ডাক্তারের মন্তব্যটি বিশ্লেষণ করো।
উত্তর: ডাক্তার মুনাকে বলেন গর্ভকালীন সময়ে শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিকভাবে ভালো থাকাও জরুরি। ডাক্তারের পরামর্শটি আমি যথার্থ বলে মনে করি।গর্ভবতী মায়ের মানসিক উত্তেজনা, অস্থিরতা ও চাঞ্চল্য ভ্রূণকে প্রভাবিত করে। গর্ভবতীর মানসিক চাপ গর্ভস্থ ভ্রূণের বিকাশকে ব্যাহত করে। মানসিক চাপের ফলে অন্তঃক্ষরা গ্রন্থির ( [গণিত] glands) স্বাভাবিক ক্ষরণ ব্যাহত হয়। মায়ের উদ্বেগ জরায়ুর সংকোচনে বাধার সৃষ্টি করে। উদ্বেগের ফলে অনেক সময় মায়ের খাওয়ার পরিমাণ বেড়ে যায়। এতে ভ্রূণের ওজন বৃদ্ধি পায়, ফলে প্রসবে কষ্ট হয়। মায়ের মানসিক দুশ্চিন্তার কারণে ভ্রূণ যদি অতিরিক্ত নড়াচড়া করে তবে ভূণের ওজন খুব কমে যায় এবং স্নায়ু এত দুর্বল হয় যে, জন্মের পর প্রথম কয়েকদিন পরিবেশের সাথে খাপ খাওয়ানো নবজাতকের জন্য কষ্টকর হয়।যেসব মহিলা গর্ভাবস্থা মেনে নিতে পারে না তারা খুব দুশ্চিন্তায় ভোগে এবং মানসিকভাবে বিপর্যস্ত হয়। অন্যদিকে যারা গর্ভাবস্থাকে স্বাভাবিকভাবে মেনে নিতে পারে তাদের পারিবারিক সম্পর্ক ভালো ও স্বাভাবিক থাকে।সুতরাং, গর্ভকালীন সময়ে শারীরিক সুস্থতার পাশাপাশি মায়ের মানসিকভাবে সুস্থ থাকাও জরুরি।
HSC Home Science 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Home Science 2nd Paper · সৃজনশীল
ডাক্তারের মন্তব্যটি বিশ্লেষণ করো।
উদ্দীপক
ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রংপুর · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর