তা করে। শুক্রাশয় গ্রন্থি থেকে নিঃসৃত টেস্টোস্টেরন হরমোন ছেলেদের যৌনাঙ্গের বৃদ্ধি ঘটায় এবং গৌণ যৌন বৈশিষ্ট্যের প্ৰকাশ ঘটায় । সুতরাং, বয়ঃসন্ধিক্ষণে ক্ষরিত হরমোনগুলোর কাজই হচ্ছে ছেলেমেয়েদের শারীরিক ও মানসিক পরিবর্তন ঘটানো যা খুবই স্বাভাবিক বিষয়।
HSC Home Science 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Home Science 2nd Paper · সৃজনশীল
উল্লিখিত পরিবর্তনের কারণ হিসেবে নোভা যে উপাদানটিকে দায়ী করছেন তার …
উদ্দীপক
চট্টগ্রাম কলেজ · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর