শেয়ারFacebookWhatsApp

দৃশ্যকল্প-১ এর গর্ভস্থ শিশুর বর্ধন ব্যাখ্যা করো।

উত্তর: দৃশ্যকল্প-১ এ আইরিন সাত মাসের অন্তঃসত্ত্বা। গর্ভধারণের সপ্তম মাসে ভ্রূণ নাভিরজ্জুর সাহায্যে প্লাসেন্টা থেকে পুষ্টি লাভ করে এবং মাতৃগর্ভে বৃদ্ধি পেতে থাকে। সপ্তম মাসে ভ্রূণের বিকাশ উল্লেখ করা হলো- গর্ভাবস্থার সপ্তম মাসে ভ্রূণের উচ্চতা ৩৮-৪০ সে.মি. এবং ওজন ২.৫ পাউন্ড হয়। ভ্রূণের মস্তিষ্কের বৃদ্ধির সাথে সাথে দৈহিক কার্যকলাপও দ্রুত হারে বৃদ্ধি পায়। ভ্রূণের স্নায়ুতন্ত্র বাইরের পরিবেশের সাথে খাপ খাওয়ানোর জন্য প্রস্তুত হতে থাকে। এসময় ভ্রূণের ফুসফুস কিছুটা কর্মক্ষম হয়। ভ্রূণ খাবার গ্রহণ ও রেচন (রেচন একটি জৈবিক প্রক্রিয়া; যার মাধ্যমে দেহে বিপাক ক্রিয়ায় উৎপন্ন নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থগুলো নিষ্কাশিত হয়) ক্ষমতা লাভ করে। সপ্তম মাসে ভ্রূণ জীবনধারণের প্রয়োজনীয় কার্যকলাপ করতে পারে। তাই এই সময় জন্ম নিলে ভ্রূণের বেঁচে থাকার সম্ভাবনা থাকে। তবে এক্ষেত্রে বিশেষ যত্ন ও চিকিৎসার প্রয়োজন হয়। সপ্তম মাসে জন্ম নিলে তাকে অপরিপক্ব শিশু বা 'Preterm baby [গণিত] বলা হয়।

HSC Home Science 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Home Science 2nd Paper · সৃজনশীল

দৃশ্যকল্প-১ এর গর্ভস্থ শিশুর বর্ধন ব্যাখ্যা করো।

উদ্দীপক

দৃশ্যকল্প-১ : আইরিনের বয়স ২৩ বছর। সে সাত মাসের অন্তঃসত্ত্বা। সে নিয়মিত সুষম খাবার খায় ও ডাক্তারের কাছে যায় পরিবারের সবাই তাকে নিয়ে আনন্দে আছে। দৃশ্যকল্প-২ : রোজিনার বয়স ১৬ বছর। সে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। কিন্তু দরিদ্রতার কারণে সে পুষ্টিকর খাবার খেতে পারে না। প্রায়ই স্বামীর সাথে তার মনোমালিন্য হয়।

Rajshahi · 2018

উত্তর

যে প্রক্রিয়ায় পিতামাতা ও পূর্বপুরুষের দৈহিক ও মানসিক বৈশিষ্ট্যগুলো বংশানুক্রমে সন্তানের মধ্যে সঞ্চারিত হয় তাকে বংশগতি বলে।

উত্তর

মানুষের দেহকোষের ২১ নং ক্রোমোজোমের জোড়ায় যদি একটি ক্রোমোজোম বেশি থাকে তাহলে ডাউন্স সিনড্রোম দেখা দেয়। এর ফলে ক্রোমোজোমের মোট সংখ্যা হয় ৪৭টি। গবেষণায় দেখা গেছে যে, ৩৫ এর বেশি বয়সে সন্তান নিলে এবং তা যদি প্রথম সন্তান হয় তবে ডাউন্স সিনড্রোমে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে । সুতরাং বলা যায়, ডাউন্স সিনড্রোম একটি বংশগত ত্রুটি।

উত্তর

দৃশ্যকল্প-১ এ আইরিন সাত মাসের অন্তঃসত্ত্বা। গর্ভধারণের সপ্তম মাসে ভ্রূণ নাভিরজ্জুর সাহায্যে প্লাসেন্টা থেকে পুষ্টি লাভ করে এবং মাতৃগর্ভে বৃদ্ধি পেতে থাকে। সপ্তম মাসে ভ্রূণের বিকাশ উল্লেখ করা হলো- গর্ভাবস্থার সপ্তম মাসে ভ্রূণের উচ্চতা ৩৮-৪০ সে.মি. এবং ওজন ২.৫ পাউন্ড হয়। ভ্রূণের মস্তিষ্কের বৃদ্ধির সাথে সাথে দৈহিক কার্যকলাপও দ্রুত হারে বৃদ্ধি পায়। ভ্রূণের স্নায়ুতন্ত্র বাইরের পরিবেশের সাথে খাপ খাওয়ানোর জন্য প্রস্তুত হতে থাকে। এসময় ভ্রূণের ফুসফুস কিছুটা কর্মক্ষম হয়। ভ্রূণ খাবার গ্রহণ ও রেচন (রেচন একটি জৈবিক প্রক্রিয়া; যার মাধ্যমে দেহে বিপাক ক্রিয়ায় উৎপন্ন নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থগুলো নিষ্কাশিত হয়) ক্ষমতা লাভ করে। সপ্তম মাসে ভ্রূণ জীবনধারণের প্রয়োজনীয় কার্যকলাপ করতে পারে। তাই এই সময় জন্ম নিলে ভ্রূণের বেঁচে থাকার সম্ভাবনা থাকে। তবে এক্ষেত্রে বিশেষ যত্ন ও চিকিৎসার প্রয়োজন হয়। সপ্তম মাসে জন্ম নিলে তাকে অপরিপক্ব শিশু বা 'Preterm babybaby^{\prime} বলা হয়।

উত্তর

দৃশ্যকল্প-১ ও দৃশ্যকল্প-২ এ গর্ভাবস্থায় পারিপার্শ্বিক পরিবেশের প্রভাব এক নয়৷ গর্ভাবস্থায় পারিপার্শ্বিক প্রভাবের কারণে শিশুর মধ্যে যে অস্বাভাবিকতা দেখা যায় তাকে Teratology বলে। গর্ভাবস্থায় মায়ের অপুষ্টির জন্য অপরিণত, রুগ্ন ও ক্ষীণকায় শিশুর জন্ম হতে পারে। গর্ভাবস্থায় প্রোটিনের অভাবে শিশু স্বাভাবিকের চেয়ে ছোট হয়, লৌহের অভাবে রক্তস্বল্পতা হয়, ভিটামিন ও খনিজ লবণের অভাবে অসুস্থতার শিকার হয়, ক্যালসিয়ামের অভাবে অস্থি ও দাঁতের গঠন ব্যাহত হয়। তাই গর্ভাবস্থায় নিয়মিত রক্তের গ্রুপ, হিমোগ্লোবিনের পরিমাণ, বিভিন্ন ধরনের সংক্রামক রোগের পরীক্ষা, ওজন, রক্তচাপ ও নাড়িরগতি, ডায়াবেটিস নির্ণয়, আল্ট্রাসনোগ্রাম ইত্যাদি করা দরকার। এছাড়া এসময় টিটেনাস টক্সয়েড টিকাও দিতে হয়। গর্ভাবস্থায় অতিরিক্ত চিন্তাভাবনা, অনিয়ম ও মানসিক চাপ ভ্রূণের স্বাভাবিক বিকাশ ব্যাহত করে। রোজিনার বয়স ১৬ বছর। দরিদ্রতার জন্য নিয়মিত সে পুষ্টিকর খাবার খায় না, স্বামীর সাথে তার প্রায়ই মনোমালিন্য হয়। অর্থাৎ, গর্ভকালীন সময়ে সে নানা প্রতিকূলতার শিকার। তাই তার পারিপার্শ্বিক পরিবেশ নিজের ও অনাগত সন্তানের জন্য নিরাপদ নয়। অন্যদিকে আইরিনের বয়স ২৩ বছর। সে নিয়মিত সুষম খাবার খায়, ডাক্তারের কাছে যায় এবং পরিবারের সবার সাথে সে আনন্দে সময় কাটায়। তাই আশা করা যায়, যথাসময়ে সে একটি সুস্থ সন্তান প্রসব করবে।
HSCHome Science 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:২০১০ সালে বিয়ের পর রিতা ও রাজীব নতুন ফ্ল্যাট ভাড়া নিয়ে বসবাস শুরু করেছিল। একমাত্র সন্তান শেফার জন্মের ৫ বছর পর তাদের বিবাহ বিচ্ছেদ ঘটেছিল। Q. পারিবারিক পরিবেশের প্রভাবে শেফার-
i. মানসিক বিকাশ ব্যাহত হতে পারে
ii. আত্মবিশ্বাস অর্জনে বাঁধা সৃষ্টি হতে পারে
iii. আচরণ ঈর্ষাপরায়ণ ও আক্রমণাত্মক হতে পারেনিচের কোনটি সঠিক?

Combined · 2018

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:২০১০ সালে বিয়ের পর রিতা ও রাজীব নতুন ফ্ল্যাট ভাড়া নিয়ে বসবাস শুরু করেছিল। একমাত্র সন্তান শেফার জন্মের ৫ বছর পর তাদের বিবাহ বিচ্ছেদ ঘটেছিল। Q. রিতার পরিবার কোন ধরনের?

Combined · 2018

  • মাতৃবাস
  • নয়াবাস
  • মাতৃপ্রধান
  • পিতৃপ্রধান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.ঘিয়ে ভেজাল হিসেবে কোনটি মেশানো হয়?

Combined · 2018

  • পেট্রোল
  • ফরমালিন
  • বনস্পতি
  • নারকেল তেল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.টিনের পাত্রে ফল সংরক্ষণের জন্য কোন পদ্ধতি উপযোগী?

Combined · 2018

  • পাস্তুরাইজেশন
  • বটলিং
  • স্ফুটন
  • ক্যানিং

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটির প্রভাবে কাঁচা আম পাকা আমে পরিণত হয়?

Combined · 2018

  • এনজাইম
  • ঈস্ট
  • ব্যাকটেরিয়া
  • ছত্রাক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হৃদরোগীর জন্য কোন খাদ্য গুচ্ছটি উপযুক্ত?

Combined · 2018

  • ভাত, মাখন, সবজি সিদ্ধ, কলা
  • রুটি, সবজি, মাছ, বাতাবী লেবু
  • ডিম, শাক-সবজি, ভাত, চিংড়ি মাছ
  • পাউরুটি, পনির, গুড়ের পায়েস, গরুর মাংস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:হোটেলের ম্যানেজার কামাল সাহেব বাজার থেকে চিংড়ি মাছ, রুই মাছ, খাসির মাংস ও মুরগি কিনে আনলেন। তিনি মাছ ফ্রিজে রেখে কর্মচারীদের মাংস রান্না ও পরিবেশনের পরামর্শ দিলেন। Q. উক্ত প্রতিষ্ঠানে খাদ্য ব্যবস্থাপনায় উল্লেখ্য বিবেচ্য বিষয়াবলী-
i. ব্যবস্থাপক নিয়োগ
ii. খাদ্য প্রস্তুত ও পরিবেশন
iii. গুদামজাতকরণ ও খাদ্য ক্রয়নিচের কোনটি সঠিক?

Combined · 2018

  • iও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:হোটেলের ম্যানেজার কামাল সাহেব বাজার থেকে চিংড়ি মাছ, রুই মাছ, খাসির মাংস ও মুরগি কিনে আনলেন। তিনি মাছ ফ্রিজে রেখে কর্মচারীদের মাংস রান্না ও পরিবেশনের পরামর্শ দিলেন। Q. কামাল সাহেবের কেনা খাদ্য মৌলিক খাদ্য গোষ্ঠীর কোন বিভাগের অন্তর্গত?

Combined · 2018

  • রোগ প্রতিরোধকারী
  • শক্তি প্রদানকারী
  • দেহ গঠনকারী
  • দুধের চাহিদা পুরণকারী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.খাদ্য গ্রহণের পর শক্তি পাওয়ার জন্য সঠিক ধাপ কোনটি?

Combined · 2018

  • চর্বন― বিপাক― হজম
  • পরিপাক― বিশোষণ― বিপাক
  • পরিপাক― বিপাক― বিশোষণ
  • হজম ―বিপাক ―শোষণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.বার্ধক্যে মৌল বিপাক হার কমে কেন?

Combined · 2018

  • থাইরয়েড গ্রন্থির কার্যক্ষমতা বেড়ে যায়
  • বিভিন্ন গ্রন্থি ও কলার কার্যক্ষমতা কমে যায়
  • ডায়াবেটিস ও হৃদরোগ দেখা দেয়
  • হাড় নরম ও ভঙ্গুর হয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.কোনটি পরিপাক গ্রন্থি

Combined · 2018

  • ক্ষুদ্রান্ত্র
  • বৃহদন্ত্র
  • অগ্ন্যাশয়
  • পাকস্থলি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.কোনটি পানিতে দ্রবণীয় ভিটামিন?

Combined · 2018

  • সি
  • ডি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:২০১০ সালে বিয়ের পর রিতা ও রাজীব নতুনিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:২০১০ সালে বিয়ের পর রিতা ও রাজীব নতুঘিয়ে ভেজাল হিসেবে কোনটি মেশানো হয়?টিনের পাত্রে ফল সংরক্ষণের জন্য কোন পদ্ধতি উপযোগী?কোনটির প্রভাবে কাঁচা আম পাকা আমে পরিণত হয়?হৃদরোগীর জন্য কোন খাদ্য গুচ্ছটি উপযুক্ত?নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:হোটেলের ম্যানেজার কামাল সাহেব বাজার নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:হোটেলের ম্যানেজার কামাল সাহেব বাজার খাদ্য গ্রহণের পর শক্তি পাওয়ার জন্য সঠিক ধাপ কোনটি?বার্ধক্যে মৌল বিপাক হার কমে কেন?কোনটি পরিপাক গ্রন্থিকোনটি পানিতে দ্রবণীয় ভিটামিন?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।