শেয়ারFacebookWhatsApp

পিটুইটারি গ্রন্থি হতে কোন হরমোন ক্ষরিত হয়?

উত্তর: পিটুইটারি গ্রন্থি হতে গোনাডোট্রপিক হরমোন ক্ষরিত হয় ৷

HSC Home Science 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Home Science 2nd Paper · সৃজনশীল

পিটুইটারি গ্রন্থি হতে কোন হরমোন ক্ষরিত হয়?

উদ্দীপক

রিতা খান' ছেলেমেয়েদের শারীরিক ও মানসিক পরিবর্তন নিয়ে সবসময়ই উদ্বিগ্ন থাকেন । তার ছেলের বয়স ১৫ ও মেয়ের বয়স ১৩ বছর। তার বন্ধু নোভা তাকে এ পরিবর্তনগুলো স্বাভাবিক বলে ধারণা দেন এবং এর কারণ হিসেবে বিভিন্ন হরমোনের কাজ ব্যাখ্যা করেন।

চট্টগ্রাম কলেজ · 2023

উত্তর

পিটুইটারি গ্রন্থি হতে গোনাডোট্রপিক হরমোন ক্ষরিত হয় ৷

উত্তর

স্ত্রী প্রজননতন্ত্রের অন্যতম অংশ হলো জরায়ু । জরায়ু ফাঁপা, পুরু প্রাচীরযুক্ত ও পেশি দ্বারা গঠিত থলির মতো অঙ্গ। এর অন্যতম কাজ হলো ভ্রূণ ধারণ ও শুক্রাণুর আগমনকে ত্বরান্বিত করা ।

উত্তর

রিতা খান তার ছেলেমেয়ের শারীরিক ও মানসিক পরিবর্তনগুলো নিয়ে বেশ উদ্বিগ্ন। সাধারণত একটি ছেলে বা মেয়ে যখন যৌন পরিপক্কতা অর্জন করতে শুরু করে তখন থেকে সে বয়ঃপ্রাপ্ত হতে থাকে। ছেলেদের ক্ষেত্রে এ সময় ১৩-১৮ এবং মেয়েদের ক্ষেত্রে '১১-১৮ বছর বয়স। এ সময়কালকে বয়ঃসন্ধিকাল বলে। রিতা খানের ছেলে ও মেয়ের বয়সসীমা থেকে বোঝা যায় যে তারা বয়ঃসন্ধিক্ষণে অবস্থান করছে। এ সময়ে পিটুইটারি গ্রন্থি থেকে ক্ষরিত ফলিকল স্টিমুলেটিং ও ল্যুটিনাইজিং হরমোন শারীরিক ও মানসিক পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে । বয়ঃসন্ধিক্ষণে প্রাথমিক যৌন বৈশিষ্ট্য হিসেবে ছেলেদের বীর্যপাত ঘটে ও মেয়েদের রজঃচক্র আরম্ভ হয়। এছাড়াও গৌণ যৌন বৈশিষ্ট্য হিসেবে ছেলেদের বলিষ্ঠ ও সুঠাম দেহ, ভারি কণ্ঠস্বর এবং মেয়েদের ক্ষেত্রে । কোমর ও নিতম্বে মেদ সঞ্চিত হয়, স্তন উন্নত হয় ও মেয়েলি স্বর প্রকাশ পায়। তারা পিতামাতার কাছ থেকে দূরে থাকে কিন্তু বন্ধু-বান্ধবের সাহচার্যে থাকতে পছন্দ করে। রিতা খানের ছেলেমেয়েদের মধ্যে হঠাৎ করে এ ধরনের পরিবর্তনগুলো দেখা দেওয়ায় তিনি উদ্বিগ্ন হয়ে পড়েন ৷

উত্তর

রিতা খানের বন্ধু নোভা বয়ঃসন্ধিক্ষণে শারীরিক ও মানসিক পরিবর্তনের কারণ হিসেবে হরমোনকে দায়ী করেন । পিটুইটারি গ্রন্থি থেকে গোনাডোট্রপিক হরমোন ক্ষরিত হয়। এই হরমোন থেকে ফলিকল স্টিমুলেটিং হরমোন ও ল্যুটিনাইজিং হরমোন উৎপন্ন হয় । রিতা খানের সন্তানদের বয়ঃসন্ধিকালে নানা পরিবর্তনের কারণ হিসেবে বিভিন্ন হরমোনের কাজ সম্পর্কে নোভা বুঝিয়ে বলেন। বয়ঃসন্ধিক্ষণে সম্মুখ পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত ফলিকল স্টিমুলেটিং হরমোন পুরুষের শুক্রাণু উৎপাদনে ও নারীদের রজঃচক্র শুরু হতে সাহায্য করে। ল্যুটিনাইজিং হরমোন ছেলেদের টেস্টোস্টেরন ও মেয়েদের প্রোজেস্টেরন হরমোন ক্ষরণে সাহায্য করে। অ্যাড্রেনাল গ্রন্থি নিঃসৃত অ্যান্ড্রোজেন হরমোন দেহের বিশেষ স্থানে লোম বৃদ্ধি, মানসিক ও যৌন চরিত্রের পরিবর্তন ঘটায়। আর ডিম্বাশয় গ্রন্থি থেকে নিঃসৃত ইস্ট্রোজেন মেয়েদের জননাঙ্গের বৃদ্ধি ও পরিণতি ঘটায় এবং গৌণ যৌন বৈশিষ্ট্য প্রকাশে সহায়তা করে। শুক্রাশয় গ্রন্থি থেকে নিঃসৃত টেস্টোস্টেরন হরমোন ছেলেদের যৌনাঙ্গের বৃদ্ধি ঘটায় এবং গৌণ যৌন বৈশিষ্ট্যের প্ৰকাশ ঘটায় । সুতরাং, বয়ঃসন্ধিক্ষণে ক্ষরিত হরমোনগুলোর কাজই হচ্ছে ছেলেমেয়েদের শারীরিক ও মানসিক পরিবর্তন ঘটানো যা খুবই স্বাভাবিক বিষয়।
HSCHome Science 2nd Paperচট্টগ্রাম কলেজ 2023
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:২০১০ সালে বিয়ের পর রিতা ও রাজীব নতুন ফ্ল্যাট ভাড়া নিয়ে বসবাস শুরু করেছিল। একমাত্র সন্তান শেফার জন্মের ৫ বছর পর তাদের বিবাহ বিচ্ছেদ ঘটেছিল। Q. পারিবারিক পরিবেশের প্রভাবে শেফার-
i. মানসিক বিকাশ ব্যাহত হতে পারে
ii. আত্মবিশ্বাস অর্জনে বাঁধা সৃষ্টি হতে পারে
iii. আচরণ ঈর্ষাপরায়ণ ও আক্রমণাত্মক হতে পারেনিচের কোনটি সঠিক?

Combined · 2018

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:২০১০ সালে বিয়ের পর রিতা ও রাজীব নতুন ফ্ল্যাট ভাড়া নিয়ে বসবাস শুরু করেছিল। একমাত্র সন্তান শেফার জন্মের ৫ বছর পর তাদের বিবাহ বিচ্ছেদ ঘটেছিল। Q. রিতার পরিবার কোন ধরনের?

Combined · 2018

  • মাতৃবাস
  • নয়াবাস
  • মাতৃপ্রধান
  • পিতৃপ্রধান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.ঘিয়ে ভেজাল হিসেবে কোনটি মেশানো হয়?

Combined · 2018

  • পেট্রোল
  • ফরমালিন
  • বনস্পতি
  • নারকেল তেল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.টিনের পাত্রে ফল সংরক্ষণের জন্য কোন পদ্ধতি উপযোগী?

Combined · 2018

  • পাস্তুরাইজেশন
  • বটলিং
  • স্ফুটন
  • ক্যানিং

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটির প্রভাবে কাঁচা আম পাকা আমে পরিণত হয়?

Combined · 2018

  • এনজাইম
  • ঈস্ট
  • ব্যাকটেরিয়া
  • ছত্রাক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হৃদরোগীর জন্য কোন খাদ্য গুচ্ছটি উপযুক্ত?

Combined · 2018

  • ভাত, মাখন, সবজি সিদ্ধ, কলা
  • রুটি, সবজি, মাছ, বাতাবী লেবু
  • ডিম, শাক-সবজি, ভাত, চিংড়ি মাছ
  • পাউরুটি, পনির, গুড়ের পায়েস, গরুর মাংস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:হোটেলের ম্যানেজার কামাল সাহেব বাজার থেকে চিংড়ি মাছ, রুই মাছ, খাসির মাংস ও মুরগি কিনে আনলেন। তিনি মাছ ফ্রিজে রেখে কর্মচারীদের মাংস রান্না ও পরিবেশনের পরামর্শ দিলেন। Q. উক্ত প্রতিষ্ঠানে খাদ্য ব্যবস্থাপনায় উল্লেখ্য বিবেচ্য বিষয়াবলী-
i. ব্যবস্থাপক নিয়োগ
ii. খাদ্য প্রস্তুত ও পরিবেশন
iii. গুদামজাতকরণ ও খাদ্য ক্রয়নিচের কোনটি সঠিক?

Combined · 2018

  • iও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:হোটেলের ম্যানেজার কামাল সাহেব বাজার থেকে চিংড়ি মাছ, রুই মাছ, খাসির মাংস ও মুরগি কিনে আনলেন। তিনি মাছ ফ্রিজে রেখে কর্মচারীদের মাংস রান্না ও পরিবেশনের পরামর্শ দিলেন। Q. কামাল সাহেবের কেনা খাদ্য মৌলিক খাদ্য গোষ্ঠীর কোন বিভাগের অন্তর্গত?

Combined · 2018

  • রোগ প্রতিরোধকারী
  • শক্তি প্রদানকারী
  • দেহ গঠনকারী
  • দুধের চাহিদা পুরণকারী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.খাদ্য গ্রহণের পর শক্তি পাওয়ার জন্য সঠিক ধাপ কোনটি?

Combined · 2018

  • চর্বন― বিপাক― হজম
  • পরিপাক― বিশোষণ― বিপাক
  • পরিপাক― বিপাক― বিশোষণ
  • হজম ―বিপাক ―শোষণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.বার্ধক্যে মৌল বিপাক হার কমে কেন?

Combined · 2018

  • থাইরয়েড গ্রন্থির কার্যক্ষমতা বেড়ে যায়
  • বিভিন্ন গ্রন্থি ও কলার কার্যক্ষমতা কমে যায়
  • ডায়াবেটিস ও হৃদরোগ দেখা দেয়
  • হাড় নরম ও ভঙ্গুর হয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.কোনটি পরিপাক গ্রন্থি

Combined · 2018

  • ক্ষুদ্রান্ত্র
  • বৃহদন্ত্র
  • অগ্ন্যাশয়
  • পাকস্থলি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.কোনটি পানিতে দ্রবণীয় ভিটামিন?

Combined · 2018

  • সি
  • ডি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:২০১০ সালে বিয়ের পর রিতা ও রাজীব নতুনিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:২০১০ সালে বিয়ের পর রিতা ও রাজীব নতুঘিয়ে ভেজাল হিসেবে কোনটি মেশানো হয়?টিনের পাত্রে ফল সংরক্ষণের জন্য কোন পদ্ধতি উপযোগী?কোনটির প্রভাবে কাঁচা আম পাকা আমে পরিণত হয়?হৃদরোগীর জন্য কোন খাদ্য গুচ্ছটি উপযুক্ত?নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:হোটেলের ম্যানেজার কামাল সাহেব বাজার নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:হোটেলের ম্যানেজার কামাল সাহেব বাজার খাদ্য গ্রহণের পর শক্তি পাওয়ার জন্য সঠিক ধাপ কোনটি?বার্ধক্যে মৌল বিপাক হার কমে কেন?কোনটি পরিপাক গ্রন্থিকোনটি পানিতে দ্রবণীয় ভিটামিন?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।