শ্রেণিতে পাঠদানকৃত প্রজননতন্ত্রটির গঠন ব্যাখ্যা করো।
উত্তর: শ্রেণিতে যে প্রজননতন্ত্র নিয়ে পাঠদান করা হয় তা হলো স্ত্রী প্রজননতন্ত্র। এটি পাঁচটি অংশে বিভক্ত। যথা: ডিম্বাশয়, ডিম্বনালি, জরায়ু, যোনি ও বহিঃযৌনাঙ্গ। স্ত্রী প্রজননতন্ত্রে জরায়ুর উভয় পার্শ্বে বাদাম আকৃতির দুটি ডিম্বাশয় থাকে। এর ফলিকলের মধ্যে ডিম্ব অবস্থান করে। ডিম্বাশয় হতে ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরন নামক স্ত্রী যৌন হরমোন নিঃসৃত হয়। নারীদেহে ডিম্বনালি থাকে দুটি। ডিম্বাশয় থেকে পতিত পরিপক্ক ডিম্বাণুকে জরায়ুতে পৌঁছে দেওয়া এবং শুক্রাণুকে পরিপক্ক ডিম্বাণুর দিকে নিয়ে যাওয়া এর কাজ। জরায়ু একটি ফাঁপা, পুরু প্রাচীরযুক্ত, পেশি দ্বারা গঠিত থলির মতো অঙ্গ। এটি মূত্রাশয় ও মলাশয়ের মধ্যে অবস্থিত। এটি ৬-৯ সে.মি. লম্বা, ৩-৫ সে.মি. চওড়া এবং ওজন প্রায় ৩০ গ্রাম। এটি ভ্রূণ ধারণ করে।যোনি ৮-১০ সে.মি. লম্বা নালিবিশেষ। এর উপরের প্রান্ত জরায়ুর সাথে . যুক্ত থাকে। যোনি রক্তচাপ নিঃসরণ করে, শুক্রাণুকে জরায়ুর দিকে ধাবিত করে। এই পথে স্বাভাবিকভাবে সন্তান প্রসব হয়। এখানে অসংখ্য ভাঁজ থাকে। যোনিমুখে অবস্থিত দুটি মাংসল এবং সংবেদী অংশ হলো বহিঃযৌনাঙ্গ। এটি যোনিপথকে ঢেকে রাখে। এই অঙ্গগুলোর সমন্বয়ে স্ত্রী প্রজননতন্ত্রটি গঠিত।
HSC Home Science 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Home Science 2nd Paper · সৃজনশীল
শ্রেণিতে পাঠদানকৃত প্রজননতন্ত্রটির গঠন ব্যাখ্যা করো।
উদ্দীপক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর